০৫:১৩ পি.এম
ক্ষমতা গ্রহণের পর নিজেদের প্রথম বাজেট প্রণয়ন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই বাজেট তৈরি করছে বিএনপি সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঐতিহাসিক এ বাজেটে শিক্ষা খাতে বিশাল বরাদ্দ থাকছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে— টাকার অঙ্কে যা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। কিন্তু এবারের বাজেটে মন্ত্রণালয় জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল। সেই চাওয়ার কথা বিবেচনা করে ২ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
প্রধানমন্ত্রী শিক্ষার খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে। এখানে কয়েক হাজার কোটি টাকা তসরুপ (আত্মসাৎ) করা হয়েছে। তবে এ ভাতা চালু করতে ২ হাজার কোটি টাকার একটি ‘থোক বরাদ্দ’ পাওয়া গেছে। মাস খানেকের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন