ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ মহাদেবপুর মাদক বিরোধী অভিযান: ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার


নওগাঁ মহাদেবপুর মাদক বিরোধী অভিযান: ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭-০৬-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম মহাদেবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে রাত ১১ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জানতে পারে যে, মহাদেব পুর থানা সদরে শিবগঞ্জ মোড়ে জৈনক নাজমুলের চায়ের দোকানের আশ পাশে একজন ব্যাক্তি গোপনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

অভিযানকারী টীম শিবগঞ্জ মোড়ে গেলে একজন ব্যাক্তি কে হাতে ব্যাগ ও চলাচল দেখে সন্দেহ হলে তাকে থামিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে তার দেহ তল্লাশী করা হয়। হয়। জিজ্ঞাসাবাদে আসামি তার নাম সেরকুল (৪০) পিতা বদর উদ্দিন গ্রাম পাইক পাড়া থানা জেলা নওগাঁ বলে জানায়। আসামীর হাতে থাকা বাজার করা ব্যাগ তল্লাশী করে তার মধ্যে নীল রঙের পলিথিনে দুই কেজি গাজা উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে দুই কেজি গাজা জব্দ করা হয়। উল্লেখ্য যে তার বিরুদ্ধে পূর্বে আরো পাঁচটি মাদকদ্রব্যের মামলা রয়েছে। এ বিষয়ে মহাদেপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় আটক হয়েছে বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


কুষ্টিয়ায় আটক হয়েছে বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যার আসামি

র‍্যাব কুষ্টিয়া থেকে বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যার আসামিকে আটক করার খবর জানিয়েছে। অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যার আসামিকে আটক করার বিষয়টি বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানানো হয়েছে।

২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবাকে খুন করা হয়।

র‍্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, ড্রাইভার সবুজ বিশ্বাস এবং সিকিউরিটি গার্ড মিলন মিলে দীবাকে হত্যা করে। মূলত নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পরদিনই র‍্যাব মিলনকে আটক করে। তবে, প্রায় ২ বছর ধরে সবুজ নিজের নাম-পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে তাকেও আটক করতে সক্ষম হয় র‍্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


মাদারীপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) মাদারীপুর জেলা পুলিশ লাইনস মাঠে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্স সদস্যরা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এন্টিটেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মেরিন সুলতানা। তিনি নিয়োগ কার্যক্রমে বোর্ডকে সহায়তা করেন।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার জোরেই আপনারা পুলিশের গর্বিত সদস্য হবেন।”
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক এবং শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তানভীর হোসেন। এছাড়াও মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের পরবর্তী ধাপগুলোও একইভাবে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে চাঁদা দিতে অস্বীকৃতির জন্য মারধর, মূল হোতা গ্রেফতারের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


ময়মনসিংহে চাঁদা দিতে অস্বীকৃতির জন্য মারধর, মূল হোতা গ্রেফতারের ঘটনা

ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন ভবনের মালামাল সরবরাহের জন্য স্থানীয় একটি সিন্ডিকেট চেষ্টা করছিল। কিন্তু তাদের কাছ থেকে মালামাল নিতে সম্মত না হওয়ার কারণে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে গত সোমবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ বুধবার রাতে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি নগরের বলাশপুর কলমিস্ত্রি মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। বুধবার রাতে জেলার ত্রিশাল থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গত সোমবার পৌরসভার চরপাড়া জনতা ব্যাংকে কর্মরত নজরুল ইসলাম বাদী হয়ে মো. সাইফুল ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১০-১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দেন। পরে সে দিনেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শেরপুর জেলার অধিবাসী নজরুল ইসলাম ময়মনসিংহ নগরের চরপাড়া জনতা ব্যাংকে কর্মরত। ২০২৩ সালে নগরের ময়নার মোড় এলাকায় ৪ শতক জমি ক্রয় করে ৬-৭ মাস আগে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। স্থানীয় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি তার একটি দল নিয়ে বাড়ি নির্মাণের জন্য ব্যবহৃত মালামাল কিনতে চাপ দিতে শুরু করে। কিন্তু নজরুল ইসলাম তার পছন্দমতো মালামাল ক্রয় করে বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার কারণে সাইফুল ইসলামের ক্ষোভ বেড়ে যায়। তারা মালামাল না কিনলে বাড়ি নির্মাণ করতে দেয়ার হুমকি দেয়া হয় বলেও জানা যায়।

গত রোববার বিকেলে পুনরায় বাসায় গিয়ে মালামাল কিনতে বললে নজরুল রাজি হননি। ওই অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হামলা হয়। হামলার সময় নজরুল ইসলাম, তার স্ত্রী মাসুমা হায়াত, তার ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ আহত হন। হামলাকারীরা সুইচ গিয়ার চাকু দিয়ে সাকিম আহম্মেদের মাথায় আঘাত করে এবং অন্যান্যদের মারধর করে।

এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়। সিসি টিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ৩ জন ব্যক্তি এসে হঠাৎ হামলা চালায় দাঁড়িয়ে থাকা তিনজনের ওপর। এ সময় আরও দুইজন এবং অন্য একদিক থেকে একজন চাকু নিয়ে এসে তাদের সাথে যোগ দেয়। তারা এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় ব্যাংক কর্মকর্তার স্ত্রী সেখানে রোগণে গেলে তাকেও মারধর করেন।

ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করছি। তারা এসে আমাকে বলে যে, চাঁদা দিতে হবে, না হলে কাজ দিতে হবে। আমি মনে করছিলাম হয়তো হুমকিই থাকবে। কিন্তু এভাবে আক্রমণের শিকার হব, একজন অফিসার হিসেবে আমি এটা কখনোই কল্পনাও করতে পারিনি। আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে সাইফুলকে শনাক্ত করে ত্রিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কর্মশালায় বিডা চেয়ারম্যান

বিনিয়োগে বড় সমস্যা জ্বালানী সংকট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


বিনিয়োগে বড় সমস্যা জ্বালানী সংকট

দেশে বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানী সংকট একটি বড় সমস্যা বলে মনে করা হচ্ছে। গ্যাস সংকটের কারণে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর পর বিদ্যুতের সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধান করা খুবই জরুরী এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান প্রয়োজন। তবে এটি রাতারাতি সম্ভব নয়। সংকট সমাধানের জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। তারপরও সমাধানে দেড় থেকে দুই বছর সময় লাগবে।

বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ এসব কথা বলেন। 'বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ ও বিনিয়োগের সুবিধা' শীর্ষক কর্মশালার প্রথম পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (পরিসংখ্যান বিভাগ) নূরজাহান আক্তার। দ্বিতীয় পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রচি। বিডার নির্বাহী সচিব মো. হুমায়ূন কবির এতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডার মহাপরিচালক (অপারেশন-২) মো. মুজিব উল-ফেরদৌস।

বিডার চেয়ারম্যান বলেন, জ্বালানী সংকট সমাধানের জন্য আমাকে দপ্তরিক কাজের বড় সময় জ্বালানী মন্ত্রণালয়ে করতে হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানী নিয়ে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শিল্প খাতের বিদ্যুতের সংকট সমাধান সোলার প্যানেলের মাধ্যমে সম্ভব নয়। যদি বিদ্যুত উৎপাদনের জন্য নতুন পাওয়ার স্টেশন তৈরি করি, তাহলে সেটি চালু করতে হলে গ্যাসের প্রয়োজন হবে। আমাদের বিদ্যমান অবকাঠামোতে গ্যাস সরবরাহ করা সম্ভব নয়। সরবরাহ লাইন দ্রুত প্রস্তুত করতে হবে। যদি এখনই শুরু করি তাহলে দুবছর পর সুফল মিলবে।

গত বছর বিডার ‘বিনিয়োগ সামিটের’ পর দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কেমন বেড়েছে সে সম্পর্কে বিডা চেয়ারম্যান বলেন, 'আমি বলতে পারি ৪০ শতাংশ বেড়েছে।' তবে পাইপলাইনে যে পরিমাণ বিনিয়োগপ্রস্তাব রয়েছে সেগুলোকে বাস্তবে রূপান্তরে সময় লাগছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছিলেন। এ কারণে বিনিয়োগকারীরা পর্যবেক্ষণে ছিলেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি বড় সময় অপেক্ষা করতে হয়েছিল। নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এতে জ্বালানী তেলের সংকট তৈরি হয়। ফলে আমরা এ বছর বিদেশী বিনিয়োগকারীদের চেয়ে দেশী বিনিয়োগকারীদের প্রতি বেশি গুরুত্ব দেব। বাইরে থেকে বিনিয়োগের পরিবর্তে নিজের দেশের বিনিয়োগকারীদের দিকে নজর থাকবে। যুদ্ধ পরিস্থিতি শেষ হলে বিদেশী বিনিয়োগকারীদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করবো।

প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গে বিডা চেয়ারম্যান বলেন, চীন বাংলাদেশের জন্য অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ অংশীদার। ইতোমধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি ইকোনোমিক জোনের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুত এটির উন্নয়ন কাজ শুরু করবো। মংলায় তারা আরও একটি ইকোনোমিক জোন তৈরি করতে চায়। চীন সফরে আমরা সেদেশের সম্ভাব্য বড় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছি। সেখানে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য খাতগুলো তুলে ধরা হবে।

ব্যাংকগুলোর খারাপ রেটিংয়ের কারণে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ছে কি না, এমন প্রশ্নের উত্তরে আশিক চৌধুরী বলেন, 'ব্যাংকিং খাতের দুর্দশা অনেক পুরনো। এতদিন এ খাতের সংকটকে স্বীকার করা হয়নি। ভুল ব্যালেন্সশিট তৈরি করে ভুল মুনাফা দেখানো হয়েছিল। এখন আমরা সে ভুলগুলো স্বীকার করছি, এটা আরও তিন বছর আগে হওয়া উচিত ছিল। তা হলে এখন আমাদের এ সমস্যায় পড়তে হতো না। তবে যে কোন সংকট সমাধানের জন্য ভুল স্বীকার করাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতের এখন যে অবস্থা তা থেকে নীচে নামার আর সুযোগ নেই। আমাদের ধীরে ধীরে এ সংকট থেকে বের হয়ে আসতে হবে।

বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু হলেও সেটি কার্যকর না হওয়ার কারণ জানিয়ে বিডা চেয়ারম্যান বলেন, 'অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল সেবা যদি কার্যকর থাকে তাহলে তার সুফল পাওয়া যায় না।' ওয়ান স্টপের পরিবর্তে বাংলাবিজ নামে ওয়ান স্টপ গেটওয়ে চালু হচ্ছে, যাতে ব্যবসা সম্পর্কিত সবগুলো সংস্থার সঙ্গে এপিআই করা হবে। বিজনেস প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ইউনিক আইডি চালুর কথাও জানান বিডা চেয়ারম্যান। এখন একজন ব্যক্তির সব ধরনের তথ্য যেমন জাতীয় পরিচয়পত্র নম্বরের সঙ্গে যুক্ত তেমনি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার চালু হলে একটি কোম্পানির একই ধরনের তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানকে বারবার দেওয়ার প্রয়োজন হবে না। বিনিয়োগ সংস্থায় একীভূতকরণের মাধ্যমে 'বিনিয়োগ উন্নয়ন সংস্থা' গঠন হলে বিনিয়োগকারীদের জটিলতা অনেকাংশে কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%