প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে সংঘটিত ভয়াবহ তিন লরির সংঘর্ষে এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে ঘটনার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নিহত বাংলাদেশির বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরি চালকের বয়স ৪৩ বছর।
কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানিয়েছেন, ঘটনার সময় নিহত ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশে লোরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। হঠাৎ করে একই দিকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে ওই দু’জনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী পুলিশ জানায়, ধাক্কা দেয়া লরিটির চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুলাই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত রয়েছেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন