ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে: এমপি খোকন তালুকদার


গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে: এমপি খোকন তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। রবিবার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬' উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, "পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষদের বিভ্রান্ত করেছে। আর এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।"বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গণভোটে দেওয়া জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এর জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যা এখন কেবল সময়ের ব্যাপার। ফলে এই ইস্যুকে পুঁজি করে জামায়াত যে অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হতে বাধ্য।" তিনি জনগণকে ধৈর্য ধরার এবং সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে মন্তব্য করেছিলেন। গোলাম পরওয়ারের সেই বক্তব্যের জবাবেই সংসদ সদস্য খোকন তালুকদার এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

এসময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাঁজা সেবন ও স্ত্রীকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


গাঁজা সেবন ও স্ত্রীকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে মারধরের অপরাধে শাহ আলম আলী (৪৫) নামে একজন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের অর্থ না পরিশোধ করলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এই মোবাইল কোর্টটি পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

জানা যায়, উত্তরসুর গ্রামের শাহ আলম আলী গাঁজা সেবন করার পর উচ্ছৃঙ্খল আচরণ করতে শুরু করেন এবং একপর্যায়ে তিনি নিজ স্ত্রীকে প্রহার করেন। যখন বিষয়টি প্রশাসনের নজরে আসে, তখন ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়। পরে অভিযোগের সত্যতা ও অপরাধের প্রকৃতি বিবেচনায় তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকাটি পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মাদক সেবন এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট বা বিরক্তিকর আচরণের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। সেইসাথে আইনশৃঙ্খলা ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানিয়েছেন, মাদক সেবন, নেশাগ্রস্ত অবস্থায় উচ্ছৃঙ্খলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান এবং ব্যবস্থা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিতে গিয়ে থানার গেটেই বাবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:১০ পি.এম


কুমিল্লায় ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিতে গিয়ে থানার গেটেই বাবার মৃত্যু

৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদার ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন। তার হাতে ছিল একটি লিখিত অভিযোগ। কিন্তু পুলিশের কাছে অভিযোগটি জমা দেওয়ার পূর্বে হঠাৎ তিনি থানার প্রধান ফটকের সামনে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনা ঘটেছে শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সামনে। নিহত আবু তাহের মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের তার ছেলের নাম শহিদুল ইসলাম শরীফের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ জানাতে থানায় এসেছিলেন। থানার পাশে একটি দোকান থেকে তিনি লিখিত অভিযোগ তৈরি করে আনেন। অভিযোগের কপি হাতে নিয়ে থানায় ঢোকার সময় তিনি প্রধান ফটকের কাছে হঠাৎ পড়ে যান।

পুলিশ সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, আবু তাহেরের সঙ্গে শ্বাসকষ্টের কারণে ব্যবহৃত একটি ইনহেলার ছিল। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, আবু তাহেরের ছেলে শরীফ মাদকাসক্ত ছিলেন এবং তিনি বাবাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শনিবার সকালে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রতিবেশীরা পরে তাকে উদ্ধার করেন। স্থানীয়দের মতে, তিনি ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশায় থানায় এসেছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, থানায় অভিযোগ দিতে এসে গেটের সামনে পড়ে যাওয়ার পর পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক বিবেচনায় স্টার্টআপে বিনিয়োগ করবে না সরকার: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


রাজনৈতিক বিবেচনায় স্টার্টআপে বিনিয়োগ করবে না সরকার: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন যে, রাজনৈতিক সংশ্লিষ্টতা বা বিবেচনায় কোনো স্টার্টআপ প্রতিষ্ঠানে সরকার বিনিয়োগ করবে না।

এই বক্তব্য তিনি রোববার (১৬ আগস্ট) ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

রেহান আসিফ আসাদ আরও বলেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা বিবেচনায় কোনো স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে না। গত ছয় মাসে এরকম কোনো নজিরও তৈরি হয়নি।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন যে, দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য ৪০০ কোটি টাকা নিয়ে ‘ফান্ড অব ফান্ডস’ চালু করা হয়েছে।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী আরও জানিয়ে দেন, সরকারের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ স্টার্টআপ হাবে পরিণত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: রিপন ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় আ'হ'ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: রিপন ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় আ

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: রিপন ভাই, সখীপুর কচুয়া রোডে একটি মোটরসাইকেল এক্সিডেন্ট করেছেন। এর ফলে তিনি গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের বিছানায় ভর্তি আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহপাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন। ১৬/০৮/২০২৬ ইং, মাসুদ রানা টাঙ্গাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%