ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আদালতের আদেশে দুই মামলায় স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা


আদালতের আদেশে দুই মামলায় স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

সিরাজগঞ্জে দায়ের করা পৃথক দুটি মানহানির মামলায় ইসলামি বক্তা এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা স্থায়ী জামিন পেয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সুমন কুমার কর্মকার তার জামিন মঞ্জুর করেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, মুফতি আমির হামজা রোববার দুপুরে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিনের আদেশ দেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

এর আগে গত ২৭ এপ্রিল একটি মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন মুফতি আমির হামজা। রোববার নিম্ন আদালতে তার স্থায়ী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আমির হামজার আইনজীবী আবু তালেব এবং একটি মামলার বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির (কর্নেল)।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রথম মানহানির মামলাটি করেন আইনজীবী হুমায়ুন কবীর।

মামলা দায়েরের পর ওই দিনই আদালত সমন জারি করে মুফতি আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন তিনি।

অন্যদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অপর একটি মামলা দায়ের করেছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামিম খান। রোববার ওই মামলাটিতেও মুফতি আমির হামজার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা, খেলা শেষে মারামারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


রাবিতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা, খেলা শেষে মারামারি

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ উন্মাদনা ব্রাজিল ও মরক্কোর খেলা নিয়ে শুরু হয়। তবে খেলা দেখা শেষে মারামারির একটি ঘটনা ঘটেছে।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান মাঠে এ ঘটনার বাস্তবতা দেখা যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, এটি খুবই নগন্য একটি বিষয় নিয়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। গোল হওয়ার পর সবাই লাফালাফি শুরু করে। এরপর বসতে গিয়ে জায়গা না পেয়ে বাগবিতণ্ডা শুরু হয়। পরে এ নিয়ে মারামারি বাধে। তবে বিষয়টি তখনই সমাধান করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। যদি অভিযোগ দেওয়া হয়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আমরা সজাগ আছি।

জানা গেছে, আজ ভোর ৪টায় ব্রাজিল এবং মরক্কোর খেলা ঘিরে ক্যাম্পাসে এই উন্মাদনা শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাকসু ও ছাত্রদল বড়পর্দায় পৃথক আয়োজনে খেলা দেখার ব্যবস্থা করেছিল। পরিবহন মার্কেটে ছাত্রদল এবং শহিদ হবিবুর রহমান মাঠে রাকসু এ আয়োজন করে। খেলা শেষে কথাকাটাকাটির জেরে মাঠেই এ হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি বিবিএ অনুষদ ও ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাকসু নেতৃবৃন্দ জানান, মারামারির বিষয়টি ছিল অনাকাঙ্ক্ষিত। তারা তৎক্ষণাৎ সংঘাত থামানোর চেষ্টা করেছেন। পরবর্তীতে এ বিষয়ে আরও সজাগ থাকবেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

সৌদি আরবে বসবাসকারী প্রিমিয়াম রেসিডেন্সি (অনূর্ধ্ব বা স্থায়ী নির্দিষ্ট আবাসন সুবিধা) হোল্ডারদের জন্য এখন থেকে পৃথক ওয়ার্ক পারমিট গ্রহণ করা বাধ্যতামূলক হয়ে গেছে।

দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্‌ম ‘কিউয়া’ নতুন নির্দেশনার মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, বিশেষ এই ধরনের ওয়ার্ক পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্‌ম শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন সেবা পরিচালনা করে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রক্রিয়া এবং ভিসা-সংক্রান্ত কার্যক্রম।

কিউয়া জানিয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবে।

এছাড়া ‘তামহীর’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনে নিবন্ধন করা সম্ভব হবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থান সংক্রান্ত বাধ্যবাধকতার অংশ হিসেবে গণ্য হবে না।

সেবা ফি পরিশোধ করার জন্য ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।

পদত্যাগ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, নিয়োগকর্তা যদি আবেদন গ্রহণ বা স্থগিত না করে, তাহলে কর্মীরা পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে নোটিশ পিরিয়ড চাকরির চুক্তির শর্ত অনুসারে ভিন্ন হতে পারে।

অন্যদিকে, ভিসাসংক্রান্ত নতুন নির্দেশনায় বলা হয়েছে, একবার ভিসা ইস্যু হওয়ার পর এর কোনো তথ্য সংশোধন করা সম্ভব নয়। ভুল তথ্য থাকলে, সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।

সূত্র: গালফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ছাত্রলীগের ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ছাত্রলীগের ৩ জন আটক

 

গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় পটুয়াখালী-গলাচিপা আঞ্চলিক সড়কের আমখোলা বাজারসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার আমখোলা ইউনিয়নের দরিবাহেরচর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. ইমরান হোসেন (১৯), একই ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের গফুর খানের ছেলে জাহিদ খান ও গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইসলামবাগের জালাল আহমেদের ছেলে সালেহ আহমেদ শান্ত।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে কিছু তরুণ আমখোলা বাজারসংলগ্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেয় তারা।

এরপর একটি সেতুর ওপর দুটি টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ অবস্থান করে। এ সময় ‘পুলিশ হত্যার বিচার চাই’ লেখা একটি ব্যানার সামনে ধরে ২ থেকে ৩ মিনিটের একটি বিক্ষোভ মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করে।

মিছিলের দুই মিনিটের একটি ভিডিও প্রতিবেদকে হাতে আছে। ওই ভিডিওতে দেখা যায়, ব্যানারে ‘প্রত্যাবর্তন-২.০’, ‘আলো আসবেই’ এবং ‘পুলিশ হত্যার বিচার চাই’ লেখা রয়েছে।

ব্যানারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সংগঠন পরিচয় উল্লেখ করে রুবেল গাজীর নাম রয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভ অংশ নেওয়া তরুণরা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা ছাত্রলীগের সংগঠন পরিচয় দেওয়া রুবেল গাজীর অনুসারী।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদের জানান, আমখোলা গলাচিপা উপজেলা থেকে বিচ্ছিন্ন একটি এলাকা। তবে ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ করা ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের অবসরভাতা প্রদানে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


শিক্ষকদের অবসরভাতা প্রদানে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে বছরে প্রায় ১৫৬ কোটি টাকার ঘাটতি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এই ঘাটতির কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ পরিশোধে দেরি হচ্ছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এদিন যশোর-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মো. গোলাম রছুল জানতে চান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসর নেয়ার পর তাদের অবসরকালীন ভাতা, কল্যাণ ট্রাস্টের অর্থ ও অন্যান্য প্রাপ্য সুবিধা পেতে দেরি হওয়ার কারণ কী; বর্তমানে কতজন বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে?

জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের বার্ষিক মোট আয় প্রায় ৬৮৪ কোটি টাকা। অন্যদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা প্রদানে বছরে প্রয়োজন হয় প্রায় ৮৪০ কোটি টাকা। ফলে প্রতি বছর প্রায় ১৫৬ কোটি টাকার ঘাটতি সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের বার্ষিক প্রবৃদ্ধির কারণে ট্রাস্টের দায়ও ক্রমাগত বাড়ছে। এর ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ প্রদানে দেরি হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে ২০২৩ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪৪ হাজার কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য সরকারের এককালীন অতিরিক্ত প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা প্রয়োজন। এই অর্থের সংস্থান এবং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার কাজ করছে।

এসময় ২০২৫-২৬ অর্থবছরে ৯ হাজার ২৮৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ৫৫৩ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৪ টাকা কল্যাণ সুবিধা দেওয়ার কথাও বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%