ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

জয়ের সাথে সাথে ব্রাজিল পেল বড় দুঃসংবাদ


জয়ের সাথে সাথে ব্রাজিল পেল বড় দুঃসংবাদ

জাপানের বিপক্ষে একটি অনবদ্য জয় পেলেও ব্রাজিলের শিবিরে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। জয়লাভের পর পুরো ব্রাজিল শিবির উল্লাসে ফেটে পড়ে।

 

তবে আনন্দের মাঝেই রয়েছে দুঃসংবাদ। কারণ এই ম্যাচেই চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে ব্রাজিলের মাঝ মাঠের দুই সেরা তারকাকে। বিরতির আগেই মাঠে অস্বস্তিবোধ করতে দেখা যায় অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় খোঁড়াতে দেখা যায় তাকে। তার বদলি হিসেবে মাঠে নামানো হয় এন্ড্রিককে।

আরও পড়ুন: সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার

 

ম্যাচের শেষ দিকে আরেক মিডফিল্ডারও চোট নিয়ে মাঠ ছাড়েন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যাসেমিরো, যিনি ম্যাচে সমতা ফেরান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তিনি খেলা চালিয়ে যেতে পারেননি। ক্যাসেমিরোর বদলি হিসেবে মাঠে নামেন ফ্যাবিনিও।

 

যদিও ম্যাচ শেষে ক্যাসেমিরোকে দলটির সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে উদযাপন করতে দেখা গেছে। কিন্তু পাকুয়েতাকে নিয়ে দুশ্চিন্তা কমেনি। ম্যাচ চলাকালীন ডাগআউটে তিনি পায়ে আইসব্যাগ (বরফ) লাগিয়ে বসে থাকতে দেখা যায়। তার মুখাবয়বেও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল।

আরও পড়ুন: যে পথে ‘আপা’ হেঁটেছিলেন, আপনারাও সেই পথেই হাঁটছেন: ডা. শফিকুর রহমান

 

জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। আগামী ৫ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ক্যাসেমিরো এবং পাকুয়েতার চোট কতটা গুরুতর, সেটিই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ।

 

ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:২৭ এম


আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মজনুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) রাতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনুর রহমান ছিলেন উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি একজন রাজমিস্ত্রি পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার রাতে মজনুর রহমান ছোট ভাই পলাশকে ঢাকাগামী একটি বাসে তুলে দিতে আলমডাঙ্গা বাস টার্মিনালে গিয়েছিলেন। পরে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার সময় ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কের ড্রেন নির্মাণের জন্য রাখা পাথরের ওপর মোটরসাইকেলের চাকা উঠে গেলে, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, বাড়ি ফেরার পথেই মোটরসাইকেল দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু ঘটেছে। ঘটনার বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ব্রাজিল সমর্থককে ১৫ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:২৭ এম


ঢাকায় ব্রাজিল সমর্থককে ১৫ দিনের কারাদণ্ড

রাজধানীর রামপুরা এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ করার ঘটনায়, পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করার অভিযোগে একটি ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে ঘটনাটি ঘটেছিল শনিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে। রামপুরা থানার বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট মোজাম্মেল হক। এ সময়ে সড়কে অবৈধভাবে পার্কিং করা ঢাকা মেট্রো-ন-২১-৮৬৭১ নম্বরের একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়ার উদ্দেশ্যে তিনি ভিডিও ধারণ করতে থাকেন।

সেই সময় পিকআপটির চালক কর্তব্যরত সার্জেন্টের পথরোধ করে তার ভিডিও ধারণ করে। পরিস্থিতি যখন উত্তেজক হয়ে উঠে, তখন সার্জেন্ট ঘটনাস্থল ত্যাগ করার সময় ওই ব্যক্তি বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যক্ত করেন। পরে, তিনি 'রোড স্কোপ ঢাকা' নামে তার পরিচালিত ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা, এবং বানোয়াট তথ্য সম্বলিত একটি ভিডিও প্রকাশ করেন। পুলিশ এই ধরনের তথ্য প্রচার করার অভিযোগ করেছে।

ঘটনার পর ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা থানার আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিটিকে আটক করেন।

পরে, তাকে রামপুরা থানার মাধ্যমে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের ম্যাচে নেইমারকে না নামানোর ঘটনায় সমর্থকদের হতাশা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:২৯ এম


ব্রাজিলের ম্যাচে নেইমারকে না নামানোর ঘটনায় সমর্থকদের হতাশা

ম্যাচের স্কোরলাইন তখন ছিল ১-১। একের পর এক আক্রমণ করেও ব্রাজিল নিশ্চিতভাবে গোল পাচ্ছিল না। নেইমার জুনিয়র অ্যাপ্রোন পরে রানিং করছেন। আনচেলত্তি চার জন ফুটবলারকে বদল করলেও নেইমারকে আর নামাননি।

জাপানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও ব্রাজিল পুরো ম্যাচেই আধিপত্য বজায় রাখলো। বিশেষ করে দ্বিতীয়ার্ধে জাপানের অর্ধে খেলাই হয়েছে বেশি। ব্রাজিলের পারফরম্যান্স ছিল ভালো হলেও স্কোরিংয়ে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে নেইমারকে ব্যবহার না করায় হতাশ ব্রাজিলিয়ান সমর্থক গ্র্যাবিয়েল বলেছেন, ‘নেইমার অভিজ্ঞ ফরোয়ার্ড। ম্যাচের সংকটপূর্ণ সময়ের মধ্যে তাকে মাঠে নামানো উচিত ছিল।’

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন কিনা, তা নিয়ে কিছু সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে নিয়েছেন। দলে নিলেও চার ম্যাচের মধ্যে কেবল মিনিট পনেরো খেলিয়েছেন। আগামীতে নেইমারকে বেশি সময় খেলানোর দাবি সমর্থকদের, ‘নেইমার এখন ফিট। সে খেললে ভিনির ওপর চাপ কমবে। নেইমারকে আগামী ম্যাচগুলোতে অবশ্যই ব্যবহার করা উচিত।’

জয়ের মাঝেই ব্রাজিল বড় দুঃসংবাদ পেয়েছে।

আনচেলত্তি বিশ্বের অন্যতম সেরা কোচদের মধ্যে একজন। বিশেষ সময়ে তার কৌশল ম্যাচের গতিপথ বদলে দিতে পারে অনেক সময়। তবে ব্রাজিলিয়ান নেইমার ভক্ত সমর্থকদের কিছু সমালোচনা রয়েছে, ‘সে ভালো কোচ। আরও গোছালো ও পরিকল্পিত ফুটবল দেখতে চাই। তার কৌশল ও পরিকল্পনার জন্য নেইমার তেমন খেলার সুযোগ পাচ্ছেন না।’

ব্রাজিলের পরের ম্যাচ কখন এবং প্রতিপক্ষ কারা, তা এখনও নির্ধারিত হয়নি।

অবশ্য ইতালিয়ান কোচ নেইমারকে মাঠে না নামানোর ব্যাখ্যা দিয়েছেন, ‘আমি অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর অপেক্ষায় ছিলাম। আমি ওর সাথে কথাও বলেছিলাম। যদি আমরা সমতা ফেরাতে না পারতাম, তবে সে ৬০ বা ৬৫ মিনিটের মাথায় মাঠে নামত। কিন্তু আমরা গোল শোধ করার পর আমি দলের কৌশলে কোনো পরিবর্তন আনতে চাইনি, কারণ ততক্ষণে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৩০ এম


মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ব্রাজিলের কাছে সোমবার (২৯ জুন) শেষ ৩২–এর ম্যাচে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর, জাপানের কোচ হাজিমে মরিয়াসু মাঠে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেন। ম্যাচ শেষে তিনি মাঠে খেলোয়াড়দের একত্র করেন। এরপর, সবার সামনে মাথা নত করে জাপানের জনগণের কাছে ক্ষমা চান।

মরিয়াসু বলেন, 'আমি গভীরভাবে দুঃখিত যে আমাদের পক্ষে সবার জন্য এই জয় উপহার দেওয়া সম্ভব হয়নি। একজন কোচ হিসেবে, আমি মনে করি এর দায়িত্ব আমার, এবং আমি সবার কাছে ক্ষমা চাই।'

তিনি আরও জানান, 'হিউস্টনের স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করার জন্য অসংখ্য জাপানি সমর্থককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা একমাত্র নয়, আমি জানি জাপান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক মানুষ গভীর রাত জেগে টেলিভিশন অথবা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য উৎসাহ দিয়েছেন।'

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, মরিয়াসু খেলোয়াড়দের উদ্দেশে কিছু কথা বলেন এবং বক্তব্য শেষ করার পর সবার সামনে মাথা নত করেন। এরপর, খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। তিনি ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করে আসছেন।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় মরিয়াসু বলেন, 'এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়া সত্যিই খুব হতাশাজনক। তবে, এই ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমরা এখানে পৌঁছাতে পর্যন্ত প্রতিটি দিন তারা প্রক্রিয়াটিকে গুরুত্ব দিয়েছে এবং অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। কোচিং স্টাফ ও পুরো সাপোর্ট টিমও এই পুরো যাত্রায় সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের সাধ্যের মধ্যে যা কিছু ছিল, আমরা সবই করেছি। যদিও এখন আমরা ভীষণ হতাশ, তবুও আমি এই ফলাফলকে মেনে নিয়ে এটিকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণায় রূপ দিতে চাই।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%