১১:৫৬ এম
গাজীপুরের গাছা থানার এলাকা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন কার্তিক নামে একজন গার্মেন্টস শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ফিনিশিং বিভাগের কর্মী ছিলেন।
ঘটনার পরপরই বাংলাদেশ ইয়্যুথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, কার্তিক তার ডিউটি শেষ করে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় ফিরছিলেন। এই সময় শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাঘাইছড়িতে শুরু হলো ১৭তম কঠিন চীবর দানোৎসব
গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাতের ডিউটি চলাকালীন থানায় খবর পেয়ে তিনি মরদেহ উদ্ধার করেন। মরদেহের বাম পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন