ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা


মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

লিওনেল মেসি ছাড়া নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বিশ্বচ্যাম্পিয়নরা আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। এই সময়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হিসেবে উরুগুয়ে ও কোস্টারিকা থাকবে।

সূচি অনুযায়ী, আর্জেন্টিনা আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে যাচ্ছে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক লা বোমবোনেরা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিকল্প হিসেবে লা প্লাতার এস্তাদিও উনিকো স্টেডিয়ামও বিবেচনায় ছিল। তবে সেখানে সংস্কারকাজ চলমান থাকায় লা বোমবোনেরাই এগিয়ে রয়েছে।

আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় ম্যাচটি ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। কোস্টারিকার বিরুদ্ধে কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা। এর আগে এই শহরে বলিভিয়াকে হারিয়ে ছিল তারা।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যবিপ্রবির খেলোয়াড়দের পেটালেন

এই দুটি ম্যাচের মাধ্যমে মেসি ছাড়া আর্জেন্টিনার নতুন পথচলার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। বেনিনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আবেগঘন পরিবেশে জাতীয় দলের জার্সিতে নিজের ঐতিহাসিক অধ্যায়ের ইতি টেনেছেন মেসি, যিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

এছাড়া, বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলতে দেখা যাবে না অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকেও। তার অনুপস্থিতিতে ক্রিস্তিয়ান রোমেরোকে দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এদিকে, আসন্ন ট্রেনিং ক্যাম্পে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের বিষয়টিও আরও এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৭ সালের মার্চে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে দল গোছানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে এই দুটি ম্যাচকে কাজে লাগাতে চান স্কালোনি। নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার পাশাপাশি দলের কৌশল ও একাদশ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন তিনি।

মেসি ও ওতামেন্দিকে ছাড়াই নতুন নেতৃত্বে আর্জেন্টিনা কতটা কার্যকর ফুটবল খেলতে পারে, উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটি হবে তারই গুরুত্বপূর্ণ পরীক্ষা।

আরও পড়ুন: ৪২ বছর বয়সে মারা গেলেন বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন ছোটন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ এম


দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও জানান, সরকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোর পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সহায়তা প্রদান করছে। পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা দেওয়ার পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে। ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শারদীয় দুর্গোৎসব’ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) এক বাণী প্রদান করেছেন। তিনি বাণীতে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, দুর্গাপূজা বাংলাভাষী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল আকাশ, শুভ্র কাশফুল এবং উৎসবের আনন্দঘন আবহ প্রতিবছর দেবী দুর্গার আগমন তার ভক্তদের হৃদয়ে নতুন আশা ও কল্যাণের প্রত্যয় জাগায়। দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়। অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে ন্যায় ও মানবতার চিরন্তন আহ্বান।

তিনি আরও বলেন, এ দেশের হিন্দু সম্প্রদায় দীর্ঘকাল ধরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। দুর্গাপূজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, বরং এর সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার সমাজ-সংস্কৃতি ও ঐতিহ্য। এই উৎসবে সমাজের সব স্তরের মানুষ সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হন।

মানুষে-মানুষে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। রাষ্ট্রপতি কামনা করেন, শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন আরও সুদৃঢ় হোক।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব ধর্মীয় সম্প্রদায় যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্ভয়ে, স্বাধীন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায়, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে এবং মুক্তির পথ দেখায়। রাষ্ট্রপতি সকলকে আহ্বান জানান, যার-যার ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত এবং মানবতার কল্যাণে নিবেদিত হওয়া উচিত। ধর্ম, বর্ণ বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য, বঞ্চনা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের এবং আমাদের সবার।

তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে পড়ুক। রাষ্ট্রপতি বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সব ভেদাভেদ ভুলে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক- এটাই তার একান্ত প্রত্যাশা।

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও বিদেশে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ক্লাবের ৮৩ রানের জয়, গুলশানকে উড়িয়ে দিল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০১ এম


ঢাকা ক্লাবের ৮৩ রানের জয়, গুলশানকে উড়িয়ে দিল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ ওভারের প্রীতি ম্যাচে গুলশান ক্লাবকে ৮৩ রানে পরাজিত করেছে ঢাকা ক্লাব। ব্যাটিংয়ে আরসলান রহমানের ৭৩ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে প্রতিপক্ষের চার উইকেট দখল করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এনায়েত।

ঢাকা ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন আরসলান রহমান, যিনি ৭৩ রান করেন।

তিনি ৬১ বলের ইনিংসে আটটি চার মারেন। তানভীর ৩১ বল খেলে অপরাজিত ৩৯ রান করেন। মশিউর আলম মিঠুনের ব্যাট থেকে আসে ২৪ রান, মোহাম্মদ আলী আজম করেন ২০ এবং শাবাব জামিলের রান ১৬।

গুলশান ক্লাবের বোলারদের মধ্যে সানবীর আহমেদ ও গুদ্দু দুটি করে উইকেট নেন। আলী শাহ, তানভীর পাশা ও রায়ান শরীফ দীপ্র একটি করে উইকেট দখল করেন।

জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুলশান ক্লাব শুরু থেকেই চাপের মধ্যে পড়ে। প্রথম ওভারেই সৈয়দ নওশাদকে হারায় তারা, যিনি চার বলে আট রান করে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি বড় ব্যবধানে পিছিয়ে পড়ে।

ফারহান ১০ রান করে আউট হওয়ার পর এহসানও ফিরে যান। এরপর আমির বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। মশিউর আলম মিঠুনের স্পিনে ৬ বলে ৯ রান করে তিনি ফেরেন। নিজের পরের ওভারে আবার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আরও চাপে ফেলেন মিঠুন। পরে তানভীরকে ফিরিয়ে দেন এনায়েত।

মধ্যে গুদ্দু ও হার্শের ব্যাটে গুলশান ক্লাব কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দুজনের জুটিতে আসে ৩২ রান। ২১ বলে ৩২ রান করে হার্শ আউট হলে সেই প্রতিরোধ ভেঙে যায়। এরপর ২৪ বলে ১৮ রান করা গুদ্দুকেও ফিরিয়ে দেন এনায়েত।

শেষদিকে সানবীর আহমেদকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন এনায়েত। অন্যদিকে শেষ ব্যাটার রায়ানকে ফিরিয়ে গুলশান ক্লাবের ইনিংসের সমাপ্তি টানেন জায়ান।

অবশেষে ২৪.৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় গুলশান ক্লাব। ফলে ৮৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্লাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে জানানো হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০২ এম


সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে জানানো হয়নি

সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে, এই বিষয়ে বাংলাদেশ সরকার বা জেদ্দায় অবস্থিত বাংলাদেশের মিশনকে পূর্বে অবহিত করা হয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ সরকার বিষয়টি সম্পর্কে জানতে পারে।

এই ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে গত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের একটি সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিস্তারিত জানার জন্য চিঠি পাঠানো হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য প্রকাশ করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। সৌদি আরবের বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে জেদ্দার আদালতে এ মামলার বিচারপ্রক্রিয়া চলছিল। এ সময় বাংলাদেশের দুজন বিশিষ্ট নাগরিক দোভাষী হিসেবে সহযোগিতা করেছেন।

কনসুলার সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে কোনো দেশের নাগরিক গ্রেপ্তার হলে বন্দির অনুরোধে আটককারী দেশকে অবিলম্বে তাঁর দেশের কনসুলেটকে জানাতে এবং কনসুলার সহায়তার সুযোগ দিতে হয়। বাংলাদেশ ও সৌদি আরব উভয়ই এই সনদের পক্ষভুক্ত। তবে, দুই বাংলাদেশি তাঁদের গ্রেপ্তারের বিষয়টি কনসুলেটকে জানাতে অনুরোধ করেছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সৌদি কর্তৃপক্ষ দুই বাংলাদেশিকে আটক করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এমনটি হওয়ার কথা নয়। তাঁদের পক্ষ থেকে কেন বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুরুকপাতায় সড়ক আছে, বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০২ এম


কুরুকপাতায় সড়ক আছে, বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষা নেই

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে সড়ক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। কুরুকপাতা বাজার এবং পোয়ামুহুরী পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়েছে, তবে সড়ক শেষ হওয়ার পর থেকেই পাহাড়িদের জীবনে শুরু হয় চরম দুর্ভোগ।

সন্ধ্যার পর বিদ্যুতের অভাবে বিশাল এলাকা অন্ধকারে ডুবে যায়। শিক্ষার্থীদের কুপির আলোতে পড়াশোনা করতে হয়, এবং জরুরি রোগীদের চিকিৎসার জন্য উপজেলা সদরে যেতে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। পরিবহন খরচ বেশি হওয়ার কারণে পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্যের সঠিক দাম পান না জুমচাষিরা। এছাড়া, মোবাইল নেটওয়ার্কের অভাব, মাধ্যমিক বিদ্যালয়, পূর্ণাঙ্গ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিবিএস) ২০২২ সালের জনশুমারির তথ্য অনুযায়ী, কুরুকপাতা ইউনিয়নের মোট জনসংখ্যা ১১ হাজার ২১৬। এখানে ১৪২টি পাড়ায় প্রধানত ম্রো, ত্রিপুরা ও মারমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে।

স্থানীয় খামলাই ম্রো বলেন, "সড়ক হয়েছে ঠিকই, কিন্তু বিদ্যুৎ ও নেটওয়ার্ক এখনো পৌঁছায়নি। কিছু ঘরে সৌরবিদ্যুৎ থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বাধ্য হয়ে কেরোসিনের বাতির ওপর নির্ভর করতে হয়।"

স্বাস্থ্যসেবার করুণ চিত্র তুলে ধরে স্থানীয় বাসিন্দা মেনদন ম্রো ও পোয়ামুহুরীর অঞ্জনা ত্রিপুরা জানান, রাতে অসুস্থ হলে প্রাণ বাঁচানোর আতঙ্কে থাকতে হয়। চিকিৎসকের কাছে যাওয়া বা সাধারণ পরীক্ষা করাতে সারাদিন চলে যায়। এমনকি জন্মনিবন্ধনের মতো নাগরিক সেবা নিতে যাতায়াতেই পরিবারগুলোকে এক হাজার টাকার বেশি খরচ করতে হয়।

এদিকে ইউনিয়নে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষা শেষে শিশুদের দূর-দূরান্তে পড়াশোনা করতে হয়। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের অভাব শিক্ষা থেকে শুরু করে সরকারি সেবা প্রাপ্তিতে ভোগান্তি বাড়িয়েছে।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকার কারণে নেটওয়ার্ক ও অবকাঠামো না থাকায় আলীকদম সদর এলাকায় কক্ষ ভাড়া নিয়ে পরিষদের প্রশাসনিক কাজ করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষ সঠিক সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

জানা গেছে, এই এলাকায় উন্নয়নের প্রধান বাধা জমি ও বনাঞ্চলসংক্রান্ত জটিলতা। ১৮৮০ সালে মাতামুহুরী নদীর অববাহিকার বিস্তীর্ণ এলাকা ‘মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট’ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৪ সালে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের গেজেট প্রকাশিত হলেও সংরক্ষিত বনাঞ্চলের সীমানা ও আইনি অবস্থানের কারণে কোনো স্থায়ী ভবন বা অবকাঠামো নির্মাণ সম্ভব হচ্ছে না।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, "রিজার্ভ ফরেস্টের কারণে বন বিভাগের আপত্তিতে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আইনি জটিলতা রয়েছে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (NOC) নেওয়ার প্রক্রিয়া চলছে।"

ইউএনও আরও জানান, এলাকায় মাধ্যমিক বিদ্যালয়, পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%