ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৬ জন আটক


কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৬ জন আটক

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে পুলিশ ছয়জনকে আটক করেছে, যাদের মধ্যে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যও রয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হবে।

পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উপজেলার গণ্ডা ইউনিয়নের গণ্ডা বাজারে মোস্তফা নামের এক ব্যক্তির দোকানঘরের ভেতরে একটি জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—গণ্ডা চর গ্রামের হাফিজুর রহমান ওরফে খোকন মেম্বার (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (২৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)। আটকদের সকলের বাড়ি কেন্দুয়া উপজেলায়।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

পুলিশের দেওয়া জব্দ তালিকা অনুযায়ী, ঘটনাস্থল থেকে ১০৪টি তাস এবং বিভিন্ন মূল্যমানের মোট ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১২৬৪) নথিভুক্ত করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে সরঞ্জামসহ তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আজ (বুধবার) আদালতে প্রেরণ করা হচ্ছে।’

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে সোহাগ উপজেলা বিএনপির সদস্য এবং খোকন মেম্বার ও খুররম মিয়া ইউনিয়ন বিএনপির সদস্য। অন্যদিকে আলী ওসমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। আটক হাফিজুর রহমান খোকন ও আলী ওসমান দুজনই বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে এ বিষয়ে জানতে উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ: রিজভী

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত

স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭৯ জন। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়াগামী রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চ-গতির রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাস্থল কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া জানিয়েছেন, কর্তৃপক্ষ ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছে। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যে তথ্য পাচ্ছি, তা মোটেও ভালো নয়। অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।’

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসকে সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনাটি জানুয়ারিতে আদামুজে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার চেয়েও ভয়াবহ হতে পারে। ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিল। এবারের দুর্ঘটনায় স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে সেভিলগামী রেনফে এভিই উচ্চগতির ট্রেন এবং বিপরীত দিক থেকে আসা ইরিওর একটি ট্রেন জড়িত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাটিতে উল্টে পড়ে থাকা একটি ট্রেনের বগি থেকে ধোঁয়া উঠছে। আশপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। এভিই ট্রেনের শেষ দিকের একটি বগিতে থাকা এক যাত্রী ক্যাপিটাল রেডিওকে জানান, ‘প্রচণ্ড সংঘর্ষের’ পর ট্রেনটির একটি অংশ ‘আকাশে ছিটকে উঠেছিল’।

কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে একটি শিশুসহ ১৪৬ জন যাত্রী ছিলেন। অন্যদিকে এভিই ট্রেনে ছিলেন প্রায় ৩৯৭ জন যাত্রী।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘টলেডোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। আমি পরিবহনমন্ত্রীর সঙ্গে এবং কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’

তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। এ কাজে সংশ্লিষ্ট সব প্রশাসন সমন্বয় করে কাজ করছে।’

কাছের শহর উর্দার মেয়র ম্যানুয়েল গালান জানিয়েছেন, দুর্ঘটনায় যাত্রীরা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য একটি ক্রীড়া মিলনায়তন প্রস্তুত রাখতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন নাগরিক সুরক্ষা কর্মকর্তারা।

প্রতিবেশী গ্রাম লস ইয়েবেনেসের মেয়র হেসুস পেরেস দুর্ঘটনাটিকে গুরুতর বলে বর্ণনা করেছেন। এদিকে কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাখে এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে ৪৫ জন নিহত হন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য সান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, বিএনপির সকল সংবাদ বর্জনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

চাঁদপুর প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, বিএনপির সকল সংবাদ বর্জনের ঘোষণা
 

 

 

 

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধামকি, মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফরিদগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। 
 
২৮ অক্টোবর বুধবার ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য বিএনপির নিউজ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
 
সভায় সকল সাংবাদিকের বক্তব্য শেষে সংগঠনের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধামকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল প্রকার সভা-সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো। এ সিদ্ধান্ত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
 
সম্প্রতি দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদগঞ্জ সংবাদ দাতা সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে মারধর ও লঞ্ছিত করা হয়। সেদিন জরুরী সভা আহ্বান করা হয়। সংবাদ শুনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সরাসরি সভায় উপস্থিত হন। তার অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেয়া হয়।
 
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক আট ঘটিকায় পুনরায় সাংবাদিক মো. মহিউদ্দিনকে খোঁজাখুঁজি করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয় ও তেড়ে আসে। উপস্থিত অন্যরা শিমুলকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ করে হুমকি ধামকি দেয়।
 
এ ছাড়াও নিউজের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডারকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে অসদাচরণ, থানা এলাকায় সাংবাদিকদের হুমকি-ধামকি লাঞ্ছিতের ঘটনা ও কুপিয়ে খুন জখম করবে বলে হুমকি দেয়।
 
এদিকে, ফরিদগঞ্জে বিএনপির কমিটি নেই। কিন্তু যাঁরা নেতৃত্বে আছেন তাদের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রতি দলীয় লোকজনের হুমকি-ধমকি বন্ধে আলাদা বা সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির স্থায়ী সমাধান করতে পারলে প্রেসক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনঃ বিবেচনার সুযোগ থাকবে বলে ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি সিদ্ধান্ত জানিয়েছেন।
 
সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা-পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্য-নির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাসান, আনিসুর রহমান সুজন, সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মাসুম আলম তালুকদার, তাপস চক্রবর্তী, মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কেএম নজরুল ইসলাম, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানির ব্যবস্থা রয়েছে। তিনি উল্লেখ করেন, রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধির জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আমদানিকারক ও ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

রমজানে পণ্যের ঘাটতির আশঙ্কা নেই

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সরবরাহ এবং আসন্ন রমজানের সম্ভাব্য চাহিদা পর্যালোচনা করেছে। তিনি জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানির পাইপলাইনে যথেষ্ট পরিমাণে রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। রমজান কিংবা তার আগে-পরে বাজারে পণ্যের কোনো ঘাটতি তৈরি হবে না।’

তবে মন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য এবং জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয় ও দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই

ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব রয়েছে কি না এবং রমজানের আগে তেলের দাম বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। সরকার পণ্যের সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সতর্ক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী জেনারেল হাসপাতালের সাব-স্টেশন থেকে যন্ত্রাংশ চুরি, বিদ্যুৎ ১৪ ঘণ্টা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ফেনী জেনারেল হাসপাতালের সাব-স্টেশন থেকে যন্ত্রাংশ চুরি, বিদ্যুৎ ১৪ ঘণ্টা বন্ধ

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এর ফলে হাসপাতালের নতুন ভবনে বিদ্যুৎ সরবরাহ প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকে। তীব্র গরমের মধ্যে আইসিইউ, মেডিসিন, আইসোলেশন ও সার্জারি ওয়ার্ডের রোগী এবং তাঁদের স্বজনদের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর দুটি বিদ্যুৎ লাইনের মধ্যে একটি বেলা ১১টার দিকে এবং অন্যটি বিকেল ৫টার দিকে সচল করা সম্ভব হয়।

সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা সাব-স্টেশনের ভেন্টিলেশনের ফ্যান খুলে ভিতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা।

সাব-স্টেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা সাব-স্টেশনে প্রবেশ করে ট্রান্সফরমার ও বড় জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং সব তামার ক্যাবল খুলে নিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকালে তাঁরা মেরামতের কাজ শুরু করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, ‘চোরেরা সব ক্যাবল নিয়ে গেছে। এর আগে হাসপাতাল ভবনের থাইগ্লাস, বাথরুমের কলসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ দিচ্ছি।’

এদিকে, একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এ ধরনের চুরির ঘটনায় সেখানকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

ফেনী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনিসুল হক বলেন, ‘সাব-স্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবহার করে। এর নিরাপত্তার দায়িত্বও তাদের। মূলত পর্যাপ্ত পাহারা না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই নয়ন চন্দ্র দাস জানান, এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার নূর নবী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%