প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেছেন, গ্যাস সংকটের কারণে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে তিনি যোগ করেছেন যে, এটি সরকারি প্রতিষ্ঠানের নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানের একটি ত্রুটি। তিনি জানিয়েছেন, সরকার তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তাৎক্ষণিক সমাধান দিতে না পারার জন্য বারংবার দুঃখ প্রকাশ করছে সরকার। তিনি আশা করছেন আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে।
তিনি বলেন, সরকার এক্সিলারেট এনার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছে। তাদের সাথে প্রাথমিক কথাবার্তার ভিত্তিতে তিনি আশা করছেন যে, গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে শুরু করবে। সরকারের তরফ থেকে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত গ্যাস এবং দেশীয় উৎপাদন দিয়েও চাহিদার পুরোটা পূরণ করতে পারছি না। সমাধানে বিকল্প উৎস সন্ধানের কাজ চলছে এবং বিকল্প প্রযুক্তি নিয়ে ভাবা হচ্ছে। ভোলার উদ্বৃত্ত গ্যাস পাওয়ার প্ল্যান্ট, ইন্ড্রাস্টিতে সরবরাহ নিয়ে কাজ চলছে। একটি চীনা কোম্পানি বাংলাদেশ সফর করছে এবং তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সরকার।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় পরিকল্পনামাফিক জ্বালানি নিয়ে কাজ হয়নি। গত দেড় যুগ আগের সরকার দীর্ঘমেয়াদি সমাধান না খুঁজে, বরং তাৎক্ষণিক সমাধান খুঁজেছে। তাদের অসৎ উদ্দেশ্যের কারণে সংকট এই পর্যায়ে এসে পৌঁছেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন