ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ


নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর এই ত্রুটি ঘটে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায়, বিমানটি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট বাতাসে চক্কর দিয়ে নিরাপদে ঢাকায় অবতরণ করে।

একটি প্রোগ্রামে যোগ দিতে বিমানটিতে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবির।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উড্ডয়নকারী নভোএয়ারের বিমানটি ঢাকা ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। ক্যাপ্টেন বারবার চেষ্টা করলেও সেটি প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় ক্যাপ্টেন বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ‘যারা রক্ত দিয়েছেন তাদের বাদ দিয়ে ক্ষমতার জোরে সংবিধান সংশোধন টেকসই হবে না’

প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করার পর, বিমানটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। হুমায়ুন কবির বলেন, আমি বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ নই, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্যাপ্টেনের সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি ঢাকায় ফিরে আসেন। কিন্তু এসময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরো অস্বস্তিকর করে তোলে।

তিনি আরও বলেন, ল্যান্ডিং গিয়ার ওপরে উঠছিল না, তাই ক্যাপ্টেনকে অবতরণের আগে কিছু সময় আকাশে থাকতে হয়েছে। ক্যাপ্টেন ধীরে ধীরে বিমানের গতি কমিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি নেন। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করে, আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

এই ঘটনার পর, পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরো কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলো যে পুরোনো উড়োজাহাজ পরিচালনা করছে, সেগুলোর ফিটনেস আরো কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত না হলে, ভবিষ্যতে আরো গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এটি শুধু বিমান চলাচল নয়, যাত্রীদের জীবন ও নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

আরও পড়ুন: বুলগেরিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট, প্রতিদ্বন্দ্বী ইয়োতোভা ও গিউরভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারীই এখন মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারীই এখন মামলার আসামি

মাদারীপুর সদরের চরমুগরিয়া বন্দর এলাকায় পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উল্টো সেই আগুনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি হয়েছেন এক ব্যবসায়ী, তার ভাই ও সন্তান এবং জেলহাজতে যেতে হয়েছে একজন যুবককে। বুধবার (১ লা জুলাই) দুপুরে এমন তথ্য জানিয়েছেন চরমুগুরিয়া বন্দর এলাকার ভূক্তভোগী ইদ্রিস মোল্লার পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে চরমুগরিয়া বাজারের বাসিন্দা আঃ জলিল মোল্লার একটি টিনের ঘরে হঠাৎ আগুন লাগে। উল্লেখ্য, ঘরটি ভাড়া নিয়ে বসবাস করতেন রেন্টু মিয়া নামের এক ব্যক্তি। অগ্নিকাণ্ডের সময় রেন্টু বা তার পরিবারের কেউ তখন ঘরে উপস্থিত ছিলেন না এবং ঘরটি তালাবদ্ধ ছিল। আঃ জলিল মোল্লার এই টিনের ঘরটির ঠিক পাশে অবস্থিত স্থানীয় ব্যবসায়ী ইদ্রিস মোল্লার একটি বহুতল ফ্ল্যাট বিল্ডিং।

সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে যখন হঠাৎ ঘরটিতে আগুন জ্বলে ওঠে, তখন ইদ্রিস মোল্লা, তার ভাই রফিক মোল্লা, ছেলে আরিফ মোল্লাসহ পরিবারের সদস্যরা এবং আশেপাশের প্রতিবেশীরা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। ঠিক একই সময়ে ইদ্রিস মোল্লার পুত্রবধূ ফায়ার সার্ভিসকে মোবাইলফোনে খবর দেন। পরবর্তীতে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং তা অন্যান্য বিল্ডিং বা টিনের ঘরগুলোতে ছড়াতে পারেনি। তবে তার আগেই টিনের ঘরটি ও ভেতরের মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছিল এবং এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার অ্যালেক্স রোজারিও এ বিষয়ে জানতে চাইলে বলেন, প্রাথমিক ধারণামতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। ঘরের মালিক আঃ জলিল মোল্লা বাদী হয়ে প্রতিবেশী ইদ্রিস মোল্লা, তার ভাই রফিক মোল্লা ও ছেলে আরিফ মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ইদ্রিস মোল্লার ছেলে আরিফ মোল্লা ইতিমধ্যে জেলহাজতে রয়েছেন। ঘটনার কারণে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সরেজমিনে তদন্তে গেলে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আঃ কাইয়ুম শেখের স্ত্রী সেলিনা আক্তার জানান, ঘরটি তালাবদ্ধ ছিল, তাই কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত বলা সম্ভব নয়। তবে আগুন লাগার পর সবার আগে ইদ্রিস মোল্লা ও তার পরিবারের সদস্যরাই আগুন নেভাতে এগিয়ে আসেন। ইদ্রিস মোল্লার পুত্রবধূ নিজে ফায়ার সার্ভিসকে ফোন করেন এবং আগুন নেভাতে গিয়ে আহতও হন। অথচ জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার কারণে আজ তাদেরই মিথ্যা মামলায় ফাঁসানো হলো। এটা অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্য প্রণোদিত। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ইদ্রিস মোল্লারা যদি সেদিন অতিদ্রুত সবাইকে নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে না পড়তেন, তবে ফায়ার সার্ভিস আসার আগেই পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারতো। তাছাড়া আগুন ছড়িয়ে পড়লে সবার আগে ক্ষতি হতো ইদ্রিস মোল্লার নিজের বহুতল ভবনের। নিজের ভবনের পাশে কেউ নিজে আগুন লাগাবে—এটা পাগলেও বিশ্বাস করবে না। মামলায় ফেঁসে যাওয়া ভুক্তভোগী পরিবারের দাবি, এই মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলা। এই হয়রানিমূলক মামলার কবল থেকে মুক্তি পেতে এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এমন পরিস্থিতিতে রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

এছাড়াও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যবর্তী সময়ে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল থেকে শনিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

ফুটবল বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে আজ পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া।

এ ম্যাচের মাধ্যমে শেষ হলো ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা। ম্যাচ শেষে মদ্রিচের বিশ্বকাপ যাত্রা ইতির বিষয়ে এমনই ইঙ্গিত দিলেন ক্রোয়েশিয়ার প্রধান কোচ জøাটকো দালিচ।

দালিচ বলেন, ‘আগামী চার বছর কি হবে তা কেবল ঈশ্বরই জানেন। দেখা যাক কি হয়। আমরা ক্রোয়েশিয়ায় ফিরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।’

মদ্রিচের পারফরমেন্সের প্রশংসা করতে ভুল করেননি দালিচ। তিনি জানান, ‘অসাধারণ পারফরমেন্স করেছে লুকা। আবারও সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তার জন্য শেষটা এমন হওয়ায় আমি খুবই দুঃখিত। সে আবারও তার দৃঢ় মানসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছে সে।’

২০১৮ সালে ও ২০২২ সালে বিশ্বকাপে যথাক্রমে রানার্স আপ ও তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। দুই আসরেই দলকে নেতৃত্ব দেওয়া মদ্রিচ এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবারের বিশ্বকাপে দলের চার ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি।

রিয়াল মাদ্রিদে মদ্রিচের সাবেক সতীর্থ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘লুকার সাথে আমি বহু বছর খেলেছি। আমাদের বয়স প্রায় সমান। আমার মতে, সে ফুটবলের একজন কিংবদন্তি। সে এখনও ফুটবলের একজন কিংবদন্তি।’

২০১৮ সালের ব্যালন ডি’অর জিতেছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি লা লিগা শিরোপাও জিতেছেন তিনি। ডায়নামো জাগরেব, টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদের হয়ে ২৩টি ক্লাব মৌসুম পার করেছেন মদ্রিচ।

সদ্য সমাপ্ত মৌসুমে এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্সে দলের সেরা খেলোয়াড় তকমা পেয়েছেন মদ্রিচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো

 পিছিয়ে থেকেও ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে পর্তুগাল। এই গুরুত্বপূর্ণ জয়ে তারা শেষ ১৬-তে প্রবেশ করে। দলের হয়ে দুটি গোলের মধ্যে একটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও অন্যটি গনসালো রামোস।

ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদো রেকর্ড বইয়ে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন। এটি ছিল তার বিশ্বকাপে ষষ্ঠ আসরে নকআউট পর্বে প্রথম গোল।

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৪১ বছর বয়সে রোনালদো বিশ্বকাপের নকআউট পর্বে অংশগ্রহণ করেছেন।

৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বমঞ্চে গোল করে নতুন একটি রেকর্ড তৈরী করেছেন রোনালদো। এই বয়সে নকআউটে গোল করার কীর্তি এখন রোনালদোরই।

চলতি আসরে রোনালদো মোট তিনটি গোল করেছেন। এটি আন্তর্জাতিক টুর্নামেন্টে তার এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোল। ২০১৮ আসরে রাশিয়া বিশ্বকাপে তার গোল সংখ্যা ছিল চারটি।

পেনাল্টি থেকে তিনি বিশ্বকাপে চতুর্থ গোল করার মাধ্যমে লিওনেল মেসি ও গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড স্পর্শ করতে সক্ষম হয়েছেন। এদিকে, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বিশ্বকাপে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি পাঁচ গোল করেছেন। আর্জেন্টিনার মেসি এবং বাতিস্তুতা, পর্তুগালের ইউসেবিও এবং নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক করেছেন চারটি করে গোল।

রোনালদো বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ২৫ গোলের বেশি করার কৃতিত্ব প্রথম খেলোয়াড় হিসাবে অর্জন করেছেন।

বিশ্বকাপের চারটি ভিন্ন ভিন্ন আসরে গোল করা ষষ্ঠ খেলোয়াড় পেরিসিচ। রোনালদোর ছয়টি আসরে গোল করার রেকর্ড রয়েছে। অন্যদিকে, পাঁচ আসরে গোল করেছেন মেসি, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার এবং পেলে।

ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বয়সী গোলদাতা পেরিসিচ বর্তমানে। ৩৭ বছর ১৫০ দিন বয়সে গোল করে ইভিচা ওলিচকে টপকে গেছেন তিনি, যিনি ৩৪ বছর ২৭৭ দিনে গোল করেছিলেন।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে ২০টির বেশি ম্যাচ খেলা তিনজন খেলোয়াড় অংশ নিয়েছেন। এ তিনজন হলেন রোনালদো, মদ্রিচ এবং পেরিসিচ। রোনালদো ২৬ ম্যাচ, মদ্রিচ ২৩ ম্যাচ এবং পেরিসিচ ২১ ম্যাচ খেলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%