ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় দুই ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ


কুমিল্লায় দুই ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উভয় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন: চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, বিএনপির সকল সংবাদ বর্জনের ঘোষণা

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করে জানান, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন পার করার পর হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।’

এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে ৪টি বগি লাইনচ্যুত হয়। ফলে দুই লাইনে ট্রেন আটকা পড়লে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

যতক্ষণ এ রিপোর্ট লেখা হয়েছে, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষাদান দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধি দল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ১৭ বছর পর চালু হলো বাঞ্ছারামপুর উপজেলা গ্রন্থাগার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


দীর্ঘ ১৭ বছর পর চালু হলো বাঞ্ছারামপুর উপজেলা গ্রন্থাগার

দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকবার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কারকৃত পাঠাগার। শিশু, কিশোর ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানের চর্চার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বুধবার (২৪ জুন) বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন গ্রন্থাগার’ বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন চত্বরে পুরনো ভূমি অফিস ভবন সংস্কার করে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এই পাঠাগার স্থাপন করা হয়েছে। এই পাঠাগারের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাইদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, গণসংহতি আন্দোলনের স্থানীয় সমন্বয়ক শামীম শিবলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাইদ বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে বইয়ের সঙ্গে মানুষের যে সম্পর্ক তা ধরে রাখা অত্যন্ত জরুরি। একটি পাঠাগার শুধুমাত্র বই পড়ার স্থান নয়, এটি জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতার কেন্দ্র। দীর্ঘদিন পরে পাঠাগারটি পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “বর্তমান প্রজন্মের চাহিদা বিবেচনায় গল্প-উপন্যাসের পাশাপাশি শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ক্যারিয়ার উন্নয়নবিষয়ক বইও রাখা হচ্ছে। পাঠাগারকে আরও প্রাণবন্ত ও পাঠকবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহের সাত দিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পাঠাগারটি খোলা থাকবে। পাঠকদের চাহিদা অনুযায়ী নতুন বই সংগ্রহ ও সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

জানা যায়, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলা পাঠাগারের ভবন ২০০৯ সালে ভেঙে ফেলা হয়। এরপর দীর্ঘ ১৭ বছর এলাকাবাসী একটি পাঠাগার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পুরনো পাঠাগারের প্রায় তিন হাজার বই নষ্ট হয়ে যাওয়ার পর নতুন পাঠাগার নির্মাণের দাবি জোরালো হয়।

প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা পাঠাগারটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে তার মৃত্যুতে প্রকল্পটির বাস্তবায়ন বিলম্বিত হয়। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে: অর্থমন্ত্রী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এবং এমডি নিয়োগে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে, এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য প্রদান করেন।

সংসদে মোস্তাফিজুর রহমান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে পূর্ণাঙ্গ কার্যকর এবং সচল করার জন্য অর্থমন্ত্রণালয়ের পরিকল্পনা কি কি রয়েছে।

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি, পর্ষদে পরিচালক নিয়োগও দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া এখন চলমান রয়েছে। নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকটি দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করছেন। এই লক্ষ্য পূরণের জন্য সাংগঠনিক কাঠামো এবং চাকরি প্রবিধানমালা প্রস্তুতকরণসহ আইটি, সিবিএস, জনবল এবং শাখাসমূহ একীভূতকরণের প্রক্রিয়া চলছে। কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে ব্যাংকের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির ব্যাখ্যার জবাব দিল ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


দিল্লির ব্যাখ্যার জবাব দিল ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে বাংলাদেশ ‘সন্তোষজনক নয়’ উল্লেখ করে অভিহিত করেছে। এই ঘটনা সম্পর্কে বাংলাদেশ পুরো ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ হিসাবে চিহ্নিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার (২৪ জুন) সরকারি বার্তা সংস্থা বাসসকে এই প্রতিক্রিয়া জানান।

মুখপাত্র বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, সেটি সন্তোষজনক নয়। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে বহু আগে জানানো হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

তিনি আরও জানান, ‘এ বিষয়ে পূর্বে অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তাঁর সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।’

চলতি মাসের শুরুতে আইওআরএ’র একটি আন্তর্জাতিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে পরবর্তী যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এর আগে, মঙ্গলবার (২৩ জুন) নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি ভারতের কোনো গাফিলতির কথা স্বীকার করেননি। তিনি পাল্টা দাবি করেন, ‘তিনি (বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা) গত ১৪ জুন এখানে এসেছিলেন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। তাকে দিল্লি বিমানবন্দরে অভিবাসন দপ্তরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভারতে আসার উদ্দেশ্য রিম অ্যাসোসিয়েশনের বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেয়া হয়। যদিও সে সময় তিনি নিজস্ব সিদ্ধান্তে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’

এদিকে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের সম্পর্কে করা অপর এক মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রত্যেক রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে। তিনি আরো জানান যে বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে ফেরা নিয়ে যে বার্তা দিয়েছেন রাফিনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


মাঠে ফেরা নিয়ে যে বার্তা দিয়েছেন রাফিনিয়া

হাইতি ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিনিয়া। যার ফলস্বরূপ স্কটল্যান্ড ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন। তবে, মাঠে ফিরে আসার ব্যাপারে বার্তা দিয়েছেন রাফিনিয়া।

বুধবার (২৪ জুন) নিজের সোশ্যাল মিডিয়ায় রাফিনিয়া জানিয়েছেন, তিনি শেষ ষোলোর ম্যাচ দিয়ে মাঠে ফিরতে চান।

রাফিনিয়া বলেছেন, "আমার সব সময় নিজের থেকে অনেক কিছু চাই, প্রতিদিন কঠোর পরিশ্রম করি। এটায় কোন পরিবর্তন আসবে না। দ্রুত মাঠে ফিরতে আমি আমার সাধ্যের মধ্যে সবটুকু করবো। আমি আমার সতীর্থদের পাশে থাকতে চাই, যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছি তা পূরণ করতে চাই।"

ব্রাজিলের জার্সিকে সম্মান করতে হবে এবং ব্রাজিলীয় ভক্তদের মধ্যে আনন্দ ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন বাসার তারকা। তিনি তার গতিশীলতা ও সংকল্পের কথা বলতে গিয়ে মন্তব্য করেন, "আমি মানসিকভাবে শক্ত আছি। ব্রাজিলের এই জার্সিকে আমার সম্মান করতে হবে।"

স্কটল্যান্ডের বিপক্ষে রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে কে থাকবেন তা নিয়ে কিছু পরিষ্কার করেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বোর্না মাউখের ১৯ বছর বয়সী উইঙ্গর রায়ান শুরুর একাদশে থাকতে পারেন। সেক্ষেত্রে, লুইস হেনরিকে বদলি হতে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%