প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জে দায়ের করা পৃথক দুটি মানহানির মামলায় ইসলামি বক্তা এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা স্থায়ী জামিন পেয়েছেন।
রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সুমন কুমার কর্মকার তার জামিন মঞ্জুর করেন।
আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, মুফতি আমির হামজা রোববার দুপুরে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিনের আদেশ দেন।
এর আগে গত ২৭ এপ্রিল একটি মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন মুফতি আমির হামজা। রোববার নিম্ন আদালতে তার স্থায়ী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আমির হামজার আইনজীবী আবু তালেব এবং একটি মামলার বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির (কর্নেল)।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রথম মানহানির মামলাটি করেন আইনজীবী হুমায়ুন কবীর।
মামলা দায়েরের পর ওই দিনই আদালত সমন জারি করে মুফতি আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন তিনি।
অন্যদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অপর একটি মামলা দায়ের করেছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামিম খান। রোববার ওই মামলাটিতেও মুফতি আমির হামজার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন