ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার, মামলা ৪৯


ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার, মামলা ৪৯

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

আরো পড়ুন

আরও পড়ুন: জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী

মাঝ আকাশে টায়ার ফেটে বিমানে আতঙ্ক, ধসে পড়ল কেবিনের ছাদ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬, ওয়ারী বিভাগ থেকে ৫৭, মতিঝিল বিভাগ থেকে ৫৬, তেজগাঁও বিভাগ থেকে ৮৬, মিরপুর বিভাগ থেকে ১৩১, গুলশান বিভাগ থেকে ৩৮, উত্তরা বিভাগ থেকে ৪৯ এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৫টি রাম দা, ২টি তরবারি, ১টি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, ৪টি মোবাইল, ১টি স্বর্ণের কানের দুল, ৯টি ফুয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ৩টি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল এবং নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আটক ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আমির হামজার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন নারী এমপি ফরিদা ইয়াসমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


এবার আমির হামজার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন নারী এমপি ফরিদা ইয়াসমিন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি প্রদান করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ফরিদা ইয়াসমিন এই তথ্য জানান। এ সময় তিনি কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানান।

ফরিদা ইয়াসমিন জানালেন, যদি দলের অনুমতি পান, তবে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ হিসেবে মানহানির মামলা দায়ের করবেন তিনি।

তিনি বলেন, "উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মানিত করে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।"

জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে ফরিদা ইয়াসমিন বলেন, "সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

তিনি সবাইকে সম্মান করতে হবে জানিয়ে বলেন, "আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন মেয়েকে। জেনেশুনেও উনি কেন এই ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান?"

আমির হামজার দলের ওপর ঘটনার বিচারভার ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, "তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। দলের অনুমতি পেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।"

এদিকে, সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সম্প্রতি দৌলতপুর উপজেলায় এক মিটিংয়ে মুফতি আমির হামজা কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলেন, "সংরক্ষিত নারী আসনের এমপির সাংবিধানিক গুরুত্ব নেই এবং তিনি কোনো সরাসরি ভোট পাননি।"

তিনি আরও বলেন, "আমি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি। আর আপনার তো কোনো ভোট নেই। আপনাকে দায়িত্ব দিলেও সাংবিধানিকভাবে কোনো গুরুত্ব নেই, কোনো সিস্টেম নেই রাষ্ট্রের।" এছাড়া ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে কিছু আপত্তিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে।

ওই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের তীব্র সমালোচনা করে আমির হামজা অভিযোগ করেন, "ডিসি অফিসে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে বিশেষ কোনো পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।"

ডিসি, এসপি, ইউএনও এবং ওসিসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "জনগণের পছন্দের মানুষকে বাদ দিয়ে কোনো বিশেষ গোষ্ঠীকে নিয়ে এলাকা পরিচালনার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের পক্ষপাতিত্ব করলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে জানানো হবে।"

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে আজ রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের কার্যক্রমে নগরীর বালিয়াপুকুর এলাকায় অবস্থিত ফিউচার মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (১৯ লিটার জার পানি)’ উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ দায়িত্ব পালন করেন।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী রুহুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী রুহুল আমিন

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৪নং আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহুল আমিন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

 

চেয়ারম্যান পদে অংশগ্রহণের বিষয়ে রুহুল আমিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছি। জনগণ যদি আমাকে সমর্থন ও দোয়া করেন, তাহলে নির্বাচিত হয়ে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”

 

তিনি আরও বলেন, “আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের উন্নয়ন, মানুষের নাগরিক সেবা সহজ করা, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে থেকে একটি শান্তিপূর্ণ ও সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।”

 

রুহুল আমিন বলেন, “আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না; মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ চাই। ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আগামী দিনে জনগণের মতামত ও সমর্থনকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

 

রুহুল আমিনের চেয়ারম্যান পদে অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কয়েকজন সমর্থক। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

 

স্থানীয় সমর্থক নুর আলম বলেন, “রুহুল আমিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হলে আমরা তাঁর পাশে থেকে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করতে চাই।”

 

আরেক সমর্থক রাকিব হাসান বলেন, “এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার জন্য একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি প্রয়োজন। রুহুল আমিন মানুষের কথা শুনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা তাঁর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছি।”

 

স্থানীয় একাধিক বাসিন্দা ও সমর্থকরা বলেন, “আমরা চাই, যিনি চেয়ারম্যান হবেন তিনি যেন দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের জন্য কাজ করেন। রুহুল আমিনের কাছে আমাদের প্রত্যাশাও এমনই। জনগণ তাঁর পাশে থাকলে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।”

 

চেয়ারম্যান পদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশের পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানান তাঁর ঘনিষ্ঠজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় যুবলীগ নেতা সোহেল বিশ্বাস গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


পাবনায় যুবলীগ নেতা সোহেল বিশ্বাস গ্রেপ্তার

পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নবগঠিত জেলা যুবলীগের অর্থ সম্পাদক সোহেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (রাত) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত সোহেল বিশ্বাসকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%