০৮:৩৯ পি.এম
চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।
এই হিসাবে দেখা যায় যে, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী
তিনি বলেছেন, চলতি জুন মাসের প্রথম ৮ দিনে দেশের রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার।
গত বছরের একই সময়ে পাঠানো হয়েছিল ৯০ কোটি ৭২ লাখ ডলার। অর্থাৎ, বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৭৩ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ডলার।
এবং বছরের তুলনায় এটি বেড়েছে ১৮ দশমিক ৭৩ শতাংশ।
আরও পড়ুন: গণরায় না মানলে জনগণ লালকার্ড দেখিয়ে দেবে: গোলাম পরওয়ার
এর আগে গত মে মাসে দেশের রেমিট্যান্স এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
এটি দেশের ইতিহাসের কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন: মিশিগানের প্রথম বাংলাদেশি মেয়র হতে চলেছেন মুহিত মাহমুদ
এটি দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
গত ডিসেম্বরে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন: সরকারের উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্ট আ'লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে: ড. মারুফ
আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বাধিক প্রবাসী আয়ের রেকর্ড।
আরও পড়ুন: আমার দেশ পত্রিকা ছেঁড়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন