ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
বিনামূল্যে মিলছে পাঁচ লাখ টাকার অস্ত্রোপচার

রংপুর মেডিকেলে নাক দিয়ে সফল ব্রেইন টিউমার অপসারণ


রংপুর মেডিকেলে নাক দিয়ে সফল ব্রেইন টিউমার অপসারণ

এক সময় যে জটিল ব্রেইন টিউমারের অস্ত্রোপচারের জন্য রোগীদের ঢাকায় যেতে হতো অথবা বেসরকারি হাসপাতালে প্রায় পাঁচ/সাত লাখ টাকা খরচ করতে হতো, সেই আধুনিক অস্ত্রোপচার এখন সফলভাবে সম্পন্ন হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নাকের পথ দিয়ে আধুনিক এন্ডোস্কোপিক (ট্রান্সনেজাল) পদ্ধতিতে অস্ত্রোপচার করে ব্রেইন টিউমার (পিটুইটারি টিউমার) অপসারণে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ। আর এই ব্যয়বহুল চিকিৎসা সরকারি হাসপাতালে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। এ প্রসঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, দক্ষ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে বর্তমানে উত্তরাঞ্চলের মানুষ নিজ এলাকাতেই আন্তর্জাতিক মানের নিউরোসার্জারি সেবা গ্রহণ করতে পারছেন। ফলে এ ধরনের রোগীরা অযথা বাইরে না গিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকরা আহ্বান জানিয়েছেন।

এই সাফল্যের সর্বশেষ উদাহরণ হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের ৩৩ বছর বয়সী আইয়ুব আলী। গত ২২ জুন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা প্রায় ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার ব্রেইন টিউমার (পিটুইটারি টিউমার) সফলভাবে অপসারণ করা হয়। অস্ত্রোপচার পরিচালনার জন্য নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তোফায়েল হোসেন ভূঁইয়ার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল কাজ করে। ওই দলে ছিলেন সহযোগী অধ্যাপক ডা. রাজ কুমার রায়, ডা. হাবিবুর রহমান হাবিব, ডা. শামীমা সুলতানাসহ বিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও রেসিডেন্ট চিকিৎসকরা।

রোগীর বড় ভাই আশরাফুল ইসলাম জানান, "আমার ভাইয়ের অপারেশন ও চিকিৎসাসেবায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আগে শুনেছিলাম রংপুর মেডিকেলে ভালো চিকিৎসা হয় না। কিন্তু এখানে এসে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন। যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তারা নিশ্চিন্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারেন।" নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. সাব্বির আহমেদ বলেন, "নাক দিয়ে এন্ডোস্কোপিক পদ্ধতিতে ব্রেইন টিউমার অপসারণের চিকিৎসা আমরা সম্প্রতি নিয়মিতভাবে শুরু করেছি। ইতোমধ্যে একাধিক রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবাই ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরছেন।" সহকারী রেজিস্ট্রার ডা. নাসিম মোরশেদ বলেন, "আইয়ুব আলীর টিউমারটি ছিল অত্যন্ত জটিল। আধুনিক এন্ডোস্কোপিক প্রযুক্তি ও ক্যামেরার সাহায্যে কোনো ধরনের বড় কাটা-ছেঁড়া ছাড়াই আমরা টিউমারটি সফলভাবে অপসারণ করতে সক্ষম হয়েছি। অস্ত্রোপচারের পর রোগীর কোনো জটিলতা দেখা দেয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।"

আরও পড়ুন: আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবসে সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী

চিকিৎসকদের মতে, এন্ডোস্কোপিক ট্রান্সনেজাল পদ্ধতিতে অস্ত্রোপচারের ফলে রোগীর শরীরে বড় ধরনের কাটা লাগে না, রক্তক্ষরণ তুলনামূলক কম হয়, সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি এই হাসপাতালে বর্তমানে ব্রেইন টিউমারসহ বিভিন্ন জটিল নিউরোসার্জারি সফলভাবে সম্পন্ন হচ্ছে। অথচ একই ধরনের অস্ত্রোপচারে বেসরকারি হাসপাতালে রোগীদের কয়েক লাখ টাকা ব্যয় করতে হয়। তাই অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়ে রোগীদের সরকারি এই বিশেষায়িত সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তাদের ভাষ্য, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও আন্তরিক চিকিৎসাসেবার মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজ বন্ধ

ঠিকাদারের শাস্তি দাবিতে রাজারহাটে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ঠিকাদারের শাস্তি দাবিতে রাজারহাটে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজ দীর্ঘসময় ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির অবহেলার প্রতিবাদে এবং দ্রুত কাজ শেষ করতে ও দায়ীদের শাস্তির দাবিতে রবিবার(৫ জুলাই) সকাল ১১টায় রাজারহাট সাবেক সোনালী ব্যাংক চত্বরে বিশাল মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। পরে কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাজারহাট বাজারের সাবেক সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ সড়কটি ৭০ হাজার মানুষের একমাত্র যাতায়াত পথ। প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজের মেয়াদ ছিল ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান খায়রুল কবির রানা নির্ধারিত সময়ের অনেক পরে কাজ সম্পন্ন করতে পারেননি। বরং প্রায় দেড় বছর ধরে সড়কটি খুঁড়ে ফেলে রাখায় এটি এখন স্থানীয়দের কাছে এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ, তারেক রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন যে, খোঁড়াখুঁড়ির কারণে সড়কে প্রতিনিয়ত ধুলাবালির সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, অ্যালার্জি ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। এই অবস্থায় রিকশা ও অটোরিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। বক্তারা আরও বলেন, এলজিইডি একাধিকবার চিঠি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার কাজ পুনরায় শুরু করেননি। এতে জনমনে তীব্র ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সড়ক সংস্কারকাজ সম্পন্ন এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশে হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান জহুরুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেছেন।

ফ্রি অ্যাম্বুলেন্সে বিভিন্ন শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জরুরি চিকিৎসাসামগ্রী নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগটি ব্যাপক প্রশংসনীয়।

রোববার সকালে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু তাহের ও শিবির সভাপতি শাহিন মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সর্বানন্দ ইউনিয়নের জামায়াতের আমীর রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবা চালু করা একটি সময়োপযোগী, জনবান্ধব ও প্রশংসনীয় উদ্যোগ।

এই সেবার মাধ্যমে অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন।

তারা জহুরুল ইসলামকে মানবতার চেয়ারম্যান হিসাবে আখ্যা প্রদান করেন।

এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। কোনো মানুষ যেন শুধু অর্থের অভাবে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য থেকেই এই বিনামূল্যের মানবিক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি।

ইউনিয়নের প্রতিটি মানুষ প্রয়োজনের সময় এই সেবা গ্রহণ করতে পারবেন।

ভবিষ্যতেও জনগণের কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে মানবিক সহায়তায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন অনুদানের অংশ হিসেবে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আখতার জাহান সাথী ছিলেন। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসার জন্য অপেক্ষমাণ ৬০ জন দূরারোগ্য ও গুরুতর অসুস্থ নারী ও পুরুষের হাতে এককালীন অনুদানের এই চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জনাব ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, ‘অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত একটি অনলাইন সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ ইউসুফ আলী সনি।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজশাহী মহানগরের মতিহার থানার অক্ট্রয় মোড়স্থ রিভার সিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউসুফ আলী সনি দাবি করেন, সম্প্রতি আহত অঞ্জন নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রদান করেছেন, যার ভিত্তিতে একটি অনলাইন সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ওই সংবাদে তার নাম হামলার নেতৃত্বদাতা হিসেবে উল্লেখ করা হলেও ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
ইউসুফ আলী সনি জানান, তিনি রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের সদস্য সচিব এবং আহত অঞ্জনের সঙ্গে তার পূর্ব থেকে কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। তার দাবি, হামলাকারীদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত সূত্রপাত হয় এলাকায় গাঁজা নেওয়াকে কেন্দ্র করে অঞ্জনের ভাতিজা মুলামের সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকের বিরোধের ঘটনাকে ঘিরে। তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার জেরে অঞ্জন স্থানীয় কয়েকজনকে মারধর করেন। পরে ক্ষুব্ধ কয়েকজন যুবক অঞ্জনের ওপর হামলা চালায়। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে ইউসুফ আলী সনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিশেষ উদ্দেশ্যে তার নাম এ ঘটনায় জড়ানো হয়েছে। তিনি আহত অঞ্জনের ভাই হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এ বিষয়ে জানতে চাইলে আসুস্থ থাকায় আহত অঞ্জনের ও বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ইউসুফ আলী সনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%