০৬:১১ পি.এম
অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনকে দুর্নীতির মামলায় দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, আসামিদের দেশে ফেরানো সম্ভব বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি দুর্নীতির মামলায়, ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ইতোমধ্যে, এই আসামিকে দেশে ফেরত আনতে সমস্ত নথিপত্র পাঠিয়েছে দুদক। এই অবস্থায় আবারও আলোচনায় এসেছে দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা।
দুর্নীতি দমন কমিশন জানাচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। একইভাবে, লন্ডনে অঢেল সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তাঁর স্ত্রী ও দুই ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, রাজনৈতিক বিবেচনার কারণে আসামীকে বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও, দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় আসামীদের ফিরিয়ে আনা তুলনামূলক সহজ।
এদিকে, গেল ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও, আইনি জটিলতার জন্য এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন