ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ


মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

ফুটবল বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে আজ পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া।

এ ম্যাচের মাধ্যমে শেষ হলো ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা। ম্যাচ শেষে মদ্রিচের বিশ্বকাপ যাত্রা ইতির বিষয়ে এমনই ইঙ্গিত দিলেন ক্রোয়েশিয়ার প্রধান কোচ জøাটকো দালিচ।

দালিচ বলেন, ‘আগামী চার বছর কি হবে তা কেবল ঈশ্বরই জানেন। দেখা যাক কি হয়। আমরা ক্রোয়েশিয়ায় ফিরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।’

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

মদ্রিচের পারফরমেন্সের প্রশংসা করতে ভুল করেননি দালিচ। তিনি জানান, ‘অসাধারণ পারফরমেন্স করেছে লুকা। আবারও সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তার জন্য শেষটা এমন হওয়ায় আমি খুবই দুঃখিত। সে আবারও তার দৃঢ় মানসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছে সে।’

২০১৮ সালে ও ২০২২ সালে বিশ্বকাপে যথাক্রমে রানার্স আপ ও তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। দুই আসরেই দলকে নেতৃত্ব দেওয়া মদ্রিচ এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবারের বিশ্বকাপে দলের চার ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি।

রিয়াল মাদ্রিদে মদ্রিচের সাবেক সতীর্থ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘লুকার সাথে আমি বহু বছর খেলেছি। আমাদের বয়স প্রায় সমান। আমার মতে, সে ফুটবলের একজন কিংবদন্তি। সে এখনও ফুটবলের একজন কিংবদন্তি।’

২০১৮ সালের ব্যালন ডি’অর জিতেছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি লা লিগা শিরোপাও জিতেছেন তিনি। ডায়নামো জাগরেব, টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদের হয়ে ২৩টি ক্লাব মৌসুম পার করেছেন মদ্রিচ।

আরও পড়ুন: শহীদদের রক্তের দায় নিয়ে মাঠে, কোনো ষড়যন্ত্রে পা দেব না: মামুনুল হক

সদ্য সমাপ্ত মৌসুমে এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্সে দলের সেরা খেলোয়াড় তকমা পেয়েছেন মদ্রিচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো

 পিছিয়ে থেকেও ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে পর্তুগাল। এই গুরুত্বপূর্ণ জয়ে তারা শেষ ১৬-তে প্রবেশ করে। দলের হয়ে দুটি গোলের মধ্যে একটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও অন্যটি গনসালো রামোস।

ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদো রেকর্ড বইয়ে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন। এটি ছিল তার বিশ্বকাপে ষষ্ঠ আসরে নকআউট পর্বে প্রথম গোল।

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৪১ বছর বয়সে রোনালদো বিশ্বকাপের নকআউট পর্বে অংশগ্রহণ করেছেন।

৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বমঞ্চে গোল করে নতুন একটি রেকর্ড তৈরী করেছেন রোনালদো। এই বয়সে নকআউটে গোল করার কীর্তি এখন রোনালদোরই।

চলতি আসরে রোনালদো মোট তিনটি গোল করেছেন। এটি আন্তর্জাতিক টুর্নামেন্টে তার এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোল। ২০১৮ আসরে রাশিয়া বিশ্বকাপে তার গোল সংখ্যা ছিল চারটি।

পেনাল্টি থেকে তিনি বিশ্বকাপে চতুর্থ গোল করার মাধ্যমে লিওনেল মেসি ও গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড স্পর্শ করতে সক্ষম হয়েছেন। এদিকে, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বিশ্বকাপে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি পাঁচ গোল করেছেন। আর্জেন্টিনার মেসি এবং বাতিস্তুতা, পর্তুগালের ইউসেবিও এবং নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক করেছেন চারটি করে গোল।

রোনালদো বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ২৫ গোলের বেশি করার কৃতিত্ব প্রথম খেলোয়াড় হিসাবে অর্জন করেছেন।

বিশ্বকাপের চারটি ভিন্ন ভিন্ন আসরে গোল করা ষষ্ঠ খেলোয়াড় পেরিসিচ। রোনালদোর ছয়টি আসরে গোল করার রেকর্ড রয়েছে। অন্যদিকে, পাঁচ আসরে গোল করেছেন মেসি, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার এবং পেলে।

ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বয়সী গোলদাতা পেরিসিচ বর্তমানে। ৩৭ বছর ১৫০ দিন বয়সে গোল করে ইভিচা ওলিচকে টপকে গেছেন তিনি, যিনি ৩৪ বছর ২৭৭ দিনে গোল করেছিলেন।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে ২০টির বেশি ম্যাচ খেলা তিনজন খেলোয়াড় অংশ নিয়েছেন। এ তিনজন হলেন রোনালদো, মদ্রিচ এবং পেরিসিচ। রোনালদো ২৬ ম্যাচ, মদ্রিচ ২৩ ম্যাচ এবং পেরিসিচ ২১ ম্যাচ খেলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল : সুব্রত চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল : সুব্রত চৌধুরী

সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল। তিনি বলেন, ইউনূসের আঠারো মাসের শাসনে আমরা সবাই জিম্মি হয়ে গিয়েছিলাম।

তিনি উল্লেখ করেন, ওই সময়ের মধ্যে শুধু সংখ্যালঘু সম্প্রদাইকেই নয়, বরং মুসলিম সম্প্রদায়ের ওপরেও হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে, ফেনীর জয়কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।

সুব্রত চৌধুরী আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। ঘরবাড়িতে আগুন লাগানো হয়েছে এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে। সে সময় বাউলদের বিরুদ্ধে হামলা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মাজারগুলোতে হামলার মতো ঘটনারও উল্লেখ করেন তিনি।

শিক্ষক, নারী এবং মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করা হয়েছে, যা ইতিহাসের একটি অংশ হয়ে আছে। এমনকি আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদেরও সে সময় বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তিনি বললেন যে, যদি তার শাসন দীর্ঘায়িত হতো, তবে দেশটি পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হতো।

বর্তমান বিএনপি সরকারের উদ্দেশ্যে সিনিয়র এই আইনজীবী বলেন, ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা খাতের বৈষম্য দূর করতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে।

সাম্প্রতিক সময়ে প্রশাসনে ডিসি, এসপিসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হলেও সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে রাখা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন। সুব্রত চৌধুরী বলেন, আমরা কি এরপর আবার সেই ইউনূস সরকারের শাসনামলে চলে যাচ্ছি?

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডি এন চ্যাটার্জী, ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বসু রায় চৌধুরী, উপদেষ্টা অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা ছাত্রদলের সভাপতি ছালাহ উদ্দিন মামুন এবং জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪ জন

 রাজধানীর মিরপুর মডেল থানা ও মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আজ ৫৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা এবং মুগদা থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রয়েছেন মো. আল আমিন (১৯), মো. সজল (১৯), মো. ফয়সাল খান (২৪), নকিব মাহমুদ (৪০), মো. সোলায়মান (১৯), মো. রুবেল মোল্লা (৩৫), মো. সিজিল মিয়া (৪০), মো. বাবুল মোল্লা (৩৮), সাফওয়ান (১৮), মো. শাওন হৃদয় (২৬), নিলয় (২২), মো. আলমাস (২২), গোলাম মোর্শেদ (২১), মো. রজব আলী (২৭), মো. সজীব (২২), মো. শামীম (২৪), মো. রনি (২২), মো. হাসান (৩০), মো. রিয়াদ হোসেন (২৮), মো. শারপিন (১৪), মো. সাইফুর রহমান (২৫), মো. আল আমিন (২৫), মো. আতিকুল ইসলাম আতিক (২৮), জহিরুল ইসলাম রনি (৩৪), মো. বাবু (২৮), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সোয়েব আক্তার (২৬), মো. ইব্রাহিম গাজী (২৫), মো. রবিউল ইসলাম হিরা (২৭), মো. আরিফ আজিজ (২৬), মো. জুয়েল (২৮), মো. হানিফ (২৯), মো. নুর আলম (২০), মো. রমজান (২০), মো. রিয়াজ (২১), মো. সিরাজুল ইসলাম (৩৯), আল মাজিদ (২০), মো. নিজাম উদ্দিন রাব্বী (২৫), মোহাম্মদ উল্লাহ খান রুবেল, জান্নাতুল ফেরদৌস (৩৩), মোসা. নুরজাহান (৫০) এবং মো. বান্ধি (২৮)।

অন্যদিকে, মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রয়েছেন মো. ইমন ওরফে টাইগার ইমন (২৪), মো. মামুন ভূইয়া, খাদিজা আক্তার, মো. রিজাউল মাতুব্বর (২৭), মো. সাজ্জাত মোল্লা শিশির (২৮), মো. রাহাত (২৬), রেজাউল করিম ওরফে রিয়াজ (৩৫), মো. ইউনুস (৪৪), মো. রমজান (২৫), মো. রানা (২৭), মো. শফিকুল ইসলাম ওরফে সাইফুল (৪২) এবং মো. নাহিদুল ইসলাম লিখন (২৫)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা এবং পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবরে হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


আদাবরে হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে ডিবি

ডিবি-তেজগাঁও বিভাগ রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রিপন (২৭), নিরব (২৫), মজনু মিয়া (৬০) ও মো. মিজানুর রহমান (৪০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্র জানায়, গত বুধবার (১ জুলাই) রাতে আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আবুল বাশার মারা যান। বর্তমানে আহত সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন।

এ ক্ষেত্রে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%