ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শিবিরের ২ নেতাকে পঙ্গু করার মামলায়: ৮ আসামির বিচার আজ শুরু হচ্ছে


শিবিরের ২ নেতাকে পঙ্গু করার মামলায়: ৮ আসামির বিচার আজ শুরু হচ্ছে

যশোরের চৌগাছায় ২০১৬ সালে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজানোর মাধ্যমে তাদেরকে গুলি করে এবং অমানুষিক নির্যাতনের ফলে পঙ্গু করে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। তৎকালীন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ মোট আট আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলার শুরুতে বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) এবং সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ। আটকের পর তাদের আদালতে উপস্থাপন না করে টানা দুই রাত ধরে নির্মম নির্যাতন করা হয়। পরে পুলিশের নির্দেশে অধীনস্থ সদস্যরা সাজানো ‘বন্দুকযুদ্ধের’ নাটক তৈরি করে ওই দুই নেতার পায়ে গুলি করে।

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গুলি করার পর আসামিরা চরম অমানবিক আচরণ করে অভিযোগকারীদের ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে দেয় এবং মিথ্যা মামলায় আদালতে চালান করে। এই পাশবিক নির্যাতনের কারণে ক্ষতস্থানে মারাত্মক পচন ধরায় চিকিৎসকরা শেষ পর্যন্ত দুই নেতার পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে পুলিশের দেওয়া অস্ত্র মামলাটিও আদালতে পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়।

এই মামলার অভিযুক্ত আট আসামির মধ্যে বর্তমানে তিনজন কারাগারের ভিতরে রয়েছেন। তারা হলো চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান এবং কনস্টেবল জহরুল হক। অন্যদিকে, মামলার প্রধান আসামি যশোরের তৎকালীন এসপি আনিসুর রহমানসহ বাকি পাঁচজন পলাতক রয়েছেন। পলাতক অন্য আসামিরা হলো চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল এবং এসআই মাজেদুল।

এই মামলায় অভিযুক্ত আট আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২০ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছিলেন। এরপর আদালত উভয় পক্ষের শুনানি শেষে আজকের দিনটি পরবর্তী কার্যক্রমের জন্য ধার্য করে।

আরও পড়ুন: বৃহস্পতিবার ঢাকার মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারো মার্কিন হামলা ইরানের সামরিক স্থাপনায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:২৯ এম


আবারো মার্কিন হামলা ইরানের সামরিক স্থাপনায়

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের দক্ষিণাঞ্চলের গোরুক শহর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এসব হামলা ছিল ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ এবং এটি তাদের দাবি অনুযায়ী ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাব হিসেবে পরিচালিত হয়েছে।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিসাবে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের ঘটনায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য একটি হুমকি তৈরি করেছিল।

সেন্টকমের ভাষ্যানুযায়ী, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থলভিত্তিক ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একমুখী হামলার জন্য ব্যবহৃত দু’টি ড্রোন ধ্বংস করে ফেলা হয়েছে।

মার্কিন বাহিনী দাবি করেছে, এসব স্থাপনা ও ড্রোন আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছিল। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দ্রুত সামরিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোরুক শহর ও কেশম দ্বীপ উভয়ই পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে।

বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে মার্কিন এবং ইরানি বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক এই হামলা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।

মার্কিন ঘোষণার পরপরই ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু অতীতে এ ধরনের হামলার ঘটনায় তেহরান সাধারণত যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থানের কথা তুলে ধরেছে।

পর্যবেক্ষকদের ধারণা, ইরানের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে পার্সী উপসাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়। বর্তমানে আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়া থেকে আরো ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ এম


লিবিয়া থেকে আরো ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তারা দেশে ফিরছেন। এদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

আজ সোমবার (০১ জুন) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এর আগে রবিবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে তাদের ফেরার কথা জানায়। প্রত্যাবাসনকালে দেশটির রাষ্ট্রদূত অভিবাসীদের সঙ্গে কথা বলেন।

এই সময়ে অভিবাসীরা লিবিয়ায় মানবপাচারের শিকার হওয়ার করুণ অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, দালালচক্রের প্রলোভনে পড়ে সাগরপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় এসে বিভিন্ন মানবপাচারকারী ও অপরাধী চক্রের হাতে জিম্মি হন। অনেকেই মুক্তিপণ আদায়ের জন্য শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করেন। কেউ কেউ পরিবারের জমি-জমা বিক্রি করে সর্বস্বান্ত হওয়ার কথাও জানান।

এছাড়া, দীর্ঘদিন ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তারা। তারা ভবিষ্যতে আর কখনো এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে না আসার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রদূত তাদের কথা মনোযোগসহকারে শোনেন এবং সান্ত্বনা প্রদান করেন।

রাষ্ট্রদূত প্রত্যাবাসীদের দেশে ফিরে নতুন উদ্যমে জীবন শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাদের নিজ নিজ এলাকায় লিবিয়ায় তাদের দুঃখ-কষ্ট, নির্যাতন, মানবপাচারের শিকার হওয়ার অভিজ্ঞতা এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতির কথা সকলের কাছে তুলে ধরার অনুরোধ জানান, যাতে অন্য কেউ এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে বিদেশ গমনে উৎসাহিত না হয়।

রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন, অনিয়মিত অভিবাসন ব্যক্তি ও পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষতির পাশাপাশি জাতীয় পর্যায়েও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। এ প্রেক্ষিতে তিনি সকলকে বৈধ ও নিরাপদ অভিবাসনের পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং বিদেশে যাওয়ার পূর্বে সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ, সঠিক তথ্য যাচাই এবং দালালচক্র থেকে দূরে থাকার পরামর্শ দেন।

এর আগে, চলতি মাসে আরো তিনটি ফ্লাইটে গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ৫১৪ জনকে দেশে প্রত্যাবাসনের কাজ করছে দূতাবাস। মানবপাচারের শিকার এসব অভিবাসীরা বলছেন, এয়ারপোর্ট কন্ট্রাক্ট ও ওমরা ভিসায় ইউরোপ যাত্রার বিষয়টি বন্ধ করা না গেলে ক্ষতিগ্রস্ত হবেন এমন আরো অনেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিবেশনের আগে তেলের দাম বৃদ্ধি এক প্রকারের ধোঁকাবাজি : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৪৪ এম


অধিবেশনের আগে তেলের দাম বৃদ্ধি এক প্রকারের ধোঁকাবাজি : জামায়াত আমির

এক সপ্তাহের ব্যবধানে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। বাজেট অধিবেশন শুরুর আগেই যদি জ্বালানি তেলের মূল্য দ্রুত বৃদ্ধি করা হয়, তাহলে এটি হবে এক ধরনের ধোঁকাবাজি, এ কথা মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার দিবাগত মধ্যরাতে তিনি এই মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা তৈরি হচ্ছে। শুধুমাত্র গত মাসেই এক দফায় ৮ থেকে ১২ শতাংশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে, এবং ক্ষেত্রবিশেষে এর চেয়েও বেশি।

মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্যও বেড়ে গেছে। কিন্তু মানুষের আয় সেই তুলনায় বাড়েনি। ক্রমাগত বেকারত্ব বেড়েই চলেছে। আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাল্টাপাল্টি হামলা, ইরানি ড্রোন ও রাডার স্টেশন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ এম


পাল্টাপাল্টি হামলা, ইরানি ড্রোন ও রাডার স্টেশন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ইরান কর্তৃক মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে যুক্তরাষ্ট্র তার রাডার এবং ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্রে ‘আত্মরক্ষামূলক’ বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহান্তে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই হামলা চালানো হয়েছে বলেও ওয়াশিংটনের পক্ষ থেকে তথ্য এসেছে।

মার্কিন প্রশাসনের দাবি, তেহরানের ‌‘আগ্রাসী’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, আন্তর্জাতিক আকাশসীমায় নিয়োজিত একটি মার্কিন এমকিউ-১ ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল ইরান।

মার্কিন যুদ্ধবিমানগুলো তাৎক্ষণিক পাল্টা অ্যাকশনে যায় এবং ইরানি বিমান প্রতিরক্ষাব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করে। সামরিকভাবে এই অভিযানে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলেও নিশ্চিত করেছে সেন্টকম।

এটি উল্লেখ্য, দুই দেশের মধ্যে এই ধরনের সংঘাত এবারই প্রথম নয়। এর আগের সপ্তাহেও তারা একে অপরের ওপর হামলা চালিয়েছিল। ওয়াশিংটনের একজন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে ইরানের একটি ড্রোন অপারেশন লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালানোর পর, ইরানও পাল্টা হিসেবে একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। সর্বশেষ এই বিমান হামলার পর ওই অঞ্চলে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%