০৭:১৮ পি.এম
টেলিভিশনের টকশোতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি সোমবার একটি সংক্ষিপ্ত পোস্টে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ ঘোষণা দিয়েছেন। গোলাম মাওলা রনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধুমাত্র আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশাআল্লাহ।’
যদিও পোস্টে টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা তিনি দেননি। এ বিষয়টি জানার জন্য গোলাম মাওলা রনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “টানা ৫–৭ বছর ধরে নিয়মিত টেলিভিশন টকশো করছি। বেশির ভাগ অনুষ্ঠানের পর বাসায় ফিরতে রাত ১টা থেকে ২টা বেজে যায়। দীর্ঘকাল এই জীবনযাত্রা স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। এছাড়া চিকিৎসকরাও এখন আর আমাকে এভাবে টকশো চালিয়ে নেওয়া সাপোর্ট করেন না। তাদের মতে, এই বয়সে পর্যাপ্ত ঘুম দরকার। সবকিছু বিবেচনায় নিয়ে আপাতত টেলিভিশন টকশো আর করা হবে না। তবে ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত বিশ্লেষণ ও মতামত তুলে ধরবো।”
আরও পড়ুন: সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন