প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও পত্র তৈরি করা হয়েছে এবং তা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে।
এ ঘটনাটি জাতীয় সংসদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর, এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় স্পষ্টভাবে জানিয়েছে, প্রচারিত ও দাখিল করা পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে জাতীয় সংসদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড কিংবা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হলে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এটি একটি মারাত্মক আইনত দণ্ডনীয় অপরাধ।
সংসদ সচিবালয় জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরপরই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
ভবিষ্যতে এই ধরনের জালিয়াতি এড়াতে, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারির অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় সংসদের নামে যদি কোনো ডিও বা সরকারি পত্র প্রাপ্ত হয়, তাহলে সংশ্লিষ্ট যেকোনো কর্তৃপক্ষকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পত্রের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সর্বসাধারণ, সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে সংসদ সচিবালয় কর্তৃপক্ষের তরফ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন