প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এবং এমডি নিয়োগে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে, এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য প্রদান করেন।
সংসদে মোস্তাফিজুর রহমান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে পূর্ণাঙ্গ কার্যকর এবং সচল করার জন্য অর্থমন্ত্রণালয়ের পরিকল্পনা কি কি রয়েছে।
জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি, পর্ষদে পরিচালক নিয়োগও দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আরো বলেন, ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া এখন চলমান রয়েছে। নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকটি দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করছেন। এই লক্ষ্য পূরণের জন্য সাংগঠনিক কাঠামো এবং চাকরি প্রবিধানমালা প্রস্তুতকরণসহ আইটি, সিবিএস, জনবল এবং শাখাসমূহ একীভূতকরণের প্রক্রিয়া চলছে। কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে ব্যাংকের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন