প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের কালিজিরা নদী থেকে নিখোঁজ নাজমুল হোসেন (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। গত সোমবার (১৫ জুন) সকালে এই মরদেহটি নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত নাজমুল বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা সকালে কালিজিরা নদীর পূর্ব পাড়ে একটি বস্তায় অর্ধেক বন্দি অবস্থায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল এসে বস্তাবন্দি অবস্থায় নাজমুলের মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) সকালে নাজমুল প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দুপুরে নাজমুলের ফোনে একাধিকবার কল করা হলে তিনি উত্তর দেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার (১৪ জুন) নিহতের বাবা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী নীপা বেগম জানান, শনিবার সকাল ১০টার দিকে নাজমুল বাড়িতে এসে সন্তানকে দেখে যান। রাতে আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নাজমুলের কোনো শত্রু ছিল না, তাহলে কেন এভাবে ওকে মেরে ফেলা হলো।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা জানিয়েছেন, সুরতহাল শেষে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই সহকারী কমিশনার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন