ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিজয় সরকারকে উৎখাতে ষড়যন্ত্রে সাংবাদিক জড়িত!


বিজয় সরকারকে উৎখাতে ষড়যন্ত্রে সাংবাদিক জড়িত!

বিজয় থালাপাতির নেতৃত্বাধীন তামিলনাড়ুর ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসের শেষদিকে এই ষড়যন্ত্রের কথা ফাঁস হওয়ার পর তদন্তে নামে চেন্নাই পুলিশের একটি বিশেষ তদন্ত দল।

এ ঘটনাতে জড়িত সন্দেহে একজন সিনিয়র টেলিভিশন সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের সময় তামিলনাড়ুর পূর্ববর্তী ক্ষসতাসীন দল ডিএমকের সাথে সম্পর্কিত কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। সাবেক মন্ত্রী ও ডিএমকে নেতা সেন্থিল বালাজি এবং তার ভাই অশোক বালাজিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে চেন্নাই পুলিশ।

সিনেসার জনপ্রিয় নায়ক থেকে জননায়ক বনে যাওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপাতি বিজয় নামে পরিচিত, গত ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

তারপরের মাসেই তার সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে একটি ষড়যন্ত্র শুরু হয়। সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ও ইউটিউবার তিরুনাভুক্কারাসুকে সামনে রেখে বিজয় সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য এবং তাদের বিভিন্ন ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, এ ষড়যন্ত্রের নাম দেওয়া হয়েছিল ‘প্রজেক্ট মেঘালয়া’। ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য উপলব্ধি করা হয়েছে অর্থের প্রলোভন দেখিয়ে বিজয়ের দলের টিভিকের অন্তত ১৫ জন বিধায়ককে কিনে ফেলা।

ফ্লোর ক্রসিঙের আইনী জটিলতা থেকে এড়াতে সরকার বিরোধী অনাস্থা না এনে প্রথমে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার ষড়যন্ত্র হবে এবং এরপর ১৫ জন বিধায়ক একসাথে পদত্যাগ করলে বিজয়ের নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

গত নির্বাচনে টিভিকে ১০৮টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ হয়েছে। তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার ছিল ১১৮টি আসন। কয়েকটি ছোট দলের সমর্থনে বিজয় তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবারের মত জোট সরকার গঠন করেছেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার ৬২০ যাত্রী ভোগান্তিতে

জুন মাসের শেষ সপ্তাহে উথানগারাই কেন্দ্রের টিভিকে বিধায়ক এন ইলাইয়ারাজার সাথে তিরুনাভুক্কারাসু যোগাযোগ করেন। তিনি একটি বিরোধী রাজনৈতিক দলের বড় নেতাদের নাম উল্লেখ করে ইলাইয়ারাজাকে বিধানসভায় দলীয় হুইপের সিদ্ধান্ত অমান্য করে ভোট দেওয়ার প্রস্তাব দেন। এর বিনিময়ে ৩৫ কোটি রুপি দেওয়ার লোভ দেখানো হয়। বিধায়ক ইলাইয়ারাজা সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরপর ষড়যন্ত্রকারীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের খুনের হুমকি দিতে শুরু করেন। যাইহোক, হুমকিকে ভয় না পেয়ে বিধায়ক ইলাইয়ারাজা ২৯ জুন চেন্নাই পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। ওই সময়ে ‘প্রজেক্ট মেঘালয়া’র খবর ফাঁস হয়।

পুলিশ মূল অভিযুক্ত তিরুনাভুক্কারাসুসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ফোন, চ্যাট রেকর্ড এবং ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষায় পুলিশ দেখতে পায়, মূল অভিযুক্ত তিরুনাভুক্কারাসুর সাথে পুথিয়া থালাইমুরাই চ্যানেলের সিনিয়র সাংবাদিক বিজয়নের নিয়মিত যোগাযোগ ছিল। গত বৃহস্পতি ও শুক্রবার পুলিশ বিজয়নকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার ফোনটি জব্দ করেছে। তবে চেন্নাই প্রেসক্লাব পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করে এটিকে সংবাদপত্রের স্বাধীনতা দমন করার চেষ্টা বলে অভিহিত করেছে। ক্লাবটি জানিয়েছে যে, ১৫ জুলাই গভীর রাত পর্যন্ত বিজয়নেকে জিজ্ঞাসাবাদ করা হয়, সঠিক প্রক্রিয়া ছাড়াই তার ফোন জব্দ করা হয় এবং পর দিন আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। যদিও পুলিশ দাবি করেছে, তারা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজয়নকে জিজ্ঞাসাবাদ করছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে সাবেক মন্ত্রী ও ডিএমকে নেতা সেন্থিল বালাজি এবং তার ভাই অশোক বালাজির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের জন্য জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। সেন্থিল বালাজির সাথে মুখ্যমন্ত্রী বিজয়ের সম্পর্কের বৈরিতা পুরোনো। গত বছর সেপ্টেম্বরে কারুরে বিজয়ের একটি নির্বাচনী জনসভায় পদদলিত হয়ে ৪১ জন মারা যান, সেই ঘটনায় বিজয় ডিএমকে এবং সেন্থিলকে দায়ী করেছিলেন। সেন্থিল কারুর এলাকায় প্রভাবশালী বিধায়ক। তবে ডিএমকে এ ধরনের ষড়যন্ত্রের সাথে নিজেদের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে।

আরও পড়ুন: সেতুমন্ত্রী: ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে উৎসবমুখর রথযাত্রা, নিরাপত্তায় বিএনপি-ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


বরিশালে উৎসবমুখর রথযাত্রা, নিরাপত্তায় বিএনপি-ছাত্রদল

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের অংশ হিসেবে হাজারো ভক্ত-অনুরাগীর মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করেছে বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলের দিকে নগরীর শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণ থেকে রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবকে কেন্দ্র করে নগরীতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্য নিয়ে রথযাত্রার শুরু থেকেই তারা মাঠে থেকে সার্বিক তদারকি সম্পন্ন করেন।

একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। তীব্র গরমে ভক্তদের তৃষ্ণা মেটাতে তাদের পক্ষ থেকে দিনভর পানি বিতরণ কর্মসূচিও চালানো হয়।

কেন্দ্রীয় নির্দেশনার কথা উল্লেখ করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকীম আবেদিন প্রিম বলেন, ‘কেন্দ্রীয় সুনির্দিষ্ট নির্দেশনায় আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছি। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে আমরা সর্বদা কাজ করছি এবং ভবিষ্যতেও আমাদের এই সেবা ও তদারকি অব্যাহত থাকবে।’

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম উল্লেখ করেন, ‘ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে রাজপথে রয়েছে। রথযাত্রার মতো একটি বড় উৎসবে যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় এবং ভক্তরা যেন শান্তিতে উৎসব পালন করতে পারেন, সেজন্য আমাদের নেতাকর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ধরনের শৃঙ্খলার কাজে যুক্ত ছিলেন।’

রথযাত্রায় জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে পৃথক তিনটি সুসজ্জিত রথে বসিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করানো হয়। এ সময় হাজারো পুণ্যার্থী দড়ি টেনে রথ এগিয়ে নেন, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু জানান, শংকর মঠ থেকে যাত্রা শুরু করে রথগুলো নতুনবাজার, অমৃত লাল দে সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, নগর ভবন, চকবাজার, বাজার রোড, নাজিরপুল ও জেলখানা মোড় ঘুরে নতুনবাজারের অমৃতাঙ্গনে গিয়ে শেষ হয়।

তিনি আরও জানান, আগামী শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ১ হাজার একর জমি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ১ হাজার একর জমি প্রদান

ভারত-বাংলাদেশ সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) ১ হাজার একরের বেশি জমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে। মে মাসে রাজ্যে নতুন সরকারের ক্ষমতায় আসার পর এই জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্টে উল্লেখ করেছেন, ‘জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সীমান্তকে শক্তিশালী করা আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।’ ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত করার প্রতিশ্রুতি রক্ষার জন্য প্রয়োজনীয় বেড়া নির্মাণের লক্ষ্যে বিএসএফের কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত ১৭২ দশমিক ৬ কিলোমিটারজুড়ে বিস্তৃত মোট ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হয়েছে।

মুখ্যমন্ত্রী কর্তৃক প্রদত্ত জেলাভিত্তিক তালিকা অনুসারে, সীমান্ত বেড়া নির্মাণের জন্য সবচেয়ে বেশি জমি মুর্শিদাবাদ জেলায় প্রদান করা হয়েছে, যা মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। এই জেলায় ৪৫ দশমিক ৪ কিলোমিটার সীমান্তের জন্য বিএসএফকে দেওয়া হয়েছে ৩৩৭ একর জমি, যা মোট জমির হস্তান্তরের প্রায় ৩৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, যেখানে ৪২ দশমিক ৭ কিলোমিটারের জন্য ২৪১ দশমিক ০৩ একর জমি দেওয়া হয়েছে।

অন্য জেলার মধ্যে কোচবিহারে ১৩৫ দশমিক ৩৩ একর, মালদহে ১৭৬ দশমিক ৭৮ একর, নদীয়ায় ৯৫ দশমিক ১১ একর, দক্ষিণ দিনাজপুরে ২৬ দশমিক ৪১ একর, দার্জিলিংয়ে ৪ দশমিক ৩১ একর, উত্তর দিনাজপুরে ৬ দশমিক ৬১ একর এবং জলপাইগুড়িতে ২ দশমিক ১৭ একর জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফের হাতে প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের নাগরিকদের জন্য একটি নিরাপদ ও সুনিশ্চিত পরিবেশ তৈরি করতে এই প্রকল্পগুলো দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল রয়েছি।’

২০১৫ সালে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয়েছিল, সে সময় ভারত ১০ হাজার একরের কিছু বেশি জমি বাংলাদেশকে ছেড়ে দেয়। তখন পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের পক্ষ থেকে এ নিয়ে নানা প্রশ্ন ও আপত্তি উঠেছিল। কিন্তু বর্তমান সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পশ্চিমবঙ্গের বিপুল পরিমাণ কৌশলগত জমি প্রদান করা হলেও, এখন পর্যন্ত রাজ্যের নাগরিক সমাজ বা কোনো সংগঠনের পক্ষ থেকে বড় কোনো আপত্তি কিংবা প্রশ্ন তোলা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের (২৬) মরদেহ উদ্ধার হয়েছে। দীর্ঘ ৮ ঘণ্টার তল্লাশি অভিযান শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থলের অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারের কুমড়াকান্দি এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। গত বছর তিনি সেরা ডুবুরি হিসেবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে। সাদিকসহ তিনজন নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন। দ্রব্যটি পরিষ্কারের কাজ করার সময় স্পিডবোটের সামনের দিকে থাকা সাদিক ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, স্পিডবোটে থাকা অপর দুই সদস্যের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার সময় সাদিক মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। তবে তিনি একজন অত্যন্ত প্রশিক্ষিত ডুবুরি ছিলেন, তাই কোনো আঘাত না পেলে এভাবে নিখোঁজ হওয়ার কথা নয়।

নিখোঁজ সহকর্মীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরাও অভিযানে অংশ নেন। দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পর অবশেষে কেরোসিন ঘাট এলাকা থেকে উদ্ধারকারীরা তার মরদেহ উদ্ধার করতে সমর্থ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহদী আমিনের সঙ্গে আইওএম প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


মাহদী আমিনের সঙ্গে আইওএম প্রধানের বৈঠক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সাক্ষাতে বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা আরো শক্তিশালী করা, নিরাপদ শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

মাহ্‌দী আমিন ওইদিন বাংলাদেশ থেকে অন্যান্য দেশে জনশক্তি রপ্তানির নতুন বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ও নতুন আন্তর্জাতিক বাজারে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ বৃদ্ধি, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং বৈদেশিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনশক্তি গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।

একই সঙ্গে তিনি নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে নারী শ্রমিকের বিদেশে কর্মসংস্থান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। এ সময় নিরাপদ, সুশৃঙ্খল, স্বচ্ছভাবে ও কম খরচে অভিবাসন প্রক্রিয়া কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা যায় এবং বিদেশগামী কর্মীদের জন্য সহজতর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা যায়, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইওএম প্রতিনিধি দল বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম তুলে ধরে এবং সরকারের বিভিন্ন উদ্যোগে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। বিদেশগামী কর্মীদের জন্য অত্যাধুনিক সেবা, অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়ন এবং সরকারি উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেয় সংস্থাটি।

বৈঠকে বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আসন্ন উদ্বোধনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%