ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

৫ আগস্ট সরকারি ছুটি, যাঁরা ছুটির আওতায় থাকছেন না


৫ আগস্ট সরকারি ছুটি, যাঁরা ছুটির আওতায় থাকছেন না

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে注意 ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য একযোগে প্রযোজ্য হচ্ছে না। জরুরি ও জনসেবামূলক কাজে নিয়োজিতদের সেদিনও স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট সাধারণ ছুটি। এই বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ যাপনের সুযোগ তৈরি হচ্ছে অনেক সরকারি চাকরিজীবীর সামনে।

তবে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: কুরুকপাতায় সড়ক আছে, বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষা নেই

এদিকে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত বছর সরকারঘোষিত সাধারণ ছুটির সাথে সংহতি জানিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছিল। সংগঠনটি তখন জানিয়েছিল, গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে চলতি বছর এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে পোশাক খাতে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, তা কারখানাগুলোর নিজস্ব ব্যবস্থাপনার ওপর নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


‘আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে আওয়ামী লীগের নাশকতার কোনও মুরোদ নেই, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মুরোদ আছে বলে আমার মনে হয় না। তাদের তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো আমি দেখি না।

পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে বিষয়টি সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিক্যাল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায় এবং টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই বিশ্রাম না করে। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় সতর্ক অবস্থান রাখতে হবে। এটি একটি নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।

এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করুন।’

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটি যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আগামীকাল কৃষিবিদ ইনস্টিটিউশনে সভা করবো। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, আমরা সেখানে আলোচনা করবো।

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি আগস্ট মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


চলতি আগস্ট মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ

চলতি আগস্ট মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে।

এ তথ্য জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির পঞ্জিকা থেকে। ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে ৯ দিন সাপ্তাহিক ছুটির সাথে তিনটি সরকারি ছুটি রয়েছে। এই সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকার বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগস্ট ও সেপ্টেম্বরে এই দুই মাসে সর্বমোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

এছাড়া, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে।

তবে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোন বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হওয়ার আহ্বান জানাচ্ছে।

তিনি উল্লেখ করেন, আজও রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন। আমাদের সবার একমাত্র মানদণ্ড হওয়া উচিত সংসদকে কার্যকর করা, রাজনৈতিক বিতর্ককে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে আনাসহ রাজনৈতিক প্রক্রিয়াকে মহিমান্বিত করা।

জহির উদ্দিন স্বপন সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাজানো ‘জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষ্যে এক আলোচনায় এ মন্তব্য করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তথ্যমন্ত্রী আরও বলেন, যে মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের স্বাধীন দেশ দিয়েছে, সে যুদ্ধের ৫৫ বছর পরেও যখন ভোটাধিকারের জন্য মানুষ প্রাণ বিসর্জন দিতে বাধ্য হয়, তখন এটি আমাদের অর্জন এবং লজ্জার বিষয়। তবে, বহু ত্যাগের মাধ্যমে অর্জিত ভোটাধিকারের ভিত্তিতে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। বর্তমানে জাতীয় সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ পরিচালনা করছে।

জহির উদ্দিন স্বপন সংসদকে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র এবং সংসদই আমাদের রাজনীতির কেন্দ্রে থাকতে হবে। অত্যন্ত দুঃখজনক যে শহীদদের স্মরণ করতে এসেও আমরা দেখছি, আত্মত্যাগ থেকে শিক্ষা না নিয়ে কৃত্রিমভাবে রাজনীতিকে রাজপথে নেওয়ার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অশ্লীলতা ও চক্রান্তের আশ্রয় নেওয়া হচ্ছে, যা কোনো শুভ লক্ষণ নয়।

মন্ত্রী দাবি করেন, জুলাই সনদের প্রতিটি অক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বর্তমান সরকার নির্বাচিত সংসদ থেকে জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংসদকে সক্রিয় করা, বিচার বিভাগের মর্যাদা অর্জন, সার্বভৌমত্ব রক্ষা এবং যুবদের কর্মসংস্থান সৃষ্টি করে বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, অতীতে রাজপথে আমরা যেভাবে সুশাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেটি বর্তমানে ক্ষমতাসীন হিসেবে প্রধানমন্ত্রীর, মন্ত্রীর এবং সংসদ সদস্যদের জীবন বাজি রেখে সুশাসন নিশ্চিত করতে কাজ করছেন। শহীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সুশাসন নিশ্চিত করতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ নয়: ইরান

ইরান ও ওমানের মধ্যে কোনো মতবিরোধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকা নয়, এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এ বিষয়ে আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, বাঘাই উল্লেখ করেন যে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুটে সমঝোতা প্রয়োজন। কিন্তু শুধু এই ধরনের সমঝোতাই প্রণালী পুনরায় চালুর জন্য যথেষ্ট নয় বলেও তিনি জানান।

বাঘাই জানান, ‘ইরান ও ওমানের মধ্যে মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়নি। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে এই অঞ্চলে সংকট তৈরি হয়েছে।’

তিনি বলেন, ইরান ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে হরমুজ প্রণালী দিয়ে সাময়িকভাবে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা করতে। গত ৭ থেকে ৮ দিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা চলছে এবং এতে কিছু অগ্রগতি হয়েছে, তিনি জানান।

ইরানের এই কর্মকর্তা মন্তব্য করেন, আঞ্চলিক ও বাইরের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চলছে। তবে ওমানের সঙ্গে রুট নিয়ে সমঝোতা সম্পন্ন হলেও, হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হওয়া আবশ্যক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%