প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিশুদ্ধ না হলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচিতে তিনি বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ যারাই জড়িত, সবাইকে বিচারের আওতায় আসতে হবে। জুলাই গণহত্যার জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বিচারের মধ্য দিয়ে তাদের পরিশুদ্ধ হয়ে রাজনীতিতে আসতে হবে। এর আগে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করা অধিকার নেই।’
বিভিন্ন বিরোধী দলের উদ্দেশে মীর হেলাল বলেন, ‘শুধু আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠন নয়, যারা আমাদের রাজপথে অভ্যুত্থানের ভয় দেখায়, তারা ভুলে গেছে ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের লাশের ওপর দিয়ে এই নির্বাচন হয়েছে। তারেক রহমান জনগণের ভাগ্য পরিবর্তন ও জীবনমান উন্নত করতে চান। তাকে টেনেহিঁচড়ে নামিয়ে ফেলার ক্ষমতা মহান রাব্বুল আলামিন ছাড়া কারো নেই।’
বাজেট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে বাজেট দেওয়া হয়েছে তা জনমুখী বাজেট। প্রত্যেকটি নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। হার্টের রোগীদের জন্য রিংয়ের দাম কমানো হয়েছে, ডায়ালাইসিসের খরচ কমানো হয়েছে।’
মীর হেলাল আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শন হচ্ছে দেশপ্রেমিক জনতা নিয়ে একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়া।’ তিনি এই কর্মসূচি পালনের ক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন