০৪:৪২ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে খেলা দেখতে যাওয়া এক সাবেক শিক্ষার্থীকে ওই হল থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে, যা কেন্দ্র করে প্রতিবাদী কর্মসূচির ডাক দিয়েছেন কবি সুফিয়া কামাল হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রী।
এই ঘটনার প্রতিবাদে নারীদের একযোগে ওই হলের মাঠে বসে খেলা দেখার আহ্বান জানিয়ে রাত্রী বলেছেন, ‘নারীবিদ্বেষী’ হিসেবে তিনি এ ঘটনাকে চিহ্নিত করেছেন।
রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, “রোববার সকাল ৮টায় আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে বসে উপভোগ করবেন।”
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
পোস্টে রাত্রী আরও জানান, ‘শহীদুল্লাহ হলে সাম্প্রতিক নারীবিদ্বেষী ঘটনার প্রতিবাদ জানাতে আগামীকাল সকাল ৮টায় আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচটি আমরা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে উপভোগ করব।’
তিনি উল্লেখ করেছেন, ম্যাচ শেষে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে স্মারকলিপি দেওয়া হবে।
একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীকে শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অংশ নিতে শহীদুল্লাহ হল মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন