ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাক্ষী দুদকের উপপরিচালক মশিউর রহমানকে জেরা সম্পন্ন হওয়ার পর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার আসামীপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন। জেরা শেষে আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৪ নভেম্বর ধার্য্য করা হয়েছে। ওই দিন ৩৪২ ধারা পরীক্ষার জন্য রাখা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১১ মার্চ এ মামলায় ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। তারও আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ইউসিবি ব্যাংক থেকে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এতে বলা হয়, জাবেদ তার মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহকে মালিক দেখিয়ে দুটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে জাল নথিপত্র তৈরি করে ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

অভিযোগে আরো বলা হয়, ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিলেও তা উপেক্ষা করা হয়। দুদকের দাবি, পরে ওই অর্থ বিদেশে পাচার করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

আরও পড়ুন: নেজামে ইসলাম পার্টির পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি

অভিযোগপত্র অনুযায়ী, আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী।

এ ছাড়া সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম

চীনে রোবোটিক সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য সংবর্ধিত হয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় তার সম্মানে।

অনুষ্ঠানে হাসপাতালের ইউরোলজি ও অ্যান্ডোইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ঝং ওয়াং এবং ডা. রফিকুল ইসলাম দুই দেশের চিকিৎসা শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা এবং বাংলাদেশে রোবোটিক সার্জারির বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ঝং ওয়াং সমাজসেবা ও গবেষণায় সোসাইটি অব ইন্টারন্যাশনাল ইউরোলজি (এসআইইউ) ফেলো হিসেবে অধ্যাপক ডা. রফিকুল ইসলামের পেশাগত দক্ষতা, চিকিৎসাবিজ্ঞানের প্রতি নিষ্ঠা এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের আধুনিকায়ন নিয়ে তার ভাবনার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দুই দেশের চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম উল্লেখ করেন, ইউরোলজি ও অ্যান্ডোইউরোলজির মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তবে রোবোটিক সার্জারিকে টেকসই ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে কেবল অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনই যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ সার্জন ও প্রশিক্ষিত ওটি টিম তৈরি, নিয়মিত হাতে-কলমে প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো।

তিনি চীনের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভরতার প্রশংসা করে বাংলাদেশি চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ, যৌথ কর্মশালা ও কারিগরি সহযোগিতায় দেশটির সমর্থন কামনা করেন। পাশাপাশি টেলিসার্জারির (দূরনিয়ন্ত্রিত অস্ত্রোপচার) সম্ভাবনা তুলে ধরে এ বিষয়ে কারিগরি প্রস্তুতি ও প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেন। ডা. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন শুধুমাত্র উন্নত যন্ত্রপাতি আমদানির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, প্রযুক্তি ব্যবহারে দেশীয় দক্ষ জনবল তৈরিতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে।

আলোচনা সভা শেষে পুডং গংলি হাসপাতালের পক্ষ থেকে অধ্যাপক ডা. রফিকুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বিভাগীয় প্রধান অধ্যাপক ঝং ওয়াং।

এটি উল্লেখযোগ্য যে, এসআইইউ ফেলো হিসেবে পুডং গংলি হাসপাতালের আমন্ত্রণে রোবোটিক সার্জারির ওপর বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে গত ২৫ অক্টোবর চীনে যান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালিত: অতীতের সকল মানবতাবিরোধী হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী প্রতিনিধি: রায়হান আলী

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


নীলফামারীতে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালিত: অতীতের সকল মানবতাবিরোধী হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচারের দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষ হত্যার মাধ্যমে শেখ হাসিনা এ দেশে রক্তক্ষয়ী ও হিংসাত্মক হত্যার রাজনীতি কায়েম করেছিল।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা কেবল জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকেই অন্যায়ভাবে হত্যা করেনি, বরং ক্ষমতা টিকিয়ে রাখতে পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে এবং শাপলা চত্বরে গভীর রাতে শত শত ধর্মপ্রাণ নিরীহ আলেম-ওলামা ও সাধারণ মানুষকে হত্যা করেছে।”
ঐতিহাসিক ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বুধবার বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার নারকীয় হত্যাযজ্ঞসহ বাংলাদেশে সংঘটিত অতীতের সকল রাজনৈতিক ও মানবতাবিরোধী হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার করতে হবে। অন্যায়কারীদের বিচারে শিথিলতা প্রদর্শন করা হলে সচেতন জনগণ তা মেনে নেবে না।”
শহর জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (৪৬) এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (৬২) অন্তর্ভুক্ত রয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার সময় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর, পুলিশি পাহারায় সোয়া ৩টার দিকে তাদের হাসপাতাল থেকে আবার নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেফতার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের আবার নিয়ে যাওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়

এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের গ্রুপ ‘বি’তে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। টানা দুই জয় নিয়ে ছয় পয়েন্ট অর্জন করেছে এসইউ, এফআইইউকে তারা ৭ উইকেটে পরাজিত করেছে।

বুধবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে সোনারগাঁওয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে মামুলি সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ফারইস্ট।

নির্ধারিত ২০ ওভারে তাদের সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ হয় ১২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে সোনারগাঁওয়ের শুরুটা ভালো হয়নি। মাত্র ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে তারা কিছুটা চাপে পড়ে যায়।

তবে সেই চাপ কাটিয়ে ওঠার জন্য চতুর্থ উইকেটে আলাউদ্দিন মোনা ও তানভীর হোসেন অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। ৪৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন মোনা। তার সঙ্গে ২৮ বলে অপরাজিত ২১ রান করেন তানভীর। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান তুলে জয় নিশ্চিত করে সোনারগাঁও ইউনিভার্সিটি। হাতে ছিল ২১ বল।

ফারইস্টের হয়ে তালহা জুবায়ের ২টি এবং আশিকুর রহমান ১টি উইকেট লাভ করেন। এবি জীবনের দুর্দান্ত বোলিং ও আলাউদ্দিন মোনার অপরাজিত ফিফটিতে এবিজি ইউনিভার্সিটি কাপের বি গ্রুপে টানা দুই জয় তুলে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন জীবন। ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন এবি জীবন।

ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসের মাধ্যমে।

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%