ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে


টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে, সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে তার দেশ ফ্রান্স। দেশ তার খেলায় ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে সতীর্থদের পেছনে ফেলেছেন তিনি। চলতি বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে নিয়েছেন তিনি।

এই লড়াইয়ে এমবাপ্পে পেছনে ফেলেছেন লিওনেল মেসি, বেলিংহ্যাম ও হ্যারি কেইনদের মতো তারকা ফুটবলারদের। ২০২৬ বিশ্বকাপের জন্য সর্বোচ্চ ১০ গোল ও ৪ অ্যাসিস্টে এই পুরস্কার জিতেছেন তিনি। এর আগে, ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

চলতি বিশ্বকাপে এই পুরস্কার জয়ে কঠিন লড়াই করেছেন মেসি। ফাইনালে মাঠে নামার আগে মেসির গোল সংখ্যা ছিল ৮ ও অ্যাসিস্ট ৪। তবে, ফাইনালে তিনি হ্যাটট্রিক করলেও গোল্ডেন বুট জিততেন মেসি। কিন্তু ফাইনালে কোনো গোল করতে পারেননি তিনি। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজেকে এগিয়ে নেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে ৭ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন হাল্যান্ড।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

আসুন এক নজরে দেখে নেওয়া যাক গোল্ডেন বুটের জন্য কারা লড়াই করেছেন:

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ১০ গোল, ৪ অ্যাসিস্ট

লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট

আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার

জুড বেলিংহাম (ইংল্যান্ড): ৮ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে ২৮ মিনিটের বিরতিতে সমালোচনার মুখে ফিফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৬ এম


ফাইনালে ২৮ মিনিটের বিরতিতে সমালোচনার মুখে ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে ফুটবলের প্রচলিত রীতির বাইরে গিয়ে হাফটাইম শোর আয়োজন করেছে ফিফা।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধের মাঝের বিরতি প্রায় ২৮ মিনিটে পৌঁছানোয় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে এত বড় পরিসরে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের জন্য মাঠে অস্থায়ী মঞ্চ নির্মাণ, প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপন এবং পরে সেগুলো সরাতে অতিরিক্ত সময় লাগে। ফলে বিরতির সময় স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সপ্তম আইন অনুযায়ী, হাফটাইম বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা।

বিশ্বকাপের নীতিমালাতেও একই সময়সীমা উল্লেখ রয়েছে। তবে বিশেষ অনুমতির মাধ্যমে ফিফা এই ফাইনালে ব্যতিক্রমী আয়োজনের অনুমোদন দেয়।

কোল্ডপ্লের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত হাফটাইম শোতে অংশ নেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস এবং বার্না বয়।

মূল পরিবেশনা প্রায় ১১ মিনিট স্থায়ী হলেও পুরো আয়োজন সম্পন্ন করতে মোট বিরতির সময় দাঁড়ায় প্রায় ২৮ মিনিট।

এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফুটবল বিশ্লেষক, সাবেক খেলোয়াড়, ধারাভাষ্যকার এবং সম্প্রচার সংশ্লিষ্টরা। তাদের মতে, বিনোদনকে প্রাধান্য দিতে গিয়ে ফুটবলের স্বাভাবিক ছন্দ ও ম্যাচের তীব্রতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি দীর্ঘ বিরতিতে খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা ও ম্যাচের গতি ধরে রাখাও কঠিন হয়ে পড়ে।

ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এত দীর্ঘ সময় খেলা বন্ধ থাকলে পেশি শিথিল হয়ে যেতে পারে এবং দ্বিতীয়ার্ধে ইনজুরির ঝুঁকি বেড়ে যায়।

তাই এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের সক্রিয় রাখতে অতিরিক্ত ওয়ার্মআপ, হাইড্রেশন এবং শারীরিক প্রস্তুতির প্রয়োজন হয়।

এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পরীক্ষামূলকভাবে দীর্ঘ হাফটাইম শোর আয়োজন করেছিল ফিফা।

তবে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে একই ধরনের আয়োজন বিশ্বকাপের ভবিষ্যৎ ঐতিহ্য ও বাণিজ্যিক দিক নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে স্পেনের রক্ষণ ভাঙতে না পেরে বিব্রতকর রেকর্ড গড়ল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৯ এম


ফাইনালে স্পেনের রক্ষণ ভাঙতে না পেরে বিব্রতকর রেকর্ড গড়ল আর্জেন্টিনা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম খারাপ পারফরম্যান্স উপহার দিয়েছে। এই ম্যাচে লিওনেল স্কালোনির দল নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট নেওয়ায় ব্যর্থ হয়েছে। এইভাবে তাঁরা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে।

১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর, এটি প্রথমবার কোন ফাইনালিস্ট দল পুরো একটি ম্যাচে একটিও শট নেয়নি। লিওনেল মেসি থাকলেও আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল পুরোপুরি নিষ্প্রভ।

ম্যাচের পুরো সময়ে বলের দখল ও ছন্দ ছিল স্পেনের নিয়ন্ত্রণে। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণকে চাপে রাখলেও ইউরোপের দলটিও নিজেদের গোলপোস্টে কোন হুমকি তৈরি হতে দেয়নি। ফলস্বরূপ, স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে কার্যত কোনো সেভও করতে হয়নি।

প্রথমার্ধেই আর্জেন্টিনার দুর্দশার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। বিরতিতে যাওয়ার সময় তারা একটি শটও নিতে পারেনি। একইসাথে ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে সবচেয়ে কম শটের রেকর্ডও গড়েছে ওই ম্যাচ। প্রথম ৪৫ মিনিটে দু'দলের মিলিয়ে শটের সংখ্যা ছিল মাত্র তিনটি, যেগুলোই নিয়েছিল স্পেন।

এর আগে আর্জেন্টিনার দখলে ছিল বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম শট নেওয়ার নেতিবাচক রেকর্ড। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে দিয়েগো মারাদোনার দল পুরো ম্যাচে মাত্র একটি শট নিতে পেরেছিল। রোমের সেই ম্যাচে মারাদোনার একমাত্র প্রচেষ্টা ছিল একটি ফ্রি-কিক, যা ক্রসবারের ওপরে চলে যায়। পরে পশ্চিম জার্মানি আন্দ্রেয়াস ব্রেহমের পেনাল্টিতে ১-০ গোলে জয়ী হয়।

তবে ৩৬ বছর পর আর্জেন্টিনা সেই হতাশার রেকর্ডটিকে ছাড়িয়ে গেছে। স্পেনের বিপক্ষে আক্রমণে সম্পূর্ণ ব্যর্থতার পরিণতি ফুটবল বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে নতুন একটি নেতিবাচক নজির হিসেবে যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিরোপার সঙ্গে মোটা অঙ্কের অর্থও জিতল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ এম


শিরোপার সঙ্গে মোটা অঙ্কের অর্থও জিতল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় শিরোপা নিজের করে নিয়েছে স্পেন। সোনালী ট্রফির পাশাপাশি এবার বিশাল অঙ্কের অর্থ পেতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামোর আওতায়, চ্যাম্পিয়ন হিসেবে স্পেন প্রায় ৪৮১ কোটি টাকা পাবে।

ফাইনালে রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় ৩১৭ কোটি টাকা। এটি নির্দেশ করে যে, চ্যাম্পিয়ন এবং রানার্সআপের পুরস্কারের মধ্যে ব্যবধান প্রায় ১৬৪ কোটি টাকা রয়েছে।

এবারের বিশ্বকাপে মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা গত আসরের তুলনায় দ্বিগুণ। এই ৪৮ দলের আসরে অংশগ্রহণকারী প্রতিটি দেশই আর্থিক পুরস্কার এর আওতায় এসেছে।

তৃতীয় স্থান অধিকার করা ইংল্যান্ডে প্রায় ২৭৯ কোটি টাকা প্রাপ্তি হয়েছে এবং চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় ২৬০ কোটি টাকা।

ফিফার নিয়মানুসারে, এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে। এরপর ফেডারেশন তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্টদের মধ্যে বোনাস হিসেবে অর্থ বণ্টন করবে। অবশিষ্ট অর্থ দেশের ফুটবল উন্নয়নমূলক কাজের জন্য ব্যয় করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে স্পেনের দুই গোল বাতিল, নেপথ্যে যা ঘটেছিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ এম


বিশ্বকাপ ফাইনালে স্পেনের দুই গোল বাতিল, নেপথ্যে যা ঘটেছিল

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতেছে স্পেন।  নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। তাই ম্যাচ অতিরিক্ত সময়ে চলে যায়। বলের দখল এবং আক্রমণে স্প্যানিশদের বেশ পরিষ্কার আধিপত্য ছিল, তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে একটি মাত্র গোল করেই তাদের শিরোপা নিশ্চিত হয়।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে জয়লাভের পাশাপাশি আলোচনায় এসেছে স্পেনের বাতিল হওয়া দুটি গোল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিতর্কের সৃষ্টি করে নিকো উইলিয়ামসের বাতিল গোল। স্পেনের আক্রমণে আর্জেন্টিনার বক্সে বল পৌঁছালে মিকেল মেরিনোর চাপের কারণে নিকোলাস ওতামেন্দি পড়ে যান। এরপর বদলি খেলোয়াড় মেরিনো গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের সঙ্গে বলের লড়াইয়ে লিপ্ত হন। বলটি নিকো উইলিয়ামসের সামনে এসে পৌঁছালে তিনি জালে পৌঁছে দেন।

কিন্তু গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি স্লাভকো ভিনচিচ। তার মতে, গোল করার আগে মিকেল মেরিনো ওতামেন্দির ওপর ফাউল করেছেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, মেরিনোর পা ওতামেন্দির পায়ে স্পর্শ করে। রেফারির দৃষ্টিতে সেটিই ফাউল ছিল। তবে স্পেনের খেলোয়াড়রা দাবি করেন, সংস্পর্শটি ছিল খুব সামান্য এবং ওতামেন্দি সেটিকে অতিরঞ্জিত করেছেন। তাদের মতে, গোল বাতিল করার বিষয়টি যুক্তিযুক্ত ছিল না।

এই সিদ্ধান্তের ফলে স্প্যানিশ ফুটবলাররা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, গোলটি যদি বহাল থাকত, তাহলে ম্যাচের ভাগ্য অতিরিক্ত সময়ের পূর্বেই নির্ধারিত হয়ে যেতে পারত। কিছুক্ষণ পর আবারও হতাশ হতে হয়েছে স্পেনকে। এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়ে ফেররান তোরেস বলটি জালে পাঠান। কিন্তু ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় অফসাইডের কারণে সেটিও বাতিল করা হয়।

দুটি গোল বাতিল হওয়ার পরও জয় থেকে পিছু হটেনি স্পেন। অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর ১৬ বছর অপেক্ষা শেষে তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের দখলে নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%