ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাঠে ফেরা নিয়ে যে বার্তা দিয়েছেন রাফিনিয়া


মাঠে ফেরা নিয়ে যে বার্তা দিয়েছেন রাফিনিয়া

হাইতি ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিনিয়া। যার ফলস্বরূপ স্কটল্যান্ড ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন। তবে, মাঠে ফিরে আসার ব্যাপারে বার্তা দিয়েছেন রাফিনিয়া।

বুধবার (২৪ জুন) নিজের সোশ্যাল মিডিয়ায় রাফিনিয়া জানিয়েছেন, তিনি শেষ ষোলোর ম্যাচ দিয়ে মাঠে ফিরতে চান।

রাফিনিয়া বলেছেন, "আমার সব সময় নিজের থেকে অনেক কিছু চাই, প্রতিদিন কঠোর পরিশ্রম করি। এটায় কোন পরিবর্তন আসবে না। দ্রুত মাঠে ফিরতে আমি আমার সাধ্যের মধ্যে সবটুকু করবো। আমি আমার সতীর্থদের পাশে থাকতে চাই, যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছি তা পূরণ করতে চাই।"

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

ব্রাজিলের জার্সিকে সম্মান করতে হবে এবং ব্রাজিলীয় ভক্তদের মধ্যে আনন্দ ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন বাসার তারকা। তিনি তার গতিশীলতা ও সংকল্পের কথা বলতে গিয়ে মন্তব্য করেন, "আমি মানসিকভাবে শক্ত আছি। ব্রাজিলের এই জার্সিকে আমার সম্মান করতে হবে।"

স্কটল্যান্ডের বিপক্ষে রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে কে থাকবেন তা নিয়ে কিছু পরিষ্কার করেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বোর্না মাউখের ১৯ বছর বয়সী উইঙ্গর রায়ান শুরুর একাদশে থাকতে পারেন। সেক্ষেত্রে, লুইস হেনরিকে বদলি হতে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

ব্রাজিলকে টপকে গ্রুপ সেরা হতে চায় মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ব্রাজিলকে টপকে গ্রুপ সেরা হতে চায় মরক্কো

২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত হলেও মরক্কোর প্রধান কোচ মোহামেদ ওয়াহবি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থেকে সরে আসছেন না। বর্তমানে তার মূল লক্ষ্য হল ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়া।

গ্রুপ ‘সি’-তে বৃহস্পতিবার ভোরে মরক্কো, আটলান্টায় হাইতির মুখোমুখি হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে হার এড়ালেই তাদের নকআউট পর্ব নিশ্চিত হবে। আর জয় পেলে তারা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে একটি বড় সুবিধা পাবে, যা আফ্রিকান দলটির জন্য অনেক সহায়ক হবে।

একই সময়ে, মায়ামিতে ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। যদি সেই ম্যাচে ব্রাজিল জয়ী হয়, তবে তাদের পয়েন্টও হবে ৭। ফলে দুটি দলের পয়েন্ট সমান হয়ে গেলে গোল ব্যবধান ও অন্যান্য অন্যান্য শর্ত অনুযায়ী নির্ধারণ করা হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

বর্তমান অবস্থায়, দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল শীর্ষে রয়েছে, আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো।

যদি মরক্কো গ্রুপ রানার্সআপ হয়, তবে তাদের শেষ ৩২-এ শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হতে পারে। তবে এসব হিসাব নিয়ে ভাবতে চান না কোচ ওয়াহবি।

ম্যাচের আগে তিনি বলেন, 'আমার প্রথম লক্ষ্য হাইতিকে হারানো এবং ব্রাজিলের ওপরে থেকে গ্রুপ শেষ করা।'

সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে আলোচনা গুরুত্ব না দিয়ে তিনি আরও বলেন, 'শেষ ৩২-এ নেদারল্যান্ডস, জাপান, ফ্রান্স বা আর্জেন্টিনা, কে আসবে, তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের ফোকাস শুধু পরের ম্যাচে।'

দল নির্বাচন প্রসঙ্গে ওয়াহবি জানান, পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে তাদের।

গ্রুপ ‘সি’-তে শেষে রাউন্ডের ম্যাচগুলোই এখন নির্ধারণ করবে কোন দল শীর্ষে থেকে শেষ ৩২-এ যাবে এবং কার সামনে কঠিন নকআউট সমীকরণ অপেক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে জামায়াত এমপি

মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও উঠেছে

 

পাবনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, "মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলম্যাট, মিনারগুলো আমাদের বেয়নেট আর ঈমানদারেরা আমাদের সৈনিক।" এই কবিতা লেখার কারণে একজন রাজনৈতিক ব্যক্তিকে কারাবরণ করতে হয়েছিল এবং তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা সেই রাজনৈতিক নেতা ক্ষমতায় এসেছিলেন। বর্তমানেও তিনি বহাল তোবিয়তে ক্ষমতায় রয়েছেন।

তিনি আরো বলেন, "এই সংসদে মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে।" সেই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই ধরনের ফ্যাসিবাদী দাবি আমরা আগেও একটি দলের নেতাকর্মীদের করতে দেখেছি। আমরা দেখেছি, আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে।

বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব মন্তব্য করেন নাজিবুর রহমান। বাজেটের উপর প্রণয়ন করা বই সকলেই পড়েন না উল্লেখ করে মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, "এই ডকুমেন্ট আমরা পড়িও না পড়ার প্রয়োজনও অনুভব করি না।" কারণ এই বাজেট আমরা প্রণয়ন করি না, আমাদের ভূমিকা শুধু বাজেট পাস করার, রাবার স্টাম্পের। আমাদেরকে যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে। আইন করে মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনা করার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, "আমরা সংসদ সদস্যরা যে বাজেট নিয়ে বিতর্ক করছি, বাস্তবে সেই বাজেট প্রণয়নে আমাদের অংশগ্রহণ কতটুকু?" আমাদের মত সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে বাজেট প্রণয়নের সংসদ সদস্যদের আরও বেশি সম্পৃক্ততা থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের মাদক থেকে দূরে রাখতে গাজীপুরে ৬০০ ফুটবল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


তরুণদের মাদক থেকে দূরে রাখতে গাজীপুরে ৬০০ ফুটবল বিতরণ

চলমান বিশ্বকাপ উন্মাদনার মাঝে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে, গাজীপুরে বিতরণ করা হয়েছে ৬০০টি ফুটবল।

জেলার প্রায় ৩৫০টি স্কুল, মাদ্রাসা ও কলেজে এসব ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছে গাজীপুর জেলা পরিষদ।

সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজাহার মণ্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার ও বিএনপি নেতা আব্দুল মোতালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেছেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। বর্তমান রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা ও অনুপ্রেরণায় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধান অতিথি ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেছেন, ‘আমার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস ২৪ দিনের মধ্যে আমরা ৫০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়েছি। গাজীপুরের মানুষের সেবক হিসেবে, আমরা দায়িত্ব পালন করতে চাই। জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমরা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। কোথাও কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন এবং সংশোধনের সুযোগ দেবেন। গাজীপুরের উন্নয়ন ও জনগণের সেবায় সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’

ক্রীড়াসামগ্রী পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

জেলা পরিষদের এ উদ্যোগকে স্থানীয়রাও সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, খেলাধুলার প্রসার ঘটলে তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী-মন্ত্রীদের শোকর না করলে বিরোধীদলকে আজাবের সম্মুখীন হতে হবে: এমপি মাহফুজুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


প্রধানমন্ত্রী-মন্ত্রীদের শোকর না করলে বিরোধীদলকে আজাবের সম্মুখীন হতে হবে: এমপি মাহফুজুল্লাহ

বুধবার সংসদে পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপির সংসদ সদস্য (এমপি) আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াতের পর বক্তব্য দেন। তিনি বলেন, বাজেট বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের শোকর না করলে বিরোধীদল আজাবের সম্মুখীন হতে পারে। বিরোধী দল তাঁর এই বক্তব্যকে কোরানের প্রতি ব্যঙ্গাত্মক আখ্যা দিয়ে প্রতিবাদ জানায়। এরপর সরকার ও বিরোধী দলের জ্যেষ্ঠ নেতারা বিতর্কে জড়িয়ে পড়েন।

বিরোধী দল বাজেট প্রত্যাখান করে মিছিল করায় কক্সবাজার-২ আসনের এমপি আলমগীর ফরিদ তার সমালোচনার ঝড় তুলেন। তিনি বলেন, ‘ডান পাশে থাকা বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল তা আমি জানতে পারি নাই। আমাদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে এবং মন্ত্রীদের কাছে বাজেট বিজ্ঞাপন চাইবে, বরাদ্দ চাইবে। কিন্তু রাস্তায় গিয়ে মিছিল করবে!’

এ সময় আলমগীর ফরিদ সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত তিলাওয়াত করেন। এর অর্থ হচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেবেন এবং অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তি দেবেন। আয়াত পড়ার পর বিএনপির এমপি বলেন, ‘শোকর করতে হবে জীবনের জন্য। শোকর করতে হবে বরাদ্দের জন্য। শোকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তাঁরেক রহমানের জন্য। শোকর করতে হবে মাননীয় মন্ত্রীদের জন্য। তারা (বিরোধীদল) শোকর করে না। কিন্তু অস্বীকার করে। সেই কারণে তাদের ওপর লা শাহিবুল আজাব (কঠিন শাস্তি), কঠিন আজাব তাদের সম্মুখীন করতে হবে।’

এ বক্তব্য শোনার পর পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর এমপি নাজিবুর রহমান বলেন, কোরআন এবং হাদিস ঠাট্টা-বিদ্রুপের বিষয় নয়। যদি এই বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হয় তাহলে তা খুবই দুঃখজনক। তিনি দাবি করেন, আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং বলেন, ‘তাদের প্রশংসা করলে বরাদ্দ বাড়িয়ে দেবেন। আর বিরোধিতা করলে, পিটাবেন নাকি? এ ধরনের বোঝাতে চাচ্ছেন?’

জামায়াত এমপি আরও বলেন, হাদিসের ভুল ব্যাখ্যা, কোরানের অবমাননাকর কিছু করা যাবে না। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আলমগীর ফরিদ কোরআন নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করতে পারেন না। তাঁর বক্তব্য পরীক্ষা করে দেখা হবে। যদি ভুল ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে এদেশে কখনও গ্রহণযোগ্য হবে না।

সংসদ সদস্যরা টেবিল চাপড়ে স্পিকারের বক্তব্যকে সমর্থন জানান। এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, আলমগীর ফরিদ একজন মাওলানা। তিনি প্রসঙ্গক্রমে কোরআনের আয়াতটি উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরও বাড়িয়ে দেবেন’। বিষয়টিকে রাজনৈতিকভাবে অপব্যাখ্যা করা ঠিক হবে না বলে উল্লেখ করেন।

এরপর বিরোধী দল আপত্তি জানাতে থাকলে স্পিকার বলেন, এই বিষয় নিয়ে বিতর্ক হোক আমি চাই না। এ সময় স্পিকার মুজিবুর রহমানকে ফ্লোর দেন। তিনি আয়াতটির নাজিলের প্রেক্ষাপট ও অর্থ বর্ণনা করেন এবং বলেন, বিতর্ক হয় এমন কোন কিছু তুলবেন না।

জামায়াত নায়েবে আমির বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে বলে সরকারি দলীয় এমপিদের এই মানসিকতার সমালোচনা করেন। তিনি বলেন, বাজেটের প্রশংসা না করলে বিরোধী দলের ওপর আজাব আসবে, এই পর্যায়ে নিয়ে গিয়েছেন। এই কথাটা মোটেও সঠিক নয়। চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সংসদ সদস্য মাহফুজুল্লাহ একজন আলেম। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন কিনা তা স্পিকার জানতে চাইতে পারেন। এই আলোচনা এখানেই শেষ হোক। পরে আবার বাজেট আলোচনায় ফিরে যান স্পিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%