ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্থানীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: শাহে আলম


স্থানীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবসে বনানী বিদ্যানিকেতন স্কুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তেমনই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

আরও পড়ুন: বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম

তিনি আরও জানান, ঠাকুরগাঁও উপনির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। একইভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে পরিচালনা করবে সরকার। বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় এতিম ৭১ হাজার শিশু, স্বামীহারা ৬৪ হাজার নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ এম


গাজায় এতিম ৭১ হাজার শিশু, স্বামীহারা ৬৪ হাজার নারী

ইসরায়েলের চলমান সামরিক হামলা ও গণহত্যার ভয়াবহতার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। সেখানে অন্তত ৭১ হাজার শিশু এতিম হয়ে গেছে এবং প্রায় ৬৪ হাজার নারী স্বামী হারিয়েছেন।

এছাড়া, দেখাশোনা করার মতো বা নিবন্ধিত কোনো অভিভাবক নেই, এমন শিশুর সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে। খাদ্য ও আশ্রয় সংকট, দারিদ্র্য এবং বাস্তুচ্যুতির কারণে এসব শিশু ও নারীর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার সম্মুখীন।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মা-বাবা কিংবা উভয়কেই হারিয়েছে অন্তত ৫৪ হাজার ৪৬৮টি শিশু। তবে মোট ৭১ হাজার এতিম শিশু ও ৬৪ হাজার স্বামীহারা নারীর পরিসংখ্যানে পূর্ববর্তী বছরগুলোর ইসরায়েলি হামলায় স্বজন হারানোদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিভাবকহীন এসব শিশুর কষ্টের চিত্র ফুটে উঠেছে আবু আসের তিন ভাইবোনের দৈনন্দিন জীবনে। ১৬ বছর বয়সি মারিয়াম, ১৪ বছরের আয়া ও ১২ বছরের জিবরিল প্রতি দুই দিন পর পর এক খালার তাঁবু থেকে অন্য খালার তাঁবুতে আশ্রয় নেয়। ২০১৪ সালে ইসরায়েলি অভিযানে বাবাকে হারানোর পর ২০২৩ সালে গাজা শহরের বাড়ি ধ্বংস হলে মা ইসলামের সঙ্গে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় তাঁবুতে আশ্রয় নিয়েছিল তারা।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র ১৯ দিন পর ইসরায়েলি বোমা হামলায় মারা যান তাদের মা-ও। হামলায় আহত হয় ছোট ভাই জিবরিল, যে বিস্ফোরণের সময় মায়ের কোলেই বসা ছিল।

বর্তমানে নিজেদের সন্তানদের পাশাপাশি এতিম তিন ভাগনে-ভাগনিকে সামলাচ্ছেন তাদের স্বামীহারা দুই খালা। স্বজন হারানো ওয়ারদা আল-মুজেইনি জানান, স্থায়ী কোনো বাসস্থান না থাকায় শিশুরা একেক খালার তাঁবুতে দুই রাত করে থাকে। দিনশেষে একবেলা খাবার জোগাড় করতেই তাদের চরম হিমশিম খেতে হচ্ছে।

একইভাবে পরিবারের সবাইকে হারিয়ে একা বেঁচে থাকার করুণ গল্প ১০ বছরের ওয়াফা আল-আত্তারের। ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি বাবার ফোনে চার্জ দিতে পাশের বাড়িতে গেলে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যায় তাদের নিজ বাড়ি। এতে প্রাণ হারান তাঁর বাবা-মা এবং চার ভাইবোন। চোখের পলকেই পুরো পরিবারকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে এই শিশু। বর্তমানে চাচা-চাচির আশ্রয়ে থাকলেও পরিবারের শূন্যতা তার জীবনকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়।

গাজার সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজা আল-খালুত সতর্ক করে বলেছেন, এতিম শিশুরা কেবল অভিভাবকই হারায়নি; তারা নিরাপত্তা, শিক্ষা ও স্বাভাবিক শৈশব থেকেও বঞ্চিত হচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতির অবক্ষয় ও আশ্রয়ের অভাবে শিশুদের পড়াশোনা বন্ধ হওয়া, অল্প বয়সে বিয়ে এবং শিশুশ্রমের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।

কর্মকর্তারা জানান, কেবল পরিসংখ্যান দিয়ে গাজার এসব এতিম শিশু ও স্বামীহারা নারীদের করুণ পরিস্থিতির গভীরতা প্রকাশ করা সম্ভব নয়। যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো এই বিপুল জনগোষ্ঠীর জন্য দ্রুত খাদ্য, নিরাপদ আশ্রয়, শিক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর টেস্টের একাদশে নেই মুশফিক, ইনজুরির কারণে বাদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৬ এম


মিরপুর টেস্টের একাদশে নেই মুশফিক, ইনজুরির কারণে বাদ

বাংলাদেশ দল মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশে নেই ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।

বিসিবির ফিজিও বায়েজিদ হোসেন বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

বায়েজিদ জানিয়েছেন, মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে সে পর্যবেক্ষণে ছিল। আজ সকালে পর্যন্ত তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। এটি একটি কনটিউশন ইনজুরি। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী তিন দিনের মধ্যে এটি সেরে যাবে এবং পরবর্তী টেস্টের জন্য প্রস্তুত থাকবে।

মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। তার টেস্ট অভিষেক হয়েছিল গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে, চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৬ এম


চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম তোতা (৫৬) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে। ভুক্তভোগী ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সিরাজুল ইসলাম তোতা রায়গঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এবং সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ওসমান আলীর ছেলে।

অভিযোগের সূত্রে জানা যায়, ইউপি সদস্য সরোয়ার হোসেন ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দের একটি কালভার্ট নির্মাণ করেন। বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা ওই প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার দিন বিকালে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে তোতা ইউপি সদস্যকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেন। নিষেধ করায় তিনি ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক নগদ ৫০ হাজার টাকা দাবি করেন। রাজি না হওয়ায় তোতা আরও উত্তেজিত হয়ে ইউপি সদস্যকে কিল-ঘুসি ও এলোপাতাড়ি মারধর শুরু করেন।

স্থানীয়দের সহযোগিতায় ইউপি সদস্য রক্ষা পেলেও পরিষদ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তোতা।

ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ বলেন, "নিজের টাকা ব্যয় করে প্রকল্পটির কাজ শেষ করেছি। অথচ বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বিল পাচ্ছি না। পরিষদের সচিব চেকটি রেডি করে রেখেছেন, কিন্তু সে তাকে বলে রেখেছে ৫০ হাজার টাকা না দেওয়া পর্যন্ত আমাকে যেন চেকটি না দেওয়া হয়।" তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা বলেন, "ওই ইউপি সদস্যের সঙ্গে পরিষদে যা ঘটেছিল, সেটি স্থানীয় বিএনপির নেতারা সমাধান করার দায়িত্ব নিয়েছেন, সমাধান হয়ে যাবে।"

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, "ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমার সামনেই ঘটেছিল। এটি সত্যিই দুঃখজনক।"

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "তদন্তে ওই অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, "পরিষদের ওই ঘটনা তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৬ এম


গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

গাজীপুরের গাছা থানার এলাকা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন কার্তিক নামে একজন গার্মেন্টস শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ফিনিশিং বিভাগের কর্মী ছিলেন।

ঘটনার পরপরই বাংলাদেশ ইয়্যুথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, কার্তিক তার ডিউটি শেষ করে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় ফিরছিলেন। এই সময় শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাতের ডিউটি চলাকালীন থানায় খবর পেয়ে তিনি মরদেহ উদ্ধার করেন। মরদেহের বাম পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%