প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উচ্চ মূল্যের টিকিট, যাতায়াত ও আবাসন নিয়ে অসন্তোষের পর এবার ফিফার বিরুদ্ধে পানীয় জল নিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যুতে দর্শকদের জন্য পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তীব্র সমালোচনার মুখে পড়েছিল। তবে সমর্থক ও বিশ্বনেতাদের প্রতিবাদের পর তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে।
গত শুক্রবার রাতে ফিফা এক বিজ্ঞপ্তিতে জানায়, তীব্র গরমের কথা বিবেচনা করে দর্শকরা এখন থেকে সর্বোচ্চ ২০ আউন্স (৫৯০ মিলি) ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের সিলগালা করা ও একবার ব্যবহারযোগ্য বোতল সাথে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে খেলোয়াড়দের সুরক্ষার অজুহাত দেখিয়ে বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু জুন-জুলাইয়ের তীব্র গরমে এমন সিদ্ধান্তকে ‘টাকা হাতিয়ে নেওয়ার কৌশল’ হিসেবে মনে করেন সমর্থকরা। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টরন্টোর মেয়র অলিভিয়া চোউ এটিকে ফিফার নিছক ‘টাকা কামানোর জঘন্য ফন্দি’ বলে তীব্র সমালোচনা করেন। অনেকেই মন্তব্য করেছিলেন, ‘ওরা শুধু টাকা চেনে!’।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন