প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৯ এ্যাম্পুল বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত লিজেসিক ইঞ্জেকশনসহ মোঃ মেহের আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ অভিযানটি সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১২:৫০ থেকে ১:২০ মিনিটের মধ্যে সদর মডেল থানাধীন ইসলামপুর এলাকায় বাস্তবায়িত হয়।
ডিপার্টমেন্ট অব ড্রাগ কন্ট্রোল (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর গ্রামস্থ এলাকায় টাস্কফোর্সের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ সবুর আলীর ছেলে মোঃ মেহের আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার হয় অবৈধ ৯ এ্যাম্পুল ক্ষতিকারক বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত লিজেসিক ইঞ্জেকশন।
এ ঘটনায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে টাস্কফোর্সের এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন