ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ দুইজন নিহত


মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ দুইজন নিহত

মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে সংঘটিত ভয়াবহ তিন লরির সংঘর্ষে এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে ঘটনার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নিহত বাংলাদেশির বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরি চালকের বয়স ৪৩ বছর।

কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানিয়েছেন, ঘটনার সময় নিহত ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশে লোরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। হঠাৎ করে একই দিকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে ওই দু’জনের মৃত্যু ঘটে।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী পুলিশ জানায়, ধাক্কা দেয়া লরিটির চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুলাই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত রয়েছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই’- ট্রাম্পকে তীব্র কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই’- ট্রাম্পকে তীব্র কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের

ফাইল ছবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাষ্ট্রদূত মাইক হাকাবি (ডানে)

ইসরায়েলের অস্তিত্ব এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবির বক্তব্য পরস্পরবিরোধী। ট্রাম্প যেখানে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না, সেখানে হাকাবি দাবি করেছেন— ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও অস্তিত্বে থাকত না।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে কটাক্ষ করে তিনি ইসরায়েলে একটি মন্তব্য করেন, যেখানে হাকাবি বলেন, ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না। তিনি আরও বলেন, ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকার অস্তিত্ব কল্পনা করা যায় না। আমেরিকার ইতিহাস এবং অস্তিত্বের পেছনে এই ভূমির একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

হাকাবির মন্তব্যটি আসলে এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করছেন এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের গুরুত্ব তুলে ধরছেন।

সম্প্রতি জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। আমি না থাকলেও ইসরায়েল থেকে যেত না। কারণ আমি যা কিছু করেছি, তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না।

এদিকে, আগামী শুক্রবার জেনেভায় নির্ধারিত একটি চুক্তি স্বাক্ষরের আগে টেহরানের সঙ্গে সমঝোতা জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই প্রক্রিয়ার মধ্যেই তিনি নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তা পাগলামি বলেও মন্তব্য করেছেন।

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা ওয়াশিংটন-তেহরান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, কাউকে খুঁজতে গিয়ে প্রতিবার একটি আবাসিক ভবন ধ্বংস করে দেওয়ার প্রয়োজন নেই।

টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পাওয়া হাকাবি একজন ব্যাপটিস্ট ধর্মযাজক এবং যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর। ইসরায়েলের স্বার্থকে যুক্তরাষ্ট্রের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার আগে প্রয়োজন বিনিয়োগ: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


সবার আগে প্রয়োজন বিনিয়োগ: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ৭৫ এর পরে যখন দেশ সংকটে পড়েছিল, তখন সেখানে থেকে উঠতে নানা কৌশলে অর্থনীতিতে নতুন রকমের উত্তোরণ ঘটেছে। সবার আগে যেমন বাংলাদেশ দরকার, তেমনই বিনিয়োগও সবার আগে প্রয়োজন।

বুধবার (১৭ জুন) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, "জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হলে সমালোচনার সংস্কৃতিও গড়ে তোলা দরকার। আমাদের প্রথমে দরকার বিনিয়োগকে কীভাবে উত্তোরণের দিকে নিয়ে যাওয়া যায়।"

বাংলাদেশের ইতিহাসে এ প্রথমবারের মতো করকাঠামো পাঁচ বছরের মতো দেয়া হয়েছে। তিনি জানান, "যেটা যে কোনো বিনিয়োগকারীর জন্য উপকারী।"

অর্থায়নের জন্য ৬০ হাজার কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ কথা জানিয়ে তিনি বলেন, "এরমধ্যে ৪১ হাজার কোটি টাকা রাজস্ব ব্যবস্থা দেখছে। আর ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকের।"

তিনি আরও বলেছেন, "আমরা ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাবো এবং এর একটি রোডম্যাপও আছে।"

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানির ক্ষেত্রে ৩.৪৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হবে জুলাই পর্যন্ত, তবে পুরো জাতির জন্য জ্বালানি হাব তৈরি করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

সরবরাহ সন্তোষজনক হওয়ার কারণে বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার এবং নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন করার পরে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরেও চালের পাইকারি এবং খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। যদিও নতুন ও পুরাতন চালের ক্ষেত্রে দামের মধ্যে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে। কিন্তু দামের ঊর্ধ্বগতি নেই।

তিনি আরও জানান, চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং বিপুল পরিমাণ চাল মজুত করা আছে। চাল ছাড়াও সব ধরনের খাদ্যমূল্যও স্থিতিশীল রয়েছে।

এসময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, চাল মজুত ও সরবরাহের ক্ষেত্রে কোন ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতি সন্তোষজনক। বাস্তব পরিস্থিতি যাচাই না করে আতঙ্কিত হওয়ার মতো খবর পরিবেশন করা ঠিক নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় শনিবার ১১ দলীয় ঐক্যের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


খুলনায় শনিবার ১১ দলীয় ঐক্যের সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন, শনিবার, দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সংক্রান্ত তথ্যটি বুধবার, ১৭ জুন, জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে, বিবৃতিতে বলা হয়, সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খুলনা বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে সমাবেশকে সফল করতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%