০৮:৩৩ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (৪৬) এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (৬২) অন্তর্ভুক্ত রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার সময় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর, পুলিশি পাহারায় সোয়া ৩টার দিকে তাদের হাসপাতাল থেকে আবার নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেফতার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের আবার নিয়ে যাওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন