প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সাথে থাকা শিশুদের সংখ্যা ও তাদের বয়সের বিস্তারিত তথ্য জানতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট।
এই প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে কারা মহাপরিদর্শককে হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জियাউল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করে।
আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা।
রাষ্ট্রপক্ষে আইন উপদেশ দিয়ে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন।
রুলে কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের প্রয়োজনীয় কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সেই বিষয়টি জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং আইজি প্রিজন্সকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
‘কারাগারে বিপন্ন শৈশব’ শীর্ষক একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে ৯ জুন এ রিট করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন