ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডেপুটি স্পিকারের নাম-প্যাড জালিয়াতি, সতর্ক থাকার নির্দেশনা


ডেপুটি স্পিকারের নাম-প্যাড জালিয়াতি, সতর্ক থাকার নির্দেশনা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও পত্র তৈরি করা হয়েছে এবং তা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে।

এ ঘটনাটি জাতীয় সংসদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর, এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

এতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় স্পষ্টভাবে জানিয়েছে, প্রচারিত ও দাখিল করা পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে জাতীয় সংসদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড কিংবা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হলে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এটি একটি মারাত্মক আইনত দণ্ডনীয় অপরাধ।

সংসদ সচিবালয় জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরপরই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এই ধরনের জালিয়াতি এড়াতে, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারির অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

জাতীয় সংসদের নামে যদি কোনো ডিও বা সরকারি পত্র প্রাপ্ত হয়, তাহলে সংশ্লিষ্ট যেকোনো কর্তৃপক্ষকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পত্রের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সর্বসাধারণ, সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে সংসদ সচিবালয় কর্তৃপক্ষের তরফ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো

মাছের প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষার লক্ষ্যে সব প্রকার মৎস্য সম্পদের আহরণের ওপর ৩ মাসের (মে থেকে জুলাই) নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিটির সভাপতি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতারা।

সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা মাছ ধরার নিষেধাজ্ঞা ১০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়ে বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুত কাপ্তাই হ্রদেও পানি বাড়লেও মাছের গঠন বৃদ্ধি পায়নি। এছাড়া এখনো কাপ্তাই হ্রদের পানির রং ঘোলা রয়েছে যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাধা। এ সময় জেলেরা মাছ ধরার ক্ষেত্রে নানা প্রতিকূলতার মুখোমুখি হন। তাই কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু বিকাশ, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কাপ্তাই হ্রদের পরিবেশ রক্ষায়ও বিশেষ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দখলদারদের হামলায় এলোপাথাড়ি কোপের শিকার ৫ বনকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


দখলদারদের হামলায় এলোপাথাড়ি কোপের শিকার ৫ বনকর্মী

কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদে পরিচালিত অভিযানে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনার ফলে পাঁচজন বনকর্মী গুরুতর জখম হয়েছেন। এই ঘটনার জন্য গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

সোমবার (২৭ জুলাই) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালীন এই হামলা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন— পানেরছড়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান।

বিএফএ জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। সংগঠনটি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তাদের ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

একটি বিবৃতিতে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন উল্লেখ করেছে, বনভূমি রক্ষা এবং বন আইন বাস্তবায়নের দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্বে নিয়োজিত বনকর্মীদের ওপর এ ধরনের হামলা রাষ্ট্রের আইনের শাসনের ওপর সরাসরি আঘাত হয়ে দাঁড়িয়েছে। বন রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ওপর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে সংগঠনটি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। এছাড়া, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের জন্য বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছেন।

আজ বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমন বার্তা ঘোষণার পরপরই স্টেডিয়ামের গ্যালারিতে বসا হাজার হাজার শিশু-কিশোর মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করে।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়াম মাঠে প্রবেশ করে শিশু-কিশোরদের হাতে নেড়ে শুভেচ্ছা জানান। প্রথমেই তিনি সরাসরি খেলোয়াড়দের কাছে চলে যান। পরে পুরো মাঠ ঘুরে হাসিমুখে গ্যালারিতে বসা ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলার বিষয়ে উৎসাহ দেয়। এমন সময় মাঠে উপস্থিত ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে হইহই করতে থাকে।

এ সময় প্রধানমন্ত্রী তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানের আওতায় সারাদেশে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সের কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহী করতে গত ২ মে থেকে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হয়েছে। সেদিন সিলেট জেলা স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকরা জানায়, নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্বে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ (যাদের বয়সসীমা ১২ বছর থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে ধারাবাহিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

এরপর জাতীয় পর্যায়ের খেলাগুলো রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টস-এর এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট— মোট আটটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা প্রতিযোগীরা জাতীয় পর্বে অংশ নিয়েছে।

সমাপনী অনুষ্ঠানমালায় : বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এ ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের দু’টি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৩টায় বালকদের ফুটবল ফাইনাল খেলাটি সিলেট অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে সিলেট অঞ্চল ২-০ গোলে বিজয়ী হয়। পরে শুরু হয় বালিকাদের ফুটবল ফাইনাল।

বিকেল ৫টায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিনিয়োগ হবে বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিনিয়োগ হবে বিলিয়ন ডলার

চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্পে বিনিয়োগ হবে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অর্থমন্ত্রী বলেন, এই বিনিয়োগ ২০৩৪ সালের মধ্যে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই উদ্যোগ আমাদের সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার সুযোগ করছে।

অর্থমন্ত্রী জানান, এই প্রকল্প শুধু আনোয়ারা উপজেলা নয়, দক্ষিণ চট্টগ্রামের পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনগুলোতে অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ বিপর্যস্ত। অর্থনীতিকে বিপর্যস্ত অবস্থায় পেতে দেখা গেছে। টাকা ছাপানোর মাধ্যমে অর্থনীতিকে উন্নয়ন করার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। বিনিয়োগের ভিত্তিতে বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে চাই। আমরা যে ট্রিলিয়ন ডলার ইকোনমিকের সাক্ষাৎকার করছি, ২০৩৪ সালের মধ্যে তার জন্য বিনিয়োগ অপরিহার্য। বিশেষ করে বেসরকারি এবং বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব।

অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি হলে সম্পদ বাড়বে এবং রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রমের বৃদ্ধি ঘটবে। তিনি এ সম্পর্কিত আরও বলেন, ‘গার্মেন্টসের ওপর নির্ভরশীল হলে অর্থনীতি চলবে না।’

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশি ও বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে বিনিয়োগ সম্ভব নয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কর্ণফুলী নদীর পূর্ব তীরে আনোয়ারায় আজ শুধুই একটি প্রকল্পের নির্মাণকাজের শুরু হচ্ছে না, বরং এতে বাংলাদেশে শিল্প রূপান্তরের নতুন ইতিহাস রচিত হচ্ছে। দীর্ঘ পরিকল্পনা, দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক অঙ্গীকার এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে আরও ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল।

বেজাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, অর্থায়ন-সংক্রান্ত নানা বাধা পার করে প্রায় ৮০০ একর জায়গায় এই শিল্পাঞ্চলের যাত্রা শুরু হয়েছে। প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ও চীনের সরকার-টু-সরকার (জিটুজি) উদ্যোগের মাধ্যমে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরের সময় চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। ২০১৬ সালে দুই দেশের মধ্যে এই বিষয়ে সমঝোতা স্বাক্ষর হওয়ার পর নানা জটিলতায় উদ্যোগটি থমকে যায়। এরপর অর্থনৈতিক অঞ্চলের কাজের জন্য চীনা ঠিকাদারের সঙ্গে আলোচনা হলেও চূড়ান্তভাবে ঠিকাদার নিয়োগ হয়নি। পরবর্তী সময়ে ২০২২ সালে চীন সরকারের পক্ষ থেকে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে (সিআরবিসি) নতুন ডেভেলপার হিসেবে মনোনীত করা হয়। তবে সরকারি ক্রয়নীতি অনুযায়ী একই প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাই এবং ডেভেলপার—দুই ভূমিকায় যেন কাজ না করতে পারে, সে কারণে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় বেজা ও সিআরবিসির মধ্যে ডেভেলপার চুক্তি বিনিময়ের মাধ্যমে প্রকল্পের উন্নয়ন নতুন গতির সঞ্চার ঘটিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%