ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী


আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেছেন, গ্যাস সংকটের কারণে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে তিনি যোগ করেছেন যে, এটি সরকারি প্রতিষ্ঠানের নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানের একটি ত্রুটি। তিনি জানিয়েছেন, সরকার তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তাৎক্ষণিক সমাধান দিতে না পারার জন্য বারংবার দুঃখ প্রকাশ করছে সরকার। তিনি আশা করছেন আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে।

তিনি বলেন, সরকার এক্সিলারেট এনার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছে। তাদের সাথে প্রাথমিক কথাবার্তার ভিত্তিতে তিনি আশা করছেন যে, গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে শুরু করবে। সরকারের তরফ থেকে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত গ্যাস এবং দেশীয় উৎপাদন দিয়েও চাহিদার পুরোটা পূরণ করতে পারছি না। সমাধানে বিকল্প উৎস সন্ধানের কাজ চলছে এবং বিকল্প প্রযুক্তি নিয়ে ভাবা হচ্ছে। ভোলার উদ্বৃত্ত গ্যাস পাওয়ার প্ল্যান্ট, ইন্ড্রাস্টিতে সরবরাহ নিয়ে কাজ চলছে। একটি চীনা কোম্পানি বাংলাদেশ সফর করছে এবং তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সরকার।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় পরিকল্পনামাফিক জ্বালানি নিয়ে কাজ হয়নি। গত দেড় যুগ আগের সরকার দীর্ঘমেয়াদি সমাধান না খুঁজে, বরং তাৎক্ষণিক সমাধান খুঁজেছে। তাদের অসৎ উদ্দেশ্যের কারণে সংকট এই পর্যায়ে এসে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বছরে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে নেওয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


পাঁচ বছরে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে নেওয়ার পরিকল্পনা

দেশে বর্তমানে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত নিরাপদ সীমার চেয়ে প্রায় ১০ লাখ টন বেশি।  সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি খাদ্য সংরক্ষণাগারগুলোর মজুত সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে।  খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত সরকারি গুদামগুলোতে চাল, গম ও ধান মিলিয়ে ফ্লোটিং মজুতসহ মোট ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।  এখন পর্যন্ত দেশে নিরাপদ খাদ্য মজুতের সর্বনিম্ন সীমা ছিল ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন।  কিন্তু বর্ধিত জনসংখ্যা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রভাবের কারণে বর্তমানে নিরাপদ মজুতের লক্ষ্যমাত্রা ১৬ লাখ টনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি গুদামের ১৯ লাখ ৬০ হাজার ৭৪৬ মেট্রিক টন চাল এবং ২ লাখ ৯৫ হাজার ৬৮৯ মেট্রিক টন গম মজুত রয়েছে।  এছাড়া ১ লাখ ৬৮ হাজার ৬০৫ মেট্রিক টন ধান রয়েছে, যা মোট মজুতে চালের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।  ফ্লোটিং চালের মজুত রয়েছে আরও ৮ হাজার ৭৩৫ মেট্রিক টন।  ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে ২৩ জুলাই পর্যন্ত মোট ১৩ লাখ ৬৫ হাজার ৪৩১ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ হয়েছে।  সংগ্রহের মধ্যে ৪ লাখ ৫৯ হাজার ৪৯৮ মেট্রিক টন ধান, ৯ লাখ ৮৯ হাজার ৪২০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৭৬ হাজার ৮১৪ মেট্রিক টন আতপ চাল অন্তর্ভুক্ত রয়েছে।  একই সময়ে ৫২৩ মেট্রিক টন গমও সংগ্রহ করা হয়েছে।  অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৩ দিনে দেশে প্রায় ১৪ লাখ ৭৪ হাজার ১৫০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে।  এর মধ্যে সরকারি পর্যায়ে ১১ লাখ ৬৫ হাজার টন এবং বেসরকারি পর্যায়ে ৩ লাখ ৯ হাজার ১৫০ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।  সরকারি আমদানির মধ্যে চাল ৭ লাখ ৮৩ হাজার টন এবং গম ৩ লাখ ৮২ হাজার টন রয়েছে।  বেসরকারি আমদানি হয়েছে ২ লাখ ৯৪ হাজার টন চাল ও ১৫ হাজার ১৫০ টন গম।  এ সময়ে খাদ্য সহায়তা হিসেবে আমদানি প্রয়োজন হয়নি।  খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে মজুত ও সংগ্রহ কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।  খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান অত্যন্ত সন্তোষজনকভাবে বাস্তবায়িত হচ্ছে।  কৃষক ও চালকল মালিকদের সহযোগিতা এবং মন্ত্রণালয়ের সমন্বিত ব্যবস্থাপনার ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ করা সম্ভব হয়েছে।  তিনি আরও জানান, সরকারি গুদামগুলোতে বর্তমানে চাল ও গমের পর্যাপ্ত ও নিরাপদ মজুত রয়েছে।  এই মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ কার্যক্রম সচল রাখতে সহায়তা করবে।  খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) গবেষণা পরিচালক ফিরোজ আল মাহমুদ বলেছেন, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।  খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, দেশের খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।  তিনি জানান, সরকারি গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিতের পাশাপাশি খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।  আগে সরকারি খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন।  এখন তা বেড়ে ২৭ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে।  বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এ সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।  জামাল হোসেন বলেন, এতদিন নিরাপদ লক্ষ্যমাত্রা ধরা হত ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন।  বর্তমান সরকার বর্ধিত জনসংখ্যা এবং ‘সোশ্যাল সেফটি নেটওয়ার্ক’ বেড়ে যাওয়ায় নিরাপদ খাদ্য মজুতের লক্ষ্যমাত্রা ১৬ লাখ মেট্রিক টনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৩

রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- মনির (৩৫), শামীম (৩০), মো. সাহেব আলী (৬০), মজিবর (৪০), হেলাল (৩৮), সমির (৫২), মোহসেন (৪০), ফাল্গুক (৬৩), বিল্লাল (৩৫), নাছির (৪৫), জাহিদুল, আব্দুল কুদ্দুস (৬০), মো. সুমন (৪৬), মো. সেলিম (৫৫), মো. রহমতুল্লাহ ওরফে রাহুল (৩০), মো. শাকিল হোসেন (২৮), শিমুন মজুমদার (২৬), আল-আমিন ইসলাম (১৯), সাইদি হোসেন বিপ্লব, হাসান (৩০), লিটন (২৬) ও মো. হাদিন (২২)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, একই দিন থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ জিসান (২৫), প্রতাপ কুমার (১৯), মোহাম্মদ হোসেন (৩২), আমির হোসেন (২২), তোতা মিয়া (৪০), মো. গাফফার (৪০), হেলাল (২৫), মো. বাদল (৪২), মোহাম্মদ বিজয় (২৯), আব্দুল মজিদ (৫৫), আলী আকবর (৪০), মো. মিজান আলী (৪১), রায়হান (৩২), মো. মফিজুর রহমান, রাজিয়া বেগম (৫০), আহাদ (৩০) ও মো. সুমন (২৩)।

মুগদা থানা সূত্রে জানা যায়, রবিবার থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— মো. আকবর আলী, নুর মোহাম্মদ (২৩), মো. সাইমুন (২১), মো. সাজ্জাদ মোল্লা শিশির (২৮), মো. সজিব (২৮), মো. রিফাত হোসেন জয় (২৩), আশিক (২৪), মো. জনি (১৯), মো. মাহফুজ (২১), মো. রাকিব হোসেন (২৬), মো. নিরব হোসেন (২৭), মো. সোহানুর রহমান (২৬), মো. ইয়াছিন খান (১৯) ও মো. ইমন মিয়া।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত সুপারিশ প্রণয়ন লক্ষ্যে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত সুপারিশ প্রণয়ন লক্ষ্যে আলোচনা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সম্পর্কিত সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এই গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের নিজ নিজ মতামত, পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করেন।

গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক, জনাব মোঃ রায়হান কবির। এসময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য অংশীজন সেখানে উপস্থিত ছিলেন।

এটি ছিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কার্যক্রম, নারায়ণগঞ্জের মধ্যে। || ২৭ জুলাই, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযান: ৯ এ্যাম্পুল ইঞ্জেকশনসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযান: ৯ এ্যাম্পুল ইঞ্জেকশনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৯ এ্যাম্পুল বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত লিজেসিক ইঞ্জেকশনসহ মোঃ মেহের আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ অভিযানটি সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১২:৫০ থেকে ১:২০ মিনিটের মধ্যে সদর মডেল থানাধীন ইসলামপুর এলাকায় বাস্তবায়িত হয়।

ডিপার্টমেন্ট অব ড্রাগ কন্ট্রোল (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর গ্রামস্থ এলাকায় টাস্কফোর্সের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ সবুর আলীর ছেলে মোঃ মেহের আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার হয় অবৈধ ৯ এ্যাম্পুল ক্ষতিকারক বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত লিজেসিক ইঞ্জেকশন।

এ ঘটনায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে টাস্কফোর্সের এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%