ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

অশ্লীল গান গাইতে মাফিয়াদের চাপ ছিল : কুমার শানু


অশ্লীল গান গাইতে মাফিয়াদের চাপ ছিল : কুমার শানু

নব্বইয়ের দশকের বলিউডে কুমার শানু মানে একের পর এক কালজয়ী রোমান্টিক গান। ‘আশিকি’, ‘সাজন’ কিংবা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো সিনেমার গানগুলো শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এবার তিনি সেই সোনালি সময়ের এক অন্ধকার দিক নিয়ে আলোকপাত করেছেন।

সম্প্রতিকালে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক দাবি করেছেন যে, ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়েও অশালীন গান গাওয়ার জন্য তাকে ‘মুভি মাফিয়া’ এবং ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের চাপের মুখে পড়তে হয়েছে।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, গানে কখনোই অশ্লীলতা না আনার একটি ব্যক্তিগত নীতি তিনি মেনে চলতেন। তবে তিনি জানান, পরিস্থিতি সব সময় তার নিয়ন্ত্রণে ছিল না। ক্ষোভ প্রকাশ করে কুমার শানু বলেন, ‘এমন এক-দুইটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে প্রবল চাপের কারণে গান গাইতে হয়েছিল।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

না গাইলে হয়তো কাজের পরিবেশ আরো জটিল হয়ে যেত।’ উদাহরণ হিসেবে তিনি তার গাওয়া ‘রাজ গায়া তবলা তবেলে মে’ গানটির কথাও উল্লেখ করেন এবং জানান যে, এটিকেও তিনি ওই বিতর্কের তালিকায় অন্তর্ভুক্ত করবেন।

নিজের নীতিতে অটল থাকার কারণে পেশাগত ও আর্থিকভাবে তিনি বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও জানান এই কিংবদন্তি গায়ক। যদিও অনেক কাজ হাতছাড়া হয়েছে, তবুও তিনি অনড় ছিলেন।

কুমার শানুর ভাষায়, কাজ কমে গেলেও তিনি নিজের পছন্দের বাইরে যেতে চাননি এবং আদর্শ ধরে রেখে যে ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে তার কোনো আফসোস বা আক্ষেপ নেই।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার ৬২০ যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরগুনার আমতলী সরকারি এ কে হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জাবেদ ইমন (১৫) হত্যার বিচার এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকার বাসিন্দা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এই কারণে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরের এ কে স্কুল চৌরাস্তা এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আন্দোলনকারী ওই সময় ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দাবি জানান যে, ইমন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা এবং তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নিহত জাবেদ ইমন ছিলেন আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আড়পাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। ইমন আমতলী সরকারি এ কে হাই স্কুলের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অবশ্য, গত ২৯ জুলাই আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইসগেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করার সময় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমতলী থানা পুলিশের প্রচেষ্টায় তার পরিচয় নিশ্চিত করা হয়।

 

ইমনের পরিচয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর এত মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হুসাইন জানান, স্কুলশিক্ষার্থী ইমন হত্যার মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি জানিয়েছেন।

আব্দুস সাত্তার বলেন, সরকারের প্রতিশ্রুতি রক্ষায় চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল বাস্তবায়ন করা হবে। সাধারণত প্রতি পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল প্রদান করা হয়।

তবে তিনি জানালেন, গত সরকার ১১ বছরেও পে-স্কেল বাস্তবায়ন করেনি। প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

তিনি আরও উল্লেখ করেছেন, পে-স্কেল বাস্তবায়নের ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি হতে পারে। বর্তমানে অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ বিদ্যমান। কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করে এসব সংকট মোকাবেলা করতে হবে।

জ্বালানি সংকটকে বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মুখ্য সচিব বলেন, এটি শুধুমাত্র বাংলাদেশের নয়, একটি বৈশ্বিক সমস্যা। এ সংকট সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে।

এদিকে, জনপ্রশাসন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ আজ শেষ হচ্ছে। তাদের মেয়াদ বাড়ানো হবে কিনা বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, সে সম্পর্কে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসবে বলেও জানান মুখ্য সচিব।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে।

এ কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।

২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে এ বছরের ২১ জানুয়ারি। কমিশন প্রধানের দায়িত্ব পালন করেছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

বিদ্যমান গ্রেড ২০টি বহাল রেখে কমিশন বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকার করার সুপারিশ করা হয়। আর সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয় ১ লাখ ৬০ হাজার টাকায়।

এদিকে, গত ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা করেছেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারী কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে: এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

​মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে: এমপি খোকন তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। রবিবার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬' উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, "পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষদের বিভ্রান্ত করেছে। আর এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।"বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গণভোটে দেওয়া জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এর জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যা এখন কেবল সময়ের ব্যাপার। ফলে এই ইস্যুকে পুঁজি করে জামায়াত যে অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হতে বাধ্য।" তিনি জনগণকে ধৈর্য ধরার এবং সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে মন্তব্য করেছিলেন। গোলাম পরওয়ারের সেই বক্তব্যের জবাবেই সংসদ সদস্য খোকন তালুকদার এসব কথা বলেন।

এসময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাঁজা সেবন ও স্ত্রীকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


গাঁজা সেবন ও স্ত্রীকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে মারধরের অপরাধে শাহ আলম আলী (৪৫) নামে একজন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের অর্থ না পরিশোধ করলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এই মোবাইল কোর্টটি পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

জানা যায়, উত্তরসুর গ্রামের শাহ আলম আলী গাঁজা সেবন করার পর উচ্ছৃঙ্খল আচরণ করতে শুরু করেন এবং একপর্যায়ে তিনি নিজ স্ত্রীকে প্রহার করেন। যখন বিষয়টি প্রশাসনের নজরে আসে, তখন ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়। পরে অভিযোগের সত্যতা ও অপরাধের প্রকৃতি বিবেচনায় তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকাটি পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মাদক সেবন এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট বা বিরক্তিকর আচরণের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। সেইসাথে আইনশৃঙ্খলা ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানিয়েছেন, মাদক সেবন, নেশাগ্রস্ত অবস্থায় উচ্ছৃঙ্খলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান এবং ব্যবস্থা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%