ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুইসাইড নোট রেখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা


সুইসাইড নোট রেখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে।

রোববার (১৪ জুন) তার আত্মহত্যার ঘটনাটি ঘটে থানার ব্যারাকে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে ডিউটি শেষ করার পর ফারুক গাজী ভোরের দিকে থানার ব্যারাকে এসে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে আজ (১৪ জুন) সকালের কোনো এক সময় তিনি ব্যারাকে বসেই ‘গ্যাস ট্যাবলেট’ (এক ধরনের কীটনাশক) গ্রহণ করেন। কিছুক্ষণের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা বিষয়টি টের পান।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ঠিক কী কারণে ফারুক এই পথ বেছে নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গ্রেনেড ও গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গ্রেনেড ও গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফের লবণ মাঠে মাটির নিচে ‘সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা’ হ্যান্ড গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (১৪ জুন) দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর কতিপয় দুর্বৃত্ত সীমান্ত ব্যবহার করে পাচারের উদ্দ্যেশে মাটির নিচে মজুদ করার তথ্য পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় লবণ মাঠে তল্লাশি চালিয়ে মাটির খুঁড়ে পাওয়া যায় ১০টি হ্যান্ড গ্রেনেড, ২৮টি গুলি ও দুই কেজি গাঁজা।

তিনি বলেন, ‘উদ্ধার করা হ্যান্ড গ্রেনেডগুলো মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেড সদৃশ। বাংলাদেশের সীমান্ত ব্যবহার কতিপয় সশস্ত্র গোষ্ঠীর পাচার কিংবা নাশকতা সৃষ্টির উদ্দেশে মজুদ রেখেছিল।’

উদ্ধার করা অস্ত্রের চালান মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ড তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান লে. কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

তিনি জানান, এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে মাঠে নামার আগে স্মৃতিকাতর বার্তা দিলেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


বিশ্বকাপে মাঠে নামার আগে স্মৃতিকাতর বার্তা দিলেন মেসি

রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার আগে স্মৃতির খোঁজে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তী।

১১ জুন ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের সূচনা হয়েছে। কিন্তু এখনো মাঠে নামার অপেক্ষায় রয়েছে মেসির আর্জেন্টিনা। আগামী বুধবার সকালে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রিয়া ও জর্ডান।

মাঠে নামার আগে নিজের পাঁচটি বিশ্বকাপের ছবি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন মেসি। নিজের বিশ্বকাপ যাত্রার স্মৃতি নিয়ে তিনি একটি ক্যাপশনে লিখেছেন, ‘২০০৬⚽২০২৬’। যেন বিশ্বকাপ অধ্যায়ের শুরু এবং শেষ এক ফ্রেমে আনার চেষ্টা করেছেন তিনি।

২০ বছর আগে, জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করেন রোজারিও’র এই তারকা। এরপর তিনি দক্ষিণ আফ্রিকা ২০১০ (দিয়েগো আরমান্দো ম্যারাডোনার কোচিংয়ে), ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে অংশ নেন, যেখানে তিনি আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। ২০২৬ বিশ্বকাপ মেসির ষষ্ঠ বিশ্বকাপ। তিনজন প্রথমবার এই কীর্তি গড়তে যাচ্ছেন। সেই তিনজনের মধ্যে মেসি ছাড়া বাকি দুজন হচ্ছেন মেক্সিকোর গুইলার্মো ওচোয়া এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।

মেসির বিশ্বকাপে ভাঙার জন্য যেসব রেকর্ড রয়েছে:

সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ: মেসির সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার, যা বর্তমানে জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে আছে। সাবেক জার্মান এই অনন্য কীর্তির জন্য গোল সংখ্যা ১৬। এরপর আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫ গোল) এবং আরেক জার্মান কিংবদন্তি গার্ড মুলার (১৪ গোল)। বর্তমানে ১৩ গোল নিয়ে মেসি যৌথভাবে চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইনের সঙ্গে।

একই রেকর্ড ভাঙতে আরও একজন প্রস্তুত রয়েছেন। গত দুই বিশ্বকাপেই মেসির সঙ্গে ব্যক্তিগত ও দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে এই রেকর্ড ভাঙার পথে রয়েছে। তার গোল সংখ্যা ১৩টি, যা টুর্নামেন্টের আগে সমান।

সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড: বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও হতে পারেন মেসি। বর্তমান সময়ে তিনি ৮টি গোলে সহায়তা করেছেন। ব্রাজিল কিংবদন্তি পেলে এই তালিকার শীর্ষে রয়েছেন, যার অ্যাসিস্টের সংখ্যা ১০টি। মেসিকে পেলের সমান হতে দুইটি এবং শীর্ষে উঠে আসতে তিনটি অ্যাসিস্ট করতে হবে।

আরেকটি ফাইনাল খেললে মেসি নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন: বর্তমানে দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন মেসি– ব্রাজিল ২০১৪ ও কাতার ২০২২। আরও একটি ফাইনালে উঠতে পারলে তিনি সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলা খেলোয়াড়দের বিশেষ তালিকায় জায়গা করে নেবেন। এমবাপেরও দুটি বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি আছে।

একই রেকর্ড বর্তমানে পাঁচজনের কাছে রয়েছে– ব্রাজিলের পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৭০), কাফু (১৯৯৪, ১৯৯৮, ২০০২) ও রোনালদো (১৯৯৪, ১৯৯৮, ২০০২) এবং জার্মানির লোথার ম্যাথাউস (১৯৮২, ১৯৮৬, ১৯৯০) ও পিয়েরে লিটবারস্কি (১৯৮২, ১৯৮৬, ১৯৯০)।

বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ ও মিনিট খেলার রেকর্ড: মেসি আগেই বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার রেকর্ড নিজের দখলে রেখেছেন। যা তিনি ২০২৬ আসরে আরও বাড়াতে পারেন। তালিকার তার পরের অবস্থানে থাকা তিনজনই তখন অনেক আগে অবসরে গেছেন– লোথার ম্যাথাউস (২৫), মিরোস্লাভ ক্লোসা (২৪) ও পাওলো মালদিনি (২৩)।

২০২৬ বিশ্বকাপের নতুন ফরম্যাটে একটি দল সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলতে পারবে। এই কারণে মেসি এই ব্যবধান অনেক প্রশস্ত করার সুযোগ রয়েছে। এছাড়া, বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও তার দখলে, ২৩০০ মিনিট। ২০২৬ বিশ্বকাপে যা উঁচুতে নেওয়ার সুযোগ মেসির সামনে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের আদেশে দুই মামলায় স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


আদালতের আদেশে দুই মামলায় স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

সিরাজগঞ্জে দায়ের করা পৃথক দুটি মানহানির মামলায় ইসলামি বক্তা এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা স্থায়ী জামিন পেয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সুমন কুমার কর্মকার তার জামিন মঞ্জুর করেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, মুফতি আমির হামজা রোববার দুপুরে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিনের আদেশ দেন।

এর আগে গত ২৭ এপ্রিল একটি মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন মুফতি আমির হামজা। রোববার নিম্ন আদালতে তার স্থায়ী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আমির হামজার আইনজীবী আবু তালেব এবং একটি মামলার বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির (কর্নেল)।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রথম মানহানির মামলাটি করেন আইনজীবী হুমায়ুন কবীর।

মামলা দায়েরের পর ওই দিনই আদালত সমন জারি করে মুফতি আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন তিনি।

অন্যদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অপর একটি মামলা দায়ের করেছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামিম খান। রোববার ওই মামলাটিতেও মুফতি আমির হামজার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা, খেলা শেষে মারামারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


রাবিতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা, খেলা শেষে মারামারি

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ উন্মাদনা ব্রাজিল ও মরক্কোর খেলা নিয়ে শুরু হয়। তবে খেলা দেখা শেষে মারামারির একটি ঘটনা ঘটেছে।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান মাঠে এ ঘটনার বাস্তবতা দেখা যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, এটি খুবই নগন্য একটি বিষয় নিয়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। গোল হওয়ার পর সবাই লাফালাফি শুরু করে। এরপর বসতে গিয়ে জায়গা না পেয়ে বাগবিতণ্ডা শুরু হয়। পরে এ নিয়ে মারামারি বাধে। তবে বিষয়টি তখনই সমাধান করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। যদি অভিযোগ দেওয়া হয়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আমরা সজাগ আছি।

জানা গেছে, আজ ভোর ৪টায় ব্রাজিল এবং মরক্কোর খেলা ঘিরে ক্যাম্পাসে এই উন্মাদনা শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাকসু ও ছাত্রদল বড়পর্দায় পৃথক আয়োজনে খেলা দেখার ব্যবস্থা করেছিল। পরিবহন মার্কেটে ছাত্রদল এবং শহিদ হবিবুর রহমান মাঠে রাকসু এ আয়োজন করে। খেলা শেষে কথাকাটাকাটির জেরে মাঠেই এ হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি বিবিএ অনুষদ ও ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাকসু নেতৃবৃন্দ জানান, মারামারির বিষয়টি ছিল অনাকাঙ্ক্ষিত। তারা তৎক্ষণাৎ সংঘাত থামানোর চেষ্টা করেছেন। পরবর্তীতে এ বিষয়ে আরও সজাগ থাকবেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%