প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি জানিয়েছেন।
আব্দুস সাত্তার বলেন, সরকারের প্রতিশ্রুতি রক্ষায় চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল বাস্তবায়ন করা হবে। সাধারণত প্রতি পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল প্রদান করা হয়।
তবে তিনি জানালেন, গত সরকার ১১ বছরেও পে-স্কেল বাস্তবায়ন করেনি। প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।
তিনি আরও উল্লেখ করেছেন, পে-স্কেল বাস্তবায়নের ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি হতে পারে। বর্তমানে অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ বিদ্যমান। কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করে এসব সংকট মোকাবেলা করতে হবে।
জ্বালানি সংকটকে বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মুখ্য সচিব বলেন, এটি শুধুমাত্র বাংলাদেশের নয়, একটি বৈশ্বিক সমস্যা। এ সংকট সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে।
এদিকে, জনপ্রশাসন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ আজ শেষ হচ্ছে। তাদের মেয়াদ বাড়ানো হবে কিনা বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, সে সম্পর্কে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসবে বলেও জানান মুখ্য সচিব।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে।
এ কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।
২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে এ বছরের ২১ জানুয়ারি। কমিশন প্রধানের দায়িত্ব পালন করেছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
বিদ্যমান গ্রেড ২০টি বহাল রেখে কমিশন বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকার করার সুপারিশ করা হয়। আর সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয় ১ লাখ ৬০ হাজার টাকায়।
এদিকে, গত ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা করেছেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারী কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন