প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে নেইমার জুনিয়রকে ঘিরে জল্পনা বাড়ছে। চোট কাটিয়ে ফেরার পরও তার পক্ষে শুরুর একাদশে খেলাটা এখনও নিশ্চিত নয়। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির মতে, নেইমারের মাঠে নামার সম্ভাবনা সম্পূর্ণভাবে নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির পাশাপাশি দলের প্রয়োজনের ওপর।
ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, নেইমার সম্পূর্ণরূপে ফিট এবং প্রয়োজন হলে সে পুরো ৯০ মিনিটও খেলতে সক্ষম। তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলার জন্য প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই সে মাঠে নামবে।'
নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে মাঠে নামানোর সম্ভাবনাও আনচেলত্তি উড়িয়ে দেননি। তিনি জানান, 'নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি, তারা একসঙ্গেই খেলবে।'
জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল, কিন্তু আনচেলত্তি শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করেননি। তিনি বলেন, 'আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তাহলে ৬০-৬৫ মিনিটের দিকে নেইমারকে নামাতাম। কিন্তু গোল শোধ করার পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাই দলের কৌশলে পরিবর্তন আনার প্রয়োজন মনে করিনি।'
বর্তমানে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ আসরে নেইমার এখনও পর্যন্ত মাত্র ১৪ মিনিট মাঠে খেলেছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। আনচেলত্তি জানান, নেইমার বেঞ্চে বসে সন্তুষ্ট নন। তবে তিনি পেশাদারিত্বের মানসিকতা নিয়ে ইতালীয় এই কোচের প্রশংসা করেছেন। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী আজ রাত ২টায় ব্রাজিল নরওয়ের মুখোমুখি হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন