ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদের অধিবেশন শুরু


সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ বুধবার বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

আরও পড়ুন: বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রীর আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে আহত ১০

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিআরটিসি বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বিআরটিসি বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন।

বাসের এক যাত্রী জানান, হঠাৎ করেই বাসটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বাসটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করেন।

পরে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


“পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের”

পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌদ্দবুড়িয়া এলাকায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় ২ ব্যক্তির মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয় একটি পরিবারের বাসার নতুন নির্মিত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহতরা হলেন- চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার, যিনি আশরাফ মোল্লা নামে পরিচিত (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত নতুন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় প্রথমে নূহু ট্যাংকের ভিতরে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে আশরাফও ট্যাংকের ভিতরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন গিয়ে ট্যাংকের একটি অংশ ভেঙে দুজনকে উদ্ধার করেন।

তবে, উদ্ধার করার সময় তাদের মধ্যে কারও শরীরে প্রাণের স্পন্দন ছিল না।

স্থানীয়দের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত প্রয়োজন।

এ ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে সেপটিক ট্যাংক বা বন্ধ স্থানে কাজের পূর্বে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়ে ওঠার গল্প

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


এমবাপ্পে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়ে ওঠার গল্প

জাস্ট ফন্টেইন, মিশেল প্লাতিনি, জঁ-পিয়েরে পাপিন, থিয়েরি অঁরি এবং অলিভিয়ের জিরু। বিগত কয়েক দশকে ফ্রান্স ফুটবল বিশ্বকে অসাধারণ সব আক্রমণভাগের খেলোয়াড় উপহার দিয়েছে। তবে গোল করার বিচারে পরিসংখ্যানের দিক থেকে অন্তত কেউই কিলিয়ান এমবাপ্পের চেয়ে এগিয়ে নেই। তিনি সেনেগালের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে গোল করার পর এ বিষয়টি প্রমাণিত হয়েছে।

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড অলিভিয়ের জিরুকে টপকে তিনি ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। মাত্র ২৭ বছর বয়সে 'লে ব্লুজ'দের হয়ে এমবাপ্পে ৫৮তম গোলটি করে রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন।

বিবিসি ওয়ানে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ বিশ্লেষণে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে হাজির ছিলেন জিরু। তিনি বলেন, "অভিনন্দন কিলিয়ান। আমি ওর জন্য খুব খুশি।" তিনি আরো বলেন, "এটা হওয়ারই ছিল, সবাই এটাই আশা করছিল। ও সব রেকর্ড ভেঙে দেবে - ম্যাচ খেলার সংখ্যা এবং গোল, দুই দিক থেকেই। আমার মনে হয় ও খুব সহজেই ১০০ গোল করতে পারবে এবং সম্ভবত মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপের রেকর্ডও ভেঙে দেবে। বিশ্বকাপ এবং বড় ম্যাচগুলোতে ও সবসময় দুর্দান্ত পারফর্ম করেছে।"

এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৫৮টি গোল করেছেন মাত্র ৯৯টি ম্যাচে। মঙ্গলবার গোল করার ফলে তার বিশ্বকাপ গোলসংখ্যা ১৪তে গিয়ে দাঁড়িয়েছে, যা জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসারের ১৬ গোলের রেকর্ডের চেয়ে মাত্র দুটি কম। "অনেক সতীর্থ আমাকে তার (এমবাপ্পে) বিষয়ে জিজ্ঞাসা করে," যোগ করেন জিরু। "আমার কাছে এটা কেবলই ওর উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাসের ফল।"

"ও জানে ও কোথায় পৌঁছাতে চায়। ও একজন নেতা এবং খুব ছোটবেলা থেকেই বোঝা যেত ও কতটা পরিপক্ব। ও একজন দারুণ সতীর্থ, এক অবিশ্বাস্য প্রতিভা এবং মাঠ ও মাঠের বাইরে ও একজন প্রকৃত নেতা।" ফরাসি ফুটবল বিশেষজ্ঞ জুলিয়েন লরেন্স বিশ্বাস করেন যে, এমবাপ্পে একদিন ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হবেন।

লরেন্স বলেন, "তার কাছ থেকে এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে। তবে আমরা যদি এখনই হিসাব করা বন্ধ করে দিই, তবে জিনেদিন জিদান এবং মিশেল প্লাতিনি অবশ্যই সর্বকালের সেরা দুই ফরাসি খেলোয়াড় হিসেবে থাকবেন। এরপরই থিয়েরি অঁরি, আন্তোয়ান গ্রিজম্যান, অলিভিয়ের জিরু এবং অন্যদের টপকে এমবাপ্পের অবস্থান। এমনকি রেমন্ড কোপার মতো পুরোনো প্রজন্মের তারকাদের চেয়েও ও এগিয়ে।"

তিনি আরও বলেন, "এটা কেবল তার গোলের জন্য নয়, বরং মাঠের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব, ২০১৮ সালে বিশ্বকাপ জয় এবং ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিক করার কারণেও।"

"আমি ভবিষ্যদ্বাণী করছি যে, ক্যারিয়ারের শেষে ও এক নম্বর হবে। এই বিশ্বকাপের পরেও তার সামনে অন্তত আরও একটি বিশ্বকাপ এবং ইউরো খেলার সুযোগ থাকবে। তাই সম্ভবত তিনিই হবেন আমাদের দেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।" ২০১৭ সালের মার্চে আন্তর্জাতিক অভিষেকের পর, ফ্রান্সের হয়ে চতুর্থ ম্যাচে প্রথম গোল করেন এমবাপ্পে। সেই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ী হয় ফ্রান্স।

ওই একই দিনে, প্যারিস সেন্ট-জার্মেই ১৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে মোনাকো থেকে এক মৌসুমের জন্য ধার নেয়ার চুক্তি করে। পরে ১৬৫.৭ মিলিয়ন (১৬ কোটি ৫৭ লাখ) পাউন্ডে স্থায়ীভাবে নেওয়ার সুযোগ আসে। পরবর্তীতে প্যারিসের ক্লাবটি শর্ত পূরণ করে এমবাপ্পেকে দলে নেয়, যা তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কিশোর খেলোয়াড়ে পরিণত করে।

প্যারিসে যাওয়ার আগে, তিনি ফরাসিদের কাছে জাতীয় নায়কে পরিণত হয়েছিলেন। ২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে নেতৃত্ব দিতে সক্ষম হন। তিনি বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ ফরাসি খেলোয়াড় হন এবং পেলের পর দ্বিতীয় কিশোর হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করেন। রাশিয়া বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি, তার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও পাওয়া যায়।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় তিনি ফ্রান্সের মূল ভরসা হয়ে উঠেন। সেই সময়ে ২৩ বছর বয়সী এই তারকা আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে গেলেও, ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন।

প্রজেক্ট এমবাপ্পে বাস্তবায়ন এমবাপ্পে তার পরিবার সবসময়ই মনেপ্রাণে চেয়েছিল যেন তিনি বিশ্ব ফুটবলের শীর্ষে পৌঁছাতে পারেন। আর এভাবেই জন্ম হয়েছিল 'প্রজেক্ট এমবাপ্পে'র। বিবিসি স্পোর্টের 'এমবাপ্পে' নামের একটি তথ্যচিত্রে তার ছোটবেলার বন্ধু রায়ান ভিয়াঙ্গা বলেন, "কিলিয়ানের জীবন ছিল শুধুই স্কুল আর ফুটবল। স্কুল, ফুটবল আর বাড়ি - ব্যস।"

১৯৯৮ সালে প্যারিসের উপকণ্ঠে বন্ডি এলাকায় এমবাপ্পের জন্ম হয়। ঠিক পাঁচ মাস আগে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল। তাদের ফ্ল্যাট থেকে এএস বন্ডি ক্লাবের ফুটবল মাঠ দেখা যেত, যেখানে তার বাবা উইলফ্রেড প্রথমে খেলোয়াড় এবং পরে কোচ হিসেবে যুক্ত ছিলেন। ভিয়াঙ্গা বলেন, "কিলিয়ান এএস বন্ডির অন্য খেলোয়াড়দের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে থাকত। ও ওর বয়সের তুলনায় অনেক পরিণত ছিল এবং সবসময় সেরাদের সাথে খেলতে চাইত। সেরাদের সাথে খেলাটা ওর একটি কঠোর নিয়ম ছিল।"

লরেন্স আরো যোগ করেন, "ছোটবেলায় ও মাত্র তিন বছর বয়সে ফ্রান্সের জাতীয় সঙ্গীত 'লা মার্সেইয়েজ' মুখস্থ করেছিল, যাতে প্রথম ম্যাচ খেলার সময়ে সেটা গাইতে পারে।" এমবাপ্পের মা, ফায়জা লামারি একজন সাবেক পেশাদার হ্যান্ডবল খেলোয়াড়। ছোটবেলায় এমবাপ্পে নিজের ঘরের দেয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি লাগিয়ে রাখতেন এবং জিদানের ভিডিও দেখতেন। তবে, ঘরের কাছের তার ওপর বড় প্রভাব ছিল তার দত্তক ভাই জিরেস কেম্বো একোকো, যিনি এমবাপ্পের আগেই ক্লেয়ারফঁতেনের জাতীয় একাডেমিতে সুযোগ পান এবং পরে রেঁনের হয়ে খেলেন।

লেখক ও ফরাসি ফুটবল বিশ্লেষক ম্যাট স্পিরো বলেন, "শুরুর দিকে ক্লেয়ারফঁতেনে কিলিয়ানের একটু সমস্যা হয়েছিল। দুই বছর সে সেখানে ছিল এবং প্রথম বছরে সে তার গ্রুপের সেরা ছিল না। সে উইংয়ে খেলত এবং প্রায়ই বিরক্ত থাকত।" এরপর প্রথম বছরের শেষের দিকে ওর শারীরিক উচ্চতা হঠাৎ বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে তিনি সত্যিই নিজের জাত চেনাতে শুরু করেন।

কিন্তু তার এই দ্রুত উত্থান মোটেও আশ্চর্যজনক ছিল না। মাত্র ১০ বছর বয়সেই বিখ্যাত ব্র্যান্ড নাইকি তাকে বিনামূল্যে বুট দেওয়ার জন্য চুক্তি করেছিল। ছোটবেলা থেকেই ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে থাকা এই ফরোয়ার্ড মাত্র ১৪ বছর বয়সে প্যারিস ছেড়ে মোনাকোর জাঁকজমকপূর্ণ ক্লাবে যোগ দেন। চেলসি এবং রিয়াল মাদ্রিদ তাকে নেওয়ার চেষ্টা করলেও, এমবাপ্পের পরিবার অনড় ছিল যে কিশোর বয়সে তাদের ছেলে ফ্রান্সেই থাকবে।

১৬ বছর ৩৪৭ দিন বয়সে কাঁর বিরুদ্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তিনি মোনাকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন, যা ১৯৯৪ সালে থিয়েরি অঁরির গড়া রেকর্ড ভেঙে দেয়। তিন মাস পর, ত্রোয়ার বিরুদ্ধে নিজের প্রথম সিনিয়র গোল করে তিনি ক্লাবের সর্বকনিষ্ঠ গোলদাতার তকমা অর্জন করেন, যা অঁরির আরো একটি রেকর্ড ভেঙে দেয়। লরেন্স মন্তব্য করেন, "মোনাকোতে যখন ওর অভিষেক হয়, তখনই বোঝা গিয়েছিল এই প্রতিভা কতটা অনন্য। আমাদের অনেক ভালো তরুণ প্রতিভা এসেছে, কিন্তু ওর মধ্যে বিশেষ কিছু ছিল।"

অহংকারী কিশোর থেকে প্রকৃত নেতা এমবাপ্পে মোনাকোতে যোগ দেওয়ার পরপরই, এমবাপ্পে ও তার সতীরা একটি অ্যাসাইনমেন্ট পেয়েছিল যেখানে তাদের নিজেদের ছবি দিয়ে একটি ম্যাগাজিনের কভার ডিজাইন করতে বলা হয়েছিল। বেশিরভাগ ছেলেই কোনো ক্রীড়া ম্যাগাজিন বা জাতীয় সাপ্তাহিক ম্যাগাজিন বেছে নিয়েছিল। কিন্তু এমবাপ্পে কী বেছে নিয়েছিলেন, জানেন? তিনি বেছে নিয়েছিলেন বিশ্ববিখ্যাত 'টাইম ম্যাগাজিন'।

আর তার দেওয়া শিরোনামটি ছিল - 'এল মায়েস্ত্রো' মানে 'ওস্তাদ'। এর ঠিক চার বছর পর, রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা এনে দিয়ে এবং পেলের পর দ্বিতীয় কিশোর হিসেবে ফাইনালে গোল করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন তিনি। টাইমের প্রচ্ছদে সত্যিই তার ছবি জায়গা করে নেয় তখন। তার কম বয়সেই বৃহত্তর চিত্র দেখতে পারার ক্ষমতাই 'প্রজেক্ট এমবাপ্পে' শব্দটির জন্ম দেয়।

২০১৭ সালে রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজিতে যোগ দিয়ে এমবাপ্পে বিশ্বের সবচেয়ে দামী কিশোর খেলোয়াড় হয়ে যান। রিয়ালকে তখন আরো সাত বছর অপেক্ষা করতে হয়। স্বাভাবিকভাবেই, এত প্রত্যাশার সাথে আসে অহংও। "সাফল্যের জন্য অহং এক ধরনের প্রেরণা," বলছিলেন পিএসজির সাবেক পারফরম্যান্স পরিচালক মার্টিন বুচেইত। "কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখাও জরুরি। কিলিয়ানের পক্ষে সব সময় সেটা সম্ভব হয়নি। তবে, তার পরিবার - মা-বাবা সবসময় তার পাশে ছিল।"

২০২৩ সালে দিদিয়ের দেশঁ তাকে ফ্রান্সের অধিনায়ক করেন। এখানো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি, ব্যালন ডি'অরও পাননি, তবুও মনে হচ্ছে 'প্রজেক্ট এমবাপ্পে'র পথচলা এখানো বাকি। "সে খুবই আত্মকেন্দ্রিক, কিন্তু অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর যেন জানতো তাকে প্রকৃত নেতা হতে হবে," বলেন লরঁ। "শুধু গোল বা অ্যাসিস্ট নয়, আমি অবাক হব যদি সে ব্যালন ডি'অর এবং অন্তত একটি চ্যাম্পিয়ন্স লিগ না জিতে ক্যারিয়ার শেষ করে।"

"ট্রফির দিক থেকে তার অর্জন জিদান ও প্লাতিনির চেয়েও বড় হবে - আর গোলের রেকর্ড তো হবেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ দুইজন নিহত

মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে সংঘটিত ভয়াবহ তিন লরির সংঘর্ষে এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে ঘটনার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নিহত বাংলাদেশির বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরি চালকের বয়স ৪৩ বছর।

কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানিয়েছেন, ঘটনার সময় নিহত ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশে লোরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। হঠাৎ করে একই দিকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে ওই দু’জনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী পুলিশ জানায়, ধাক্কা দেয়া লরিটির চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুলাই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত রয়েছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%