প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ উন্মাদনা ব্রাজিল ও মরক্কোর খেলা নিয়ে শুরু হয়। তবে খেলা দেখা শেষে মারামারির একটি ঘটনা ঘটেছে।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান মাঠে এ ঘটনার বাস্তবতা দেখা যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, এটি খুবই নগন্য একটি বিষয় নিয়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। গোল হওয়ার পর সবাই লাফালাফি শুরু করে। এরপর বসতে গিয়ে জায়গা না পেয়ে বাগবিতণ্ডা শুরু হয়। পরে এ নিয়ে মারামারি বাধে। তবে বিষয়টি তখনই সমাধান করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। যদি অভিযোগ দেওয়া হয়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আমরা সজাগ আছি।
জানা গেছে, আজ ভোর ৪টায় ব্রাজিল এবং মরক্কোর খেলা ঘিরে ক্যাম্পাসে এই উন্মাদনা শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাকসু ও ছাত্রদল বড়পর্দায় পৃথক আয়োজনে খেলা দেখার ব্যবস্থা করেছিল। পরিবহন মার্কেটে ছাত্রদল এবং শহিদ হবিবুর রহমান মাঠে রাকসু এ আয়োজন করে। খেলা শেষে কথাকাটাকাটির জেরে মাঠেই এ হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি বিবিএ অনুষদ ও ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাকসু নেতৃবৃন্দ জানান, মারামারির বিষয়টি ছিল অনাকাঙ্ক্ষিত। তারা তৎক্ষণাৎ সংঘাত থামানোর চেষ্টা করেছেন। পরবর্তীতে এ বিষয়ে আরও সজাগ থাকবেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন