ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুর টেস্টের একাদশে নেই মুশফিক, ইনজুরির কারণে বাদ


মিরপুর টেস্টের একাদশে নেই মুশফিক, ইনজুরির কারণে বাদ

বাংলাদেশ দল মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশে নেই ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।

বিসিবির ফিজিও বায়েজিদ হোসেন বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

বায়েজিদ জানিয়েছেন, মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে সে পর্যবেক্ষণে ছিল। আজ সকালে পর্যন্ত তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। এটি একটি কনটিউশন ইনজুরি। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী তিন দিনের মধ্যে এটি সেরে যাবে এবং পরবর্তী টেস্টের জন্য প্রস্তুত থাকবে।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। তার টেস্ট অভিষেক হয়েছিল গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে, চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৬ এম


চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম তোতা (৫৬) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে। ভুক্তভোগী ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সিরাজুল ইসলাম তোতা রায়গঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এবং সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ওসমান আলীর ছেলে।

অভিযোগের সূত্রে জানা যায়, ইউপি সদস্য সরোয়ার হোসেন ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দের একটি কালভার্ট নির্মাণ করেন। বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা ওই প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার দিন বিকালে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে তোতা ইউপি সদস্যকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেন। নিষেধ করায় তিনি ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক নগদ ৫০ হাজার টাকা দাবি করেন। রাজি না হওয়ায় তোতা আরও উত্তেজিত হয়ে ইউপি সদস্যকে কিল-ঘুসি ও এলোপাতাড়ি মারধর শুরু করেন।

স্থানীয়দের সহযোগিতায় ইউপি সদস্য রক্ষা পেলেও পরিষদ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তোতা।

ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ বলেন, "নিজের টাকা ব্যয় করে প্রকল্পটির কাজ শেষ করেছি। অথচ বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বিল পাচ্ছি না। পরিষদের সচিব চেকটি রেডি করে রেখেছেন, কিন্তু সে তাকে বলে রেখেছে ৫০ হাজার টাকা না দেওয়া পর্যন্ত আমাকে যেন চেকটি না দেওয়া হয়।" তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা বলেন, "ওই ইউপি সদস্যের সঙ্গে পরিষদে যা ঘটেছিল, সেটি স্থানীয় বিএনপির নেতারা সমাধান করার দায়িত্ব নিয়েছেন, সমাধান হয়ে যাবে।"

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, "ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমার সামনেই ঘটেছিল। এটি সত্যিই দুঃখজনক।"

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "তদন্তে ওই অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, "পরিষদের ওই ঘটনা তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৬ এম


গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

গাজীপুরের গাছা থানার এলাকা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন কার্তিক নামে একজন গার্মেন্টস শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ফিনিশিং বিভাগের কর্মী ছিলেন।

ঘটনার পরপরই বাংলাদেশ ইয়্যুথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, কার্তিক তার ডিউটি শেষ করে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় ফিরছিলেন। এই সময় শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাতের ডিউটি চলাকালীন থানায় খবর পেয়ে তিনি মরদেহ উদ্ধার করেন। মরদেহের বাম পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের নেতারা রাজনৈতিক আত্মনিপীড়ক: লাভরভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৭ এম


ইউরোপের নেতারা রাজনৈতিক আত্মনিপীড়ক: লাভরভ

ইউরোপীয় নেতাদের ‘রাজনৈতিক আত্মনিপীড়ক’ হিসেবে চিহ্নিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে ইউরোপীয় নেতারা নিজেদের নাগরিকদের কল্যাণকে বিসর্জন দিচ্ছেন। গতকাল মঙ্গলবার মস্কোয় আফ্রিকার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রধান সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

লাভরভ আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে ইউক্রেনের বিজয় নিশ্চিত করতে পশ্চিমা সরকারগুলো নিজেদের জনগণের জীবনযাত্রার মান কমে যাওয়ার বিষয়টি মেনে নিতে চাপ দিচ্ছে। তারা জনমতকে এমন অবস্থানে রাখতে চেষ্টা করছে, যেখানে মানুষকে সবকিছু বিসর্জন দিতে হবে—বেতন, চাকরি, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিকভাবে সামাজিক সুযোগ-সুবিধা, যাতে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে সক্ষম হয়। ইউরোপের দেশগুলোতে মানুষের জীবনযাত্রার পরিস্থিতি অবনতি ঘটছে, এবং তারা নিজেদের এই অবস্থা অনুভব করতে পারছে।

সূত্র: আরটির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ এম


জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন যে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের তথ্য-প্রমাণ রয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, জামায়াত আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারতীয় সহযোগিতায়। তবে জামায়াত এই অভিযোগকে রাজনৈতিকভাবে হেয় করার অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে।

রাশেদ খান ২৬ অক্টোবর তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, ১৬ সেপ্টেম্বর ভারতের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মাসুমের বৈঠক হয়েছিল। তিনি দাবি করেন যে, বৈঠক সংক্রান্ত প্রমাণ রয়েছে, যার মধ্যে সিক্স সিজন হোটেল হয়ে বারিধারার একটি বাড়িতে যাওয়ার তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, বৈঠকে কী আলোচনা হয়েছে তা জাতির সামনে প্রকাশ না করলে তিনি তথ্যগুলো ধাপে ধাপে উন্মোচন করার হুমকি দেন।

রাশেদ বলেন, "আমি তো ১০ শতাংশ প্রকাশ করেছি।" তিনি আরও বলেন, মিয়া গোলাম পরওয়ার এই বৈঠকের বিষয়টি স্বীকার করে নিয়ে জাতির সামনে আলোচনা বিষয়গুলো প্রকাশ না করলে, বাকি তথ্যগুলো জাতির স্বার্থে ধাপে ধাপে উন্মোচন করতে বাধ্য হবেন। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, ৯৬ সালের মতো আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে এনে রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করা হবে কিনা।

তিনি জামায়াতের দ্বিমুখী আচরণের অভিযোগ করেন, যেখানে জামায়াত মুখে ভারত বিরোধিতা করে, কিন্তু পিছনে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে আওয়ামী লীগের সহযোগিতায় ক্ষমতায় আসার জন্য।

অন্যদিকে, জামায়াত এই অভিযোগকে সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। জামায়াতের মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১৬ সেপ্টেম্বর মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মাসুম ঢাকার বাইরে ছিলেন। তিনি রাশেদ খানকে অভিযোগের প্রমাণ দিতে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, জামায়াত কূটনৈতিক পর্যায়ে বৈঠক করলে তা প্রকাশ্যে করে। তিনি আইনি পদক্ষেপ গ্রহণেরও হুঁশিয়ারি দেন।

জুবায়ের আরও বলেন, "অসত্য, অন্যায় ও দায়িত্বহীন বক্তব্য রেখেছেন।" তিনি দাবি করেন যে, উভয়েই তখন ঢাকার বাইরে ছিলেন এবং রাশেদ খানকে প্রমাণ করতে হবে। তিনি বলেন, "একটি অসত্য তথ্য দিয়ে উনি জামায়াতে ইসলামীর ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন।" তিনি জানান, প্রয়োজনে তারা ব্যবস্থা নেবেন, সমস্যা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%