ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

নরওয়ে ম্যাচে খেলবেন নেইমার?


নরওয়ে ম্যাচে খেলবেন নেইমার?

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে নেইমার জুনিয়রকে ঘিরে জল্পনা বাড়ছে। চোট কাটিয়ে ফেরার পরও তার পক্ষে শুরুর একাদশে খেলাটা এখনও নিশ্চিত নয়। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির মতে, নেইমারের মাঠে নামার সম্ভাবনা সম্পূর্ণভাবে নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির পাশাপাশি দলের প্রয়োজনের ওপর।

ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, নেইমার সম্পূর্ণরূপে ফিট এবং প্রয়োজন হলে সে পুরো ৯০ মিনিটও খেলতে সক্ষম। তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলার জন্য প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই সে মাঠে নামবে।'

নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে মাঠে নামানোর সম্ভাবনাও আনচেলত্তি উড়িয়ে দেননি। তিনি জানান, 'নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি, তারা একসঙ্গেই খেলবে।'

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল, কিন্তু আনচেলত্তি শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করেননি। তিনি বলেন, 'আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তাহলে ৬০-৬৫ মিনিটের দিকে নেইমারকে নামাতাম। কিন্তু গোল শোধ করার পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাই দলের কৌশলে পরিবর্তন আনার প্রয়োজন মনে করিনি।'

বর্তমানে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ আসরে নেইমার এখনও পর্যন্ত মাত্র ১৪ মিনিট মাঠে খেলেছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। আনচেলত্তি জানান, নেইমার বেঞ্চে বসে সন্তুষ্ট নন। তবে তিনি পেশাদারিত্বের মানসিকতা নিয়ে ইতালীয় এই কোচের প্রশংসা করেছেন। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী আজ রাত ২টায় ব্রাজিল নরওয়ের মুখোমুখি হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের শেষ ষোলোতেই টিকিটের বাজারে বড় ধস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


বিশ্বকাপের শেষ ষোলোতেই টিকিটের বাজারে বড় ধস

চলমান ফুটবল বিশ্বকাপের গ্রুপ ও নকআউট পর্বের প্রথম ধাপের উন্মাদনা শেষ হয়ে যাওয়ার পর, শেষ ষোলোর ম্যাচ শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক টিকিটের বাজারে একটি বড়ধরণের ধস দেখা দিয়েছে।

গ্রুপ পর্বের মতো শেষ ষোলোর ম্যাচগুলোতে দর্শকদের আগ্রহ আশানুরূপ না থাকায়, বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা টিকিটের চড়া দাম ধরে রাখতে পারছে না।

বিশ্বকাপের অন্যতম প্রত্যাশিত ম্যাচ যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার টিকিটের দাম সবচেয়ে বেশি কমেছে। মাত্র কদিনের ব্যবধানে, এই ম্যাচের টিকিটের মূল্য ৩০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'টিকিটডেটা ডটকম'-এর তথ্য অনুযায়ী, সিয়াটলের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের ম্যাচের টিকিটের দাম গত কদিনের মধ্যে এক চরম নাটকীয়তা পেরিয়েছে। গত ১ জুন, এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য প্রায় চার হাজার ডলার ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে ধস নেমে এসেছে, ফলে টিকিটের দাম এক ধাক্কায় গিয়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪৯ ডলারে।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলোর জন্য গ্যারান্টি করার পর, সেখান থেকে কিছু পর দর্শকদের চাহিদার কারণে টিকিটের দাম আবারও বাড়তে শুরু করে। গত শুক্রবার পর্যন্ত, সর্বনিম্ন টিকিটের মূল্য দাঁড়ায় দুই হাজার ৮৩৬ ডলারে। তবে, এই ঊর্ধ্বগতির স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র তিন দিনের ব্যবধানে, শনিবার বিকালে টিকিটের দাম প্রায় ৩২ শতাংশ কমে যায় এবং দেখান দেয় এক হাজার ৪২৩ ডলারে। শেষ মুহূর্তে কিছুটা ক্ষতি সামাল দিয়ে, শনিবার সন্ধ্যা পর্যন্ত টিকিটের দাম সামান্য বেড়ে গিয়ে দাঁড়ায় এক হাজার ৬৩৫ ডলারে।

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এমন বড় পতন কিছুটা অপ্রত্যাশিত। কারণ, বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামের নিকটবর্তী। এছাড়া, এটি সিয়াটলে বেলজিয়ামের তৃতীয় ম্যাচ হওয়ায় গ্যালারিতে বিপুল দর্শক উপস্থিতির প্রত্যাশা ছিল।

টিকিটের বাজারে বড় পতন ঘটলেও, শেষ ষোলোর আট ম্যাচের মধ্যে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচটির মূল্য তালিকায় এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই পর্বের সবচেয়ে দামি ম্যাচ হতে যাচ্ছে মেক্সিকো ও ইংল্যান্ডের লড়াই, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৫৭৪ ডলার।

অন্যদিকে, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচের সর্বনিম্ন টিকিট বিক্রি হচ্ছে এক হাজার ৫৯৯ ডলারে। ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে এক হাজার ৫৩৭ ডলার থেকে, এবং ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেনের মধ্যকার দাম এক হাজার ৩৬৭ ডলারে নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বৈশ্বিক আসর থেকে বিদায় নিয়েছে সহযোগী দেশ কানাডা। শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা। মাঠের লড়াইয়ে কানাডার এই খারাপ পারফরম্যান্স টিকিটের বাজারে প্রভাব ফেলেছে। ম্যাচটি খেলার শেষ ৭২ ঘণ্টার মধ্যে টিকিটের সর্বনিম্ন দাম প্রায় ১৪ শতাংশ হ্রাস পায়।

বিশেষজ্ঞদের ধারণা, অনেক বড় দল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া এবং ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে আন্তর্জাতিক সমর্থকের উপস্থিতি অভাবেই শেষ ষোলোর ম্যাচের টিকিটের দাম আকস্মিকভাবে কমে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ১১ দলীয় জামায়াত জোটের গণমিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


শেরপুরে ১১ দলীয় জামায়াত জোটের গণমিছিল

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের আয়োজনে একটি গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল বেলা শহরের কলেজ মোড় থেকে গণভোটের গণরায় কার্যকর করার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এই গণ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এ সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া, জামায়াত এবং খেলাফত মজলিস, এনসিপিসহ অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বন্যহাতি ও মানুষ সুরক্ষায় বসানো হবে এআই ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


শেরপুরে বন্যহাতি ও মানুষ সুরক্ষায় বসানো হবে এআই ক্যামেরা

ভারত সীমান্তের নিকটে অবস্থিত পাহাড়ি জেলা শেরপুরের নালিতাবাড়ীতে, যেখানে বন্যহাতি উপদ্রুত এলাকায় মানুষের জানমাল সুরক্ষার জন্য একটি উচ্চ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করা হয় সংসদ সদস্য প্রকৌশলী মো. ফাহিম চৌধুরীর উদ্যোগে।

এই সেমিনারে বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য এবং স্থানীয় বাসিন্দাদের কাছে আগাম সতর্ক বার্তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে গহীন বনে আর্লি ডিটেক্টিভ ডিভাইস বা এআই নিয়ন্ত্রিত ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব এবং সুপারিশমালা তুলে ধরা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে, মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের দ্বারা সেমিনারটি সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী। মূল আলোচনা পর্বে বক্তব্য রাখেন ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স এর কমিউনিটি গভরনেন্স স্পেশালিস্ট আবরার আহমাদ।

সেমিনারে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম, বন্যহাতি সংরক্ষণ কমিটির সদস্য সাংবাদিক মনিরুল ইসলাম মনির, এবং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, শেরপুরের সহকারী বন সংরক্ষক মো. সাদেক আলী খান এবং মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী সহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিনামূল্যে মিলছে পাঁচ লাখ টাকার অস্ত্রোপচার

রংপুর মেডিকেলে নাক দিয়ে সফল ব্রেইন টিউমার অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


রংপুর মেডিকেলে নাক দিয়ে সফল ব্রেইন টিউমার অপসারণ

এক সময় যে জটিল ব্রেইন টিউমারের অস্ত্রোপচারের জন্য রোগীদের ঢাকায় যেতে হতো অথবা বেসরকারি হাসপাতালে প্রায় পাঁচ/সাত লাখ টাকা খরচ করতে হতো, সেই আধুনিক অস্ত্রোপচার এখন সফলভাবে সম্পন্ন হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নাকের পথ দিয়ে আধুনিক এন্ডোস্কোপিক (ট্রান্সনেজাল) পদ্ধতিতে অস্ত্রোপচার করে ব্রেইন টিউমার (পিটুইটারি টিউমার) অপসারণে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ। আর এই ব্যয়বহুল চিকিৎসা সরকারি হাসপাতালে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। এ প্রসঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, দক্ষ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে বর্তমানে উত্তরাঞ্চলের মানুষ নিজ এলাকাতেই আন্তর্জাতিক মানের নিউরোসার্জারি সেবা গ্রহণ করতে পারছেন। ফলে এ ধরনের রোগীরা অযথা বাইরে না গিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকরা আহ্বান জানিয়েছেন।

এই সাফল্যের সর্বশেষ উদাহরণ হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের ৩৩ বছর বয়সী আইয়ুব আলী। গত ২২ জুন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা প্রায় ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার ব্রেইন টিউমার (পিটুইটারি টিউমার) সফলভাবে অপসারণ করা হয়। অস্ত্রোপচার পরিচালনার জন্য নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তোফায়েল হোসেন ভূঁইয়ার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল কাজ করে। ওই দলে ছিলেন সহযোগী অধ্যাপক ডা. রাজ কুমার রায়, ডা. হাবিবুর রহমান হাবিব, ডা. শামীমা সুলতানাসহ বিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও রেসিডেন্ট চিকিৎসকরা।

রোগীর বড় ভাই আশরাফুল ইসলাম জানান, "আমার ভাইয়ের অপারেশন ও চিকিৎসাসেবায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আগে শুনেছিলাম রংপুর মেডিকেলে ভালো চিকিৎসা হয় না। কিন্তু এখানে এসে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন। যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তারা নিশ্চিন্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারেন।" নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. সাব্বির আহমেদ বলেন, "নাক দিয়ে এন্ডোস্কোপিক পদ্ধতিতে ব্রেইন টিউমার অপসারণের চিকিৎসা আমরা সম্প্রতি নিয়মিতভাবে শুরু করেছি। ইতোমধ্যে একাধিক রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবাই ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরছেন।" সহকারী রেজিস্ট্রার ডা. নাসিম মোরশেদ বলেন, "আইয়ুব আলীর টিউমারটি ছিল অত্যন্ত জটিল। আধুনিক এন্ডোস্কোপিক প্রযুক্তি ও ক্যামেরার সাহায্যে কোনো ধরনের বড় কাটা-ছেঁড়া ছাড়াই আমরা টিউমারটি সফলভাবে অপসারণ করতে সক্ষম হয়েছি। অস্ত্রোপচারের পর রোগীর কোনো জটিলতা দেখা দেয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।"

চিকিৎসকদের মতে, এন্ডোস্কোপিক ট্রান্সনেজাল পদ্ধতিতে অস্ত্রোপচারের ফলে রোগীর শরীরে বড় ধরনের কাটা লাগে না, রক্তক্ষরণ তুলনামূলক কম হয়, সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি এই হাসপাতালে বর্তমানে ব্রেইন টিউমারসহ বিভিন্ন জটিল নিউরোসার্জারি সফলভাবে সম্পন্ন হচ্ছে। অথচ একই ধরনের অস্ত্রোপচারে বেসরকারি হাসপাতালে রোগীদের কয়েক লাখ টাকা ব্যয় করতে হয়। তাই অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়ে রোগীদের সরকারি এই বিশেষায়িত সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তাদের ভাষ্য, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও আন্তরিক চিকিৎসাসেবার মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%