ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছাতকে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার


ছাতকে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার

 

সুনামগঞ্জের ছাতকে অভিযান পরিচালনা করে এক লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে তথ্য মতে, রবিবার (১৪ জুন) ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্স নিয়ে থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান চালাচ্ছিলেন। অভিযানের এক পর্যায়ে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদরাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় দুই ব্যক্তিকে একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখা যায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্সসহ তাদের ধাওয়া করেন। কিন্তু স্থানীয় এলাকার মধ্যে দিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া মোট ছয়টি কার্টন তল্লাশি করে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচার বিভাগে লিগ্যাল এইডে ৮২টি নতুন পদ অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


বিচার বিভাগে লিগ্যাল এইডে ৮২টি নতুন পদ অনুমোদন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে আইনগত সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করার উদ্দেশ্যে সরকার রাজস্ব খাতে স্থায়ীভাবে ৮২টি নতুন লিগ্যাল এইড পদ সৃজন করেছে।

এ বিষয়ে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-৩ এ ৭২টি ‘চিফ লিগ্যাল এইড অফিসার’ পদ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে।

এ পদগুলোর মধ্যে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসে ৬৪টি পদ থাকবে এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগর লিগ্যাল এইড অফিসে ৮টি পদ রাখা হবে।

এছাড়া, গ্রেড-৩ এ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য ২টি ‘লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ)’ পদ সৃজন করা হয়েছে।

অন্যদিকে, গ্রেড-৪ এর আওতায় ৮টি ‘লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)’ পদ সৃজন হয়েছে।

এসব পদ দেশের ৮টি মহানগর লিগ্যাল এইড অফিসে কর্মরত থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বে সৃজিত ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)’ পদের নাম পরিবর্তন করে ‘চিফ লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্ট’ করা হয়েছে।

তবে এ পদের বেতন স্কেলে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন সৃষ্ট পদগুলোর ব্যয়ভার আইন ও বিচার বিভাগের আওতাধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের বরাদ্দকৃত বাজেট থেকে বহন করা হবে।

বিচারিক পদ সৃজন কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পদগুলো সৃষ্টি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সাথে থাকা শিশুদের সংখ্যা ও তাদের বয়সের বিস্তারিত তথ্য জানতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট।

এই প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে কারা মহাপরিদর্শককে হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জियাউল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করে।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা।

রাষ্ট্রপক্ষে আইন উপদেশ দিয়ে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন।

রুলে কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের প্রয়োজনীয় কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সেই বিষয়টি জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং আইজি প্রিজন্সকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‘কারাগারে বিপন্ন শৈশব’ শীর্ষক একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে ৯ জুন এ রিট করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নিখোঁজ যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


বরিশালে নিখোঁজ যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে

বরিশালের কালিজিরা নদী থেকে নিখোঁজ নাজমুল হোসেন (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। গত সোমবার (১৫ জুন) সকালে এই মরদেহটি নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত নাজমুল বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা সকালে কালিজিরা নদীর পূর্ব পাড়ে একটি বস্তায় অর্ধেক বন্দি অবস্থায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল এসে বস্তাবন্দি অবস্থায় নাজমুলের মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) সকালে নাজমুল প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দুপুরে নাজমুলের ফোনে একাধিকবার কল করা হলে তিনি উত্তর দেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার (১৪ জুন) নিহতের বাবা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী নীপা বেগম জানান, শনিবার সকাল ১০টার দিকে নাজমুল বাড়িতে এসে সন্তানকে দেখে যান। রাতে আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নাজমুলের কোনো শত্রু ছিল না, তাহলে কেন এভাবে ওকে মেরে ফেলা হলো।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা জানিয়েছেন, সুরতহাল শেষে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই সহকারী কমিশনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে বেনজীর ফিরিয়ে নিতে বলল সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


বাংলাদেশকে বেনজীর ফিরিয়ে নিতে বলল সংযুক্ত আরব আমিরাত

দুবাইতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় এই আহ্বান জানানো হয়েছে, যার জন্য একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গ্রেপ্তারের পর সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়েছিল। সে সময় আদালত দেশের ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল।

চিঠিতে লেখা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ (নং- A-5174/4-2025) অনুযায়ী বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী, এই গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে বাংলাদেশ সরকারকে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। অন্যথায় আইনি জটিলতা তৈরি হতে পারে।

আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী, বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য মূল অনুরোধপত্রের সঙ্গে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করে, উপযুক্ত স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় নথিসমূহ নিম্নরূপ উল্লেখ করা হয়েছে:

১. অভিযুক্ত ব্যক্তির নাম, বিস্তারিত বিবরণ, ছবি এবং তার জাতীয়তা ও আবাসন সংক্রান্ত তথ্য।

২. যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, বাংলাদেশের আইনে তার সুনির্দিষ্ট ধারা, সর্বোচ্চ শাস্তি এবং সীমাবদ্ধতার সংবিধির কপি।

৩. বাংলাদেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা।

৪. মামলার ঘটনার বিবরণ, অপরাধের ধরন, সময় ও স্থান উল্লেখপূর্বক তদন্ত প্রতিবেদনের অনুলিপি।

৫. যদি ব্যক্তিটি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তবে আদালতের রায় এবং সাজা কার্যকরের আনুষ্ঠানিক অনুলিপি।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। তিনি লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হন।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%