প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতীয় ক্রিকেট একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো। ১৫ বছর পরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া কোনো টেস্ট ম্যাচের একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার কাউকেই রাখা হয়নি।
এর আগে সর্বশেষ ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নাগপুর টেস্টে এই দুই তারকা স্পিনারের কোনো একজনও একাদশে ছিলেন না। এরপর ঘরের মাঠে খেলা টানা ৬৯টি টেস্টের প্রতিটিতেই অশ্বিন কিংবা জাদেজার অন্তত একজন খেলেছেন। অশ্বিন ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, জাদেজাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুল্লানপুরে আফগানদের বিপক্ষে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ স্পিনার মানব সুথারের অভিষেক ঘটেছে। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আরও আছেন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায়, এই ম্যাচে নতুনদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ পেয়েছেন কোচ গৌতম গম্ভীর। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ছয়ে অবস্থান করা ভারতের ফাইনালে যাওয়ার সমীকরণ মেলাতে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটির সামনে এখনো ৯টি টেস্ট বাকি রইল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন