ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ


হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

দেশবিরোধী উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী রিংকি সিং চট্টোপাধ্যায়। অভিযোগটি জানানোর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, হাদি হত্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

গত মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে অনুষ্ঠিত তৃণমূলের ধরনা কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার প্রতি ইঙ্গিত করে মন্তব্য করেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে দাবি করেন, তিনি সকল কিছু জানেন। তিনি বলেন, মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তাই দেশের স্বার্থে তিনি মুখ খুলছেন না।

তিনি বলেন, বাংলাদেশে এক বড় খুনিকে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করেছিল, যা নিয়ে অনেক রেভুলেশন হয়েছিল। উক্ত খুনি মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় আসার পর এসটিএফ তাকে ধরে, এটি তাদের ক্রেডিট। এর পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এতদিন আমি বলিনি, মুখ খুলিনি। আজ অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে বলছি। আমি এখনও নামটা বলছি না ভদ্রতা করে। কারণ বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। তাই দেশের স্বার্থে বলব না।'

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা প্রশ্ন রাখেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? মমতা বলেন, আজ সরকার পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটি তথ্য ভাণ্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তিনি আরও বলেন, 'আমাদের দলের একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজ আমার দুঃখ একটাই, যাদের জন্য সারাজীবন করেছি তারা আজকে গাদ্দারের সঙ্গে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, কিন্তু তোমরা চাচ্ছ না। আমি বলেছিলাম, যখন মসজিদের মাইক কেড়ে নেয়া হচ্ছিল, তোমরা একটা কেস করো, কিন্তু করনি। যারা আজ গাদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙার জন্য, আমি বলি— ঈশ্বর আল্লাহ তেরে নাম, সপ্ত সুমতি দে ভগবান।'

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত ৮ মার্চ হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। চার দিন রিমান্ড শেষে তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়বে, বাড়বে মূল্যস্ফীতি: সিপিডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়বে, বাড়বে মূল্যস্ফীতি: সিপিডি

দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তটি অপ্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

একই সঙ্গে তারা জানিয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি বাড়বে। বৃহস্পতিবার (০৪ জুন) চলতি অর্থবছরের উত্তরণকালীনে বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় এই সব তথ্য তুলে ধরেছে সিপিডি।

সংস্থাটির মতামত অনুসারে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে এবং মূল্যস্ফীতি বাড়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে। রাজস্ব আহরণে ঘাটতি, ব্যাংক খাতের বিশৃঙ্খলাসহ একাধিক কারণে দেশের অর্থনীতি এখনও চাপে রয়েছে।

অর্থবছরের শেষের দিকে এসে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো উচিত হয়নি এমন মন্তব্য করে সংস্থাটি জানিয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে আবারো মূল্যস্ফীতি বাড়বে।

সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি উল্লেখ করে সিপিডি জানায়, এই পরিস্থিতির ফলে শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলবে।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, যারা প্রত্যক্ষভাবে এ বোঝা বহন করবেন, তাদের জন্য এটি অবশ্যই একটি বাড়তি বোঝা হবে। তবে, যারা এর অপ্রত্যক্ষ প্রভাব ভোগ করবেন, তাদের উপর সরকারের অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই প্রভাব কমাতে পারে।

সিপিডি বলছে, রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর অনেক পিছিয়ে পড়েছে। এছাড়া, খেলাপি ঋণের সংখ্যা কমলেও ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি।

এছাড়া, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনও এ ব্যাপারে তার নিজস্ব মন্তব্য তুলে ধরেন।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণা করার পর বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট

পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শন টেইট। আজ (৪ জুন) বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শন টেইটের চাকরি ছাড়ার তথ্য নিশ্চিত করেছে।

দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও টেইট কিছুদিন আরও কাজ চালিয়ে যেতে চান। কিন্তু দুই পক্ষই এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে যে, টেইটের জন্য এই পদ থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে যথার্থ সিদ্ধান্ত।

২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টেইট। এই দায়িত্বে আসার পর জাতীয় দলের পেসারদের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অজি ক্রিকেটার। সর্বশেষ কিছু সিরিজে নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমানের মধ্যে সেই উন্নতির প্রমাণ দেখা গেছে।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে টেইট মন্তব্য করেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার ও মেধাবী স্টাফদের সঙ্গে কাজ করা একটি গর্বের বিষয় ছিল। এটি সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি গর্বিত পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে এবং তাঁদের ভবিষ্যৎ চমৎকার হবে। সামনে তারা অনেক সাফল্য পাবে, এ আমার কামনা।’

বিসিবির সাথে টেইটের ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। যদিও পারিবারিক কারণে কাজ ছেড়েছেন, তবে জানা গেছে, ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচ হওয়ার জন্য তিনি ইন্টারভিউ দিয়েছেন। টেইটের বদলি হিসেবে আপদকালীন পেস বোলিং ইউনিট পরিচালনা করবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না থাকলে জিম্বাবুয়ে সিরিজে তিনি দলের সঙ্গে থাকবেন। বর্তমানে তালহা এইচপি দলের কোচরূপে কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে লালগালিচা সংবর্ধনা পেলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ভারতে লালগালিচা সংবর্ধনা পেলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন, যা জ্বালানি-নির্ভর ভারতের সঙ্গে তেল রফতানিকারক দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে হয়েছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের মজুদের প্রায় ১৭ শতাংশের অধিকারী ভেনেজুয়েলার নেতৃত্ব দিচ্ছেন রড্রিগেজ। তিনি গত জানুয়ারিতে সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মার্কিন বাহিনী দ্বারা আটক হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন।

বৈঠকের শুরুতে নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসের বাইরে মোদির সঙ্গে করমর্দন করেন রড্রিগেজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, ‘মোদির সঙ্গে এই আলোচনা দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করবে।’

এখন এমন এক সময়ে রড্রিগেজ ভারত সফর করছেন, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধি করছে।

বুধবার ভারতে পৌঁছানোর পর রড্রিগেজ জানান, তিনি খুবই ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন। ভেনেজুয়েলার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সামনে অত্যন্ত ফলপ্রসূ একটি কর্মসূচি রয়েছে। আমি এমন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই, যা ভেনেজুয়েলার জনগণের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো পূরণে সহায়তা করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে লন্ডভন্ড হয়ে গেছে, সেখান থেকে বর্তমান সরকার জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ ‘বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ: অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আলোচনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, একই সঙ্গে আমরা ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া হবে। আগামী বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, তৃণমূল পর্যায়ে ধারাবাহিকভাবে সবার জন্য যাতে ডাক্তার থাকে তার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে বড় রকমের পরিবর্তন করা হবে। এমনভাবে পরিবর্তন করা হবে একদিকে যেমন শয্যার পরিমাণ বাড়ানো হবে, তার চেয়ে সেবা বড় হবে যাতে করে শিশুদের ব্যাপারে চিকিৎসক থাকে, নারীদের ব্যাপারে চিকিৎসক থাকে, ফিজিওথেরাপির ব্যাপারে চিকিৎসক থাকে।

তিনি বলেন, একই সঙ্গে জেলা পর্যায়ে যে হাসপাতালগুলোও ঢেলে সাজানো হবে। যেহেতু ডিজিজ বার্ডেন চেঞ্জ হয়েছে অর্থাৎ আগে ছিল সংক্রামক রোগ এখন লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, সেই কারণে প্রতিটি জেলায় করোনারি কেয়ার ইউনিট, কিডনি ডায়ালিসিস ইউনিটের মত এই বিষয়গুলোর দিকে বর্তমান সরকার ব্যবস্থা নেবে। অর্থাৎ আমরা বলেছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায়।

তিতুমীর বলেন, বাংলাদেশকে তিনি (তারেক রহমান) বলেছেন গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া, সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা হবে। সেক্ষেত্রে ব্যাপকহারে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্স নিয়োগ করা হবে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিশেষ করে শয্যা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা আরো যাতে বাড়ে সে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জেলা পর্যায়েও সেবা বাড়বে। সবচেয়ে বড় যেটা পরিবর্তন করবে সেটি হচ্ছে যে- স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। অতীতে কোন সরকার স্বাস্থ্য ব্যবস্থা তো ঠিক করেনি। আউট অব পকেট এক্সপেন্ডিচার দিন দিন বেড়ে গেছে, বিদেশে প্রচুর ব্যয় করতে হয়েছে। হিমসিম খেতে হচ্ছে শয্যা সংকট, ঠিকমত রোগের চিকিৎসা নাই। অন্যদিকে ওষুধেরও প্রাপ্তি নাই। অর্থাৎ আমরা আগামী বাজেটে স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনব।

অনুষ্ঠানে ইউএপির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. নাজমা বেগমের সঞ্চালনা ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক ও প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%