ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?


ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?

বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবার আম্পায়ারিংয়ে ধারাবাহিক সুনাম ও নির্ভুল সিদ্ধান্তের জন্য পুরস্কার পাচ্ছেন। তিনি বর্তমানে ভারতের চলমান একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে সৈকত বিশ্বের প্রভাবশালী দলগুলোর ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে নিয়মিত ডাক পাচ্ছেন। তার পূর্বের অভিজ্ঞতার মধ্যে রয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি, ভারত-ইংল্যান্ড ওয়ানডে ও টেস্ট সিরিজ এবং ভারত-নিউজিল্যান্ড সিরিজের মতো হাইভোল্টেজ সব ম্যাচে মাঠ ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন। এমনকি ঐতিহ্যবাহী অ্যাশেজে আম্পায়ারিংয়ের গৌরব অর্জন করতেও সক্ষম হয়েছেন এই বাংলাদেশি।

২০২৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের যশস্বী জয়সওয়ালকে দেওয়া তার একটি ‘সাহসী’ আউটের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে। ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতার নীতি অনুসরণ করে ভারতের ম্যাচগুলোতে নিয়মিত ও বিশ্বস্ত মুখ হিসেবে উঠে এসেছেন অভিজ্ঞ এই বাংলাদেশি আম্পায়ার।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতীয় ক্রিকেট একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো। ১৫ বছর পরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া কোনো টেস্ট ম্যাচের একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার কাউকেই রাখা হয়নি।

এর আগে সর্বশেষ ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নাগপুর টেস্টে এই দুই তারকা স্পিনারের কোনো একজনও একাদশে ছিলেন না। এরপর ঘরের মাঠে খেলা টানা ৬৯টি টেস্টের প্রতিটিতেই অশ্বিন কিংবা জাদেজার অন্তত একজন খেলেছেন। অশ্বিন ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, জাদেজাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুল্লানপুরে আফগানদের বিপক্ষে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ স্পিনার মানব সুথারের অভিষেক ঘটেছে। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আরও আছেন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায়, এই ম্যাচে নতুনদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ পেয়েছেন কোচ গৌতম গম্ভীর। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ছয়ে অবস্থান করা ভারতের ফাইনালে যাওয়ার সমীকরণ মেলাতে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটির সামনে এখনো ৯টি টেস্ট বাকি রইল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ওরা শুধু টাকা চেনে!’ সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


‘ওরা শুধু টাকা চেনে!’ সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

উচ্চ মূল্যের টিকিট, যাতায়াত ও আবাসন নিয়ে অসন্তোষের পর এবার ফিফার বিরুদ্ধে পানীয় জল নিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যুতে দর্শকদের জন্য পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তীব্র সমালোচনার মুখে পড়েছিল। তবে সমর্থক ও বিশ্বনেতাদের প্রতিবাদের পর তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে।

গত শুক্রবার রাতে ফিফা এক বিজ্ঞপ্তিতে জানায়, তীব্র গরমের কথা বিবেচনা করে দর্শকরা এখন থেকে সর্বোচ্চ ২০ আউন্স (৫৯০ মিলি) ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের সিলগালা করা ও একবার ব্যবহারযোগ্য বোতল সাথে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে খেলোয়াড়দের সুরক্ষার অজুহাত দেখিয়ে বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু জুন-জুলাইয়ের তীব্র গরমে এমন সিদ্ধান্তকে ‘টাকা হাতিয়ে নেওয়ার কৌশল’ হিসেবে মনে করেন সমর্থকরা। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টরন্টোর মেয়র অলিভিয়া চোউ এটিকে ফিফার নিছক ‘টাকা কামানোর জঘন্য ফন্দি’ বলে তীব্র সমালোচনা করেন। অনেকেই মন্তব্য করেছিলেন, ‘ওরা শুধু টাকা চেনে!’।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর পত্নীতলা মাদক বিরোধী অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ১৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


নওগাঁর পত্নীতলা মাদক বিরোধী অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ১৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

অদ্য ইং ০৬/০৬/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:৩৫ ঘটিকায় পত্নীতলা থানাধীন নজিপুর ইউপিস্থ ফাহিমপুর গ্রামের জনৈক মোঃ মাহাতাব এর কলাবাগানের পাশে কাঁচা রাস্তার উপর হতে আসামি মোঃ ফাহিম হোসেন (২৭), পিতা-মোঃ ছাইদুল মন্ডল , সাং-পদ্মপুকুর কাঞ্চন, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার হেফাজত হতে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ (অবৈধ মাদকদ্রব্য) এবং মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি বাইসাইকেল উদ্ধার মূলে জব্দ করা হয়।

গত ০৬/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ১২:১৫ ঘটিকায় অপর অভিযানে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভাস্থ নজিপুর আলহেরা গ্রামের জনৈক মোঃ জিল্লুর রহমান এর বসতবাড়ির সামনে থেকে আসামি মোঃ তারেক রহমান (২১), পিতা -মোঃ জিল্লুর রহমান, সাং-নজিপুর আলহেরা পাড়া, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ আটক পূর্বক তার হেফাজত হতে ১৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে: মির্জা ফখরুল

ঢাকার পরিবেশ নিয়ে মন্ত্রণালয় ও সরকারের সহযোগিতার পরিকল্পনা এবং নিজের অনুভূতি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ‘দক্ষিণের জানালা’ শীর্ষক একটি অনুষ্ঠানে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে বসবাসের উপযোগী করা হবে। তিনি জানান, সরকার ও মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। নতুন উদ্যোগ ‘দক্ষিণের জানালা’কে BNP-এর এই নেতা স্বাগত জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কিছু ব্যক্তিগত অনুভূতির কথা শেয়ার করেছেন। তিনি বলেন, মাঝে মাঝে তার মনে হয় ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাবেন। এর জন্য তিনি উল্লেখ করেন, ঘর থেকে বের হলেই দূষিত বাতাস এবং ‘পলিউটেড অক্সিজেন’ এর সম্মুখীনি হতে হয়। মন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশন একটি স্বায়তশাসিত প্রতিষ্ঠান স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত। সেখানে আরও গভীর চিন্তা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, নাগরিকদের সচেতন করলেই ঢাকার সমস্যা সমাধান হবে না। যারা নীতি নির্ধারণ করছেন এবং শহর শাসনের দায়িত্বে আছেন, তারা কতটা পরিকল্পিতভাবে কাজ করছেন সেটি ভাবার প্রয়োজন। ঢাকা শহরে বিশাল পরিমাণ অর্থ ব্যয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নগরবাসী কতটুকু লাভবান হচ্ছে, সেটির মূল্যায়ন করা অবিলম্বে প্রয়োজন। তিনি আরও বলেন, কার্যকর পরিকল্পনা, জবাবদিহি ও কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্ব দিতে হবে যাতে একটি বাসযোগ্য নগর গড়তে সক্ষম হই। প্রকল্প নেওয়ার আগে বিষয়গুলো সামনে নিয়ে এগোনো দরকার বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী তার ছাত্রজীবনের স্মৃতির কথা মনে করে বলেন, ঢাকা কলেজে পড়ার সময় বুড়িগঙ্গায় নৌকায় ঘুরতে পারতেন। কিন্তু বর্তমানে বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দূষিত হয়ে গেছে যে তার কাছে যেতে ভয় লাগে। তিনি দুঃখ প্রকাশ করে বললেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার জন্য যথাযথ কার্যকর প্রকল্প গ্রহণ করা হচ্ছে না।

মন্ত্রী বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ড্রেন তৈরি করা হলে জল নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না। তিনি যখন ভূগর্ভস্থ পানির স্তরের উপর কথা বলেন, তখন দুঃখ প্রকাশ করে বলেন যে এটি হাজার মিটার নিচে নেমে যাওয়াকে ঢাকার জন্য একটি ভয়াবহ সমস্যা হিসেবে জানিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, পরিবেশ ও পানিসম্পদ বিশেষজ্ঞ আইনুন নিশাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, নগরপরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%